Best-Ta Food

Best-Ta Food Best-Ta Food is a premium homefood brand dedicated to quality, authenticity, and halal ingredients.

We craft every item with care — using only the finest ingredients to bring you safe, flavorful, and homestyle goodness. আসসালামু-আলাইকুম,
Best-Ta Food এ আপনাকে স্বাগতম। আমরা সবসময় বলি ফ্রেশ খাবার ই বেস্ট খাবার। আমরা খাদ্য পণ্য স্টকে বিশ্বাস করিনা। শুধুমাত্র অর্ডারের পর ই আমাদের প্রতিটি খাদ্য পণ্য তৈরি হয়। সবসময় আমরা আপনার কাছে নতুন ব্যাচের খাবার দিতে সচেষ্ট থাকি। খাবারে আমরা সর্বোচ্চ মানের উপকর

ণ ব্যাবহার করি। যা আপনি আমাদের যেকোন খাবার টেস্ট করলেই বুঝতে পারবেন।
আমাদের বিভিন্ন পণ্যের আলাদা আলাদা এলবাম করে দেওয়া আছে যেখানে আপনি সব পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

কালকে অনেকেই মোজারেলা চিজের জন্য নক করেছিলেন। যাদেরকে আমি সকাল থেকে নক করিনি তারা প্লিজ আজকে আরেকবার যোগাযোগ করবেন৷ অনেক...
19/06/2026

কালকে অনেকেই মোজারেলা চিজের জন্য নক করেছিলেন। যাদেরকে আমি সকাল থেকে নক করিনি তারা প্লিজ আজকে আরেকবার যোগাযোগ করবেন৷ অনেক মেসেজের ভিড়ে আইডি খুজে পাচ্ছি না৷
আসলে মোজারেলা চিজ সবসময় আমার স্টকে থাকে, গতকালকে স্টক আউট হওয়ার পরই কয়েকজন নক দিয়ে আর্জেন্ট চিজ চাইলো৷ আজকে স্টক করতে পারবো কী না, এটা ভেবে অর্ডার কনফার্ম করিনি৷ অথচ আজ সকালেই তাজা চিজ নিয়ে আসলাম৷ এখন চাইলেই আজকেও চিজ পাঠিয়ে দিতে পারবো।

ফেইসবুকে অনেকগুলা বিজনেস পেইজ ফলো করি, তাদের কনটেন্ট দেখি, মার্কেটিং এর ধরন দেখি৷ একেকটা পেইজের মার্কেটিং টিম থেকে শুরু ...
18/06/2026

ফেইসবুকে অনেকগুলা বিজনেস পেইজ ফলো করি, তাদের কনটেন্ট দেখি, মার্কেটিং এর ধরন দেখি৷ একেকটা পেইজের মার্কেটিং টিম থেকে শুরু করে মডারেটর, কনটেন্ট রাইটার কত ধরনের মানুষ৷ তাদের মার্কেটিং এর স্কিল ভালো। ক্যামেরা, সেটআপ সবকিছু ভালো। তাদের তুলনায় আমি কিছুই করতে পারি না৷ আমার পেইজে একজন মাত্র মডারেটর আছে৷ তাও গত ১মাস সে পেইজে সময়ই দিতে পারেনি, ব্যক্তিগত জীবনে তার সমস্যা ছিলো, ১৫দিনের মধ্যে তার চাচা এবং বন্ধুকে হারায়, সেমিস্টার ফাইনাল শুরু হয়৷ তখন থেকে সবকিছু একাই সামলাচ্ছি। বাজার থেকে শুরু করে অর্ডার কনফার্ম করা অব্দি সব৷
আর মার্কেটিং! আমার পেইজে তো মার্কেটিং বলে কিছুই হয়না, করতে পারছি না এখনো৷ ❤️‍🩹

পিজ্জা নিয়ে পোস্ট না করেও এই জিনিস আমি তুলনামূলক বেশি সেল করি বলা যায়৷ যেমন আজকে ঢাকার বাইরের একজন রিপিটেড ক্লায়েন্ট ৫ ব...
18/06/2026

