Home Food

Home Food We have nice & delicious food items. Anyone can easily get tasty & different food from here. Just knock us & you'll get your choice at your doorstep. Stay with us

All food foods are so healthy & so much tasty.

বাঙালীর লোক ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্...
19/06/2021

বাঙালীর লোক ইতিহাস-ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। সাধারণতঃ পিঠা শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। মুখরোচক খাদ্য হিসেবে বাঙালী সমাজে বিশেষ আদরণীয়। এছাড়াও, আত্মীয়-স্বজন ও মানুষে-মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলি আয়োজনের উৎসব সবিশেষ ভূমিকা পালন করে। গ্রাম গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে নাম না জানা হরেক রকম পিঠা। এক এক অঞ্চলে এক এক নাম। তবে যে যেই নামে ডাকুক না কেন, পিঠা তো পিঠাই। স্বাদে অতুলনীয় হয়। কিছু কিছু পিঠা দেখলে তো চোখ জুড়িয়ে যায়।
যেমন ঃ নকশি পিঠা। এই পিঠার কথা নতুন করে বলার কিছু নাই। যারা পিঠাখোর তারা খুব ভালো করেই জানে এর স্বাদ আর মনোরম নকশার কথা।

পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য উপাদান। বছর ধরে নানা রকমের পিঠার আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। তবে পিঠার আসল সময় ...
09/06/2021

পিঠা বাঙালি জীবন ও সংস্কৃতির এক অপরিহার্য উপাদান। বছর ধরে নানা রকমের পিঠার আয়োজন চলে বাংলার ঘরে ঘরে। তবে পিঠার আসল সময় শুরু শীতকালে।
শীতের পিঠার মধ্যে উল্লেখযোগ্য পিঠাগুলো হলো চিতোই পিঠা, পাকানো পিঠা, পাকোয়ান পিঠা, পক্কন পিঠা, পাটিসাপটা, কুশলি পিঠা, ভাপা পিঠা, ভাত পিঠা, কাটা পিঠা, নকশি পিঠা, পুলি পিঠাএকই পিঠার আবার এক এক অঞ্চলে এক এক নাম। এ দেশে শুধু খাওয়ার জন্যই যে পিঠা তৈরি করা হয় তাই নয়। নানা অনুষ্ঠান উপলক্ষেও পিঠা তৈরি করা হয়। যেমন নতুন জামাইকে বরণ করে নেওয়ার জন্য বানানো হয় বিবিয়ানা পিঠা। এ জন্য এ পিঠার আরেক নাম জামাই ভুলানো পিঠা। সব পিঠার মধ্যে সবচেয়ে সুন্দর হলো নকশি পিঠা। গোলাকার, ডিম্বাকার, চৌকা, ত্রিকোণ ইত্যাদি নানা আকারের নকশি পিঠা এ দেশে বানানো হয়

পিঠার দেশ বাংলাদেশ। পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক ত...
31/05/2021

পিঠার দেশ বাংলাদেশ। পিঠা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার। পৌষের হিমেল হাওয়া ছাড়া যেমন শীতকে কল্পনা করা যায় না, ঠিক তেমনি পিঠা ছাড়াও বাঙালির ঐতিহ্য চিন্তাই করা যায় না। তবে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পিঠা যেমন দেখা যায়, তেমনি একেকটি পিঠার বিভিন্ন নামও লক্ষ করা যায়।ভাপা পিঠা থেকে শুরু করে হরেক রকমের পিঠা তৈরি হয় দেশে।
পিঠা তৈরি শুধু এখন গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নয়, ঢাকাবাসী ও এখন পিঠা তৈরিতে সিদ্ধহস্ত।

তবে অনেকেরসময় স্বল্পতার কারণেও বাসায় পিঠা বানানো অনেকের জন্য সম্ভব হয়ে উঠে না। এসব কারণেই এখন অনেকেই অনেক শপ, গ্রুপ বা ওয়েবসাইট-এ অনলাইনে অর্ডার দিয়েও পিঠার স্বাদ গ্রহণ করেন।

হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক...
20/05/2021

হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। শুধু খাবার হিসেবেই নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা।

সব ভালো কিছুর জন্য মহান আল্লাহ তায়ালা ই একমাত্র প্রশংসার যোগ্য
20/05/2021

সব ভালো কিছুর জন্য মহান আল্লাহ তায়ালা ই একমাত্র প্রশংসার যোগ্য

19/05/2021
  Food  এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ- উল- ফিতরের শুভেচ্ছা।
13/05/2021

Food এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ- উল- ফিতরের শুভেচ্ছা।

🧇 নকশি পিঠা 🧇
27/04/2021

🧇 নকশি পিঠা 🧇

Address

Tejgaon
1215

Alerts

Be the first to know and let us send you an email when Home Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share