01/11/2024
*অনেকেই জানতে চান ১০০ বা ৫০০ কোয়েল পাখি পালনে কত খরচ হবে, কত লাভ হবে।**
আসলে আপনি যখন অভিজ্ঞতা ছাড়া কোয়েল পাখি পালন শুরু করবেন তখন ভাগ্য খুব বেশি ভালো না হলে বেশিরভাগ ক্ষেত্রেই লস এর মুখ দেখতে হবে যদি সঠিক গাইডলাইন না থাকে।
কোয়েল পাখি পালনে তেমন কোনো রোগ বালাই নাই। তারপরেও কিছু টা অভিজ্ঞতা নিয়ে শুরু করা উচিৎ। প্রথমে অল্প কিছু কোয়েল নিয়ে কিছুদিন অভিজ্ঞতা অর্জন করে তারপর ভালোভাবে শুরু করা উচিৎ।
যখন আপনি ভালো ভাবে অভিজ্ঞতা নিয়ে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন কত টাকা খরচ হতে পারে এবং কত টাকা লাভ হতে পারে।
লাভ, খরচ হিসাব এর আগে কিছু ব্যপার আছে যেগুলোর কারনে লাভ ক্ষতি বাড়বে বা কমবে। যেমন-
1. আপনার এলাকায় ডিমের চাহিদা কেমন? যদি ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে ভালো। আর যদি চাহিদা না থাকে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।
2. বাচ্চা থেকে শুরু করে ডিম দেয়ার আগে পর্যন্ত ভালো পরিচর্চা করতে হবে, খাদ্য চাহিদা পুরন করতে হবে এবং মেডিসিন দিতে হবে। তাহলে ভালো প্রোডাকশন পাওয়া যাবে।
3. feed এর দাম এর উপরে ডিপেন্ড করে আপনার লাভ কত হবে। যদি খুচরা মুল্যে feed কিনেন তাহলে feed এর খরচ অনেক হবে। আর যদি বস্তা বা ডিলারশীপ নিতে পারেন তাহলে feed খরচ অনেকটাই কমে যাবে।
এবার ৫০০ কোয়েল পাখির জন্য লাভ এর হিসাব টা করা যাক। আবার ও বলছি, লাভ এর হিসাব করার জন্য অবশ্যই ভালো পরিচর্চা করে ভালো প্রোডাকশন আনতে হবে। এবং feed এর দাম, ডিমের দাম এর উপরে নির্ভর করে লাভ, খরচ।
**খাবার খরচ এর হিসাব:**
ধরি কোয়েল এর লেয়ার ১ এক কেজি খাবারের দাম বস্তা নিলে ৫৬ টাকা
এবং ১ টি কোয়েল দৈনিক ২- থেকে ২৫ গ্রাম খাবার খায়, হিসাব এর সুবিধার জন্য দৈনিক চাহিদা ২৪ গ্রাম ধরলাম।
তাহলে ১ টি পাখি দৈনিক খাবার খাবে ২৪ গ্রাম
৫০০ টি পাখি দৈনিক খাবার খাবে,
(২৪ x ৫০০) = ১২০০০ গ্রাম = ১২ কেজি
৩০ দিনে খাবার খাবে (৩০ x ১২) = ৩৬০ কেজি
> এবং এই ৩৬০ কেজি খাবারের দাম হবে ৩৬০ x ৫৬ = ২০১৬০ টাকা
**ডিম বিক্রির মাধ্যমে আয়:**
৫০০ টি কোয়েল পাখির ভালো খাবার এবং ম্যনেজমেন্ট করতে পারলে দৈনিক ৪০০ টি ডিম পাওয়া যাবে মিনিমাম । এবং ডিমের পাইকারি দাম ২ টাকা ৭০ পয়শা ধরলে ১ দিনে ডিম বিক্রির মাধ্যমে আয়,
(৪০০ x ২.৭০) = ১০৮০ টাকা।
> অর্থাৎ ৩০ দিনে আয় (১০৮০ x ৩০) = ৩২,৪০০ টাকা
> এবার লাভ =বিক্রয়মুল্য - খরচ
> = ৩২,৪০০ - ২০১৬০
> = ১২২৪০ টাকা।
বি:দ্র: খাতা কলমের হিসাব কখনোই বাস্তবের সাথে পুরোপুরি মিলবে না, তাও সামান্য ধারনা দেয়ার চেষ্টা করলাম।