পিজ্জা নিয়ে পোস্ট না করেও এই জিনিস আমি তুলনামূলক বেশি সেল করি বলা যায়৷ যেমন আজকে ঢাকার বাইরের একজন রিপিটেড ক্লায়েন্ট ৫ বক্স পিজ্জা কনফার্ম করেন৷ উনি এর আগেও অনেকবার আমাদের থেকে পিজ্জা নিয়েছিলেন৷ সাথে অন্যান্য ফুড তো থাকেই৷ ভাই নক দিলেই আমার মডারেটর খুশি হয়ে যায়৷ কারন ঢাকার বাইরে আমার এই একজন ক্লায়েন্ট কখনো ৫কে এর নিচে কোনো অর্ডার করেন নি৷ তার উপর ভাই ডেলিভারি কস্টিং নিয়েও কোনো রকম ঝামেলা করেন না৷ একদম পিওর হার্টের একজন মানুষ ভাই৷🌸
এরকম ১০/১২জন ক্লায়েন্ট হলেই তো আমাদের আর এতো টেনশন থাকে না বলেন।🤌

আমার পুরোনো রেগুলার ক্লায়েন্ট যারা আছেন, তাদের মধ্যে বেশিরভাগই বাচ্চার মা৷ তারা বেছে বেছে সেইসব ফুডই নেন যেটা তার বাচ্চা...
18/06/2026

আমার পুরোনো রেগুলার ক্লায়েন্ট যারা আছেন, তাদের মধ্যে বেশিরভাগই বাচ্চার মা৷ তারা বেছে বেছে সেইসব ফুডই নেন যেটা তার বাচ্চাকে টিফিনে বা বিকেলের নাস্তায় দেওয়া যাবে এবং হেলদি হবে সাথে খেতেও ভালো লাগবে৷ কিন্তু নতুন যারা আমার পেইজ চিনেছেন তারা এসেই একটা প্রশ্ন করেন, বাচ্চার টিফিনে শর্টকাটে দেওয়া যাবে এমন আইটেম কোনটা। টেস্ট, টাইম আর হেলদি... সবকিছুর হিসাব করে আমি সব বাচ্চার মা'কেই সাজেস্ট করবো প্রথমে আমাদের মোমো সেকশনটা দেখার জন্য৷ বাচ্চাকে ২/৩টা মোমো দিলেই আশা করি বাচ্চার পেট ভরে যাবে। আর এটা সকালে আপনার ঝামেলাও কমিয়ে দিবে৷ তাছাড়া আমাদের মোমোর অনেক ভ্যারাইটি ও আছে তাই বোর হওয়ারও চান্স নাই৷
দ্বিতীয়ত আমাদের স্প্রিং রোলও ট্রাই করতে পারেন। ওইটাও খুবই ভালো অপশন।

আজকে দেশের খুব ফেমাস একটা শপে গেলাম৷ অনলাইনে অফারের ছড়াছড়ি দেখেই গেছিলাম৷ কিন্তু ভাইই, যেসব জিনিসে অফার দিছে, সেসব আমাকে...
17/06/2026

আজকে দেশের খুব ফেমাস একটা শপে গেলাম৷ অনলাইনে অফারের ছড়াছড়ি দেখেই গেছিলাম৷ কিন্তু ভাইই, যেসব জিনিসে অফার দিছে, সেসব আমাকে ফ্রী দিলেও নিবো না এমন কোয়ালিটি। তার উপর অফার দেওয়ার পরও সেসবের দাম আকাশছোঁয়া! তারপরও মানুষ হুমরি খেয়ে সেসব জিনিস কিনছে৷!
অথচ আমরা কোনো অফার দিলেও খাবারের রেগুলার টেস্টের ব্যতিক্রম করিনা৷ আমার চেষ্টা থাকে সবসময় খাবারের মান উন্নত রাখার। তাই অহরহ অফার দেওয়াও সম্ভব হয়না৷🙂

হ্যান্ডসাম ডোনাটের কারনে পুরা প্লেটের লুকই চ্যাঞ্জ হয়ে গেছে।🫶📷কাস্টমার।🤌
17/06/2026

হ্যান্ডসাম ডোনাটের কারনে পুরা প্লেটের লুকই চ্যাঞ্জ হয়ে গেছে।🫶
📷কাস্টমার।🤌

এই ৩টা আইটেমের মধ্যে ৩টাই আমার পেইজে অনেক বেশি সেল হওয়া আইটেম, এই আইটেমগুলা সবাইই পছন্দ করে সাধারণত৷ কিন্তু এই ৩টা আইটেম...
17/06/2026

এই ৩টা আইটেমের মধ্যে ৩টাই আমার পেইজে অনেক বেশি সেল হওয়া আইটেম, এই আইটেমগুলা সবাইই পছন্দ করে সাধারণত৷ কিন্তু এই ৩টা আইটেমের মধ্যেও কোন আইটেমটা সবচেয়ে বেশি সেল হয় বলেন তো?
ছবিতে আছে- ককটেল সসেজ, চিকেন ডোনাট এবং চিজি নাগেট।🤌

২০২২/২৩ এর দিকে একজন আপু ছিলেন, আপু আমার থেকে প্রায় প্রতি সপ্তাহে খাবার নিতো৷ আর প্রত্যেকটা আইটেমের এতো সুন্দর সুন্দর ছব...
16/06/2026

২০২২/২৩ এর দিকে একজন আপু ছিলেন, আপু আমার থেকে প্রায় প্রতি সপ্তাহে খাবার নিতো৷ আর প্রত্যেকটা আইটেমের এতো সুন্দর সুন্দর ছবি তুলে দিতো উনি যে একসময় ওনার ছবির জন্য গ্যালারিতে আলাদা ফোল্ডার করা ছিলো৷ কিন্তু হঠাৎ পারিবারিক কিছু সমস্যার কারনে আপু ঢাকা ছেড়ে গ্রামে চলে যায়৷ এর অনেকদিন পর আপুর ছবির ফোল্ডারটা কোনোভাবে ডিলিট হয়ে যাওয়ায় ভেবেছিলাম ওনাকে নক দিয়ে দেখি ছবিগুলো পাই কি না৷ কিন্তু পেইজ থেকে ওনার আইডি সার্চ করে যখন পেলাম না। তখন নিজের আইডি থেকে, ইভেন বোনের আইডি থেকেও ওনার আইডি সার্চ করে দেখেছি, পাইনি৷ সম্ভবত উনি ওই আইডিটা ডিলিট করে দিয়েছিলেন৷ এরপর আর কখনোই ওনাকে অনলাইনে দেখিনি আমি৷
আজকে যতবারই ছবি পোস্ট করার জন্য গ্যালারিতে ছবি খুজতে গেছি৷ ততবারই শুধু আমার ক্লায়েন্টদের তোলা ছবিতেই চোখ আটকে গেছে৷ আর বারবার ভাবছিলাম ওই আপুর কথা, যিনি সময়ের বিবর্তনে কোথায় যেন হারিয়ে গেছেন৷ ❤️‍🩹
📷এই ছবিটাও আমার একজন কাস্টমার আপুর তোলা।💙

কেউ বললে বিশ্বাস করবেন? এটা এডমিন ভাইয়ের বানানো ফার্স্ট চা। 🥱সে পেজের মেন্যুতে ৪৫+ আইটেম নিয়ে ব্যবসা করে আর চা নাকি বানা...
16/06/2026

কেউ বললে বিশ্বাস করবেন?
এটা এডমিন ভাইয়ের বানানো ফার্স্ট চা। 🥱

সে পেজের মেন্যুতে ৪৫+ আইটেম নিয়ে ব্যবসা করে আর চা নাকি বানাতে পারে না। 🤣
যাইহোক এডমিন সাহেবের জন্য শুভকামনা।

আর আপনারা এই ওয়েদারে ঘরে বসে রেস্টুরেন্টের ক্রেভিং পেতে চাইলে Best-Ta Food এ অর্ডার ঠুকে দিন।

চিজি নাগেট ততক্ষন দেখতে সাধারণ লাগে যতক্ষন এটা ভাঙবেন না৷ যখনই এটা মাঝখানে ২ভাগ করবেন, এটার লুকসই বদলে যায়। কিন্তু তখনও ...
15/06/2026

চিজি নাগেট ততক্ষন দেখতে সাধারণ লাগে যতক্ষন এটা ভাঙবেন না৷ যখনই এটা মাঝখানে ২ভাগ করবেন, এটার লুকসই বদলে যায়। কিন্তু তখনও এটার টেস্ট যে কত্তো বেস্ট তা আন্দাজ করতে পারবেন না।🤤
এই নাগেটের বেস্ট পার্টই হচ্ছে এটার ভিতরের চেডার চিজটা৷ এটা এত্তো মজা যে কেউ এটা প্রথমবার খেলে দ্বিতীয়বার আবার নিবেই।
যাই হোক, পেইজে চিজি নাগেটের পাশাপাশি কিন্তু চিজি নাগেটে ব্যবহার করা সেই চেডার স্লাইস চিজও পাবেন৷ তাজা তাজা স্টক করা হয়েছে আজকেই৷🫶

Address

25, Adabor, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 23:00
Tuesday 08:00 - 23:00
Wednesday 08:00 - 23:00
Thursday 08:15 - 23:00
Friday 08:00 - 23:00
Saturday 08:00 - 23:00
Sunday 08:00 - 23:45

Telephone

+8801679769992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Best-Ta Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share