06/09/2026
না আমি বাবুর্চি না কবি, রসনা আমাদের হবি।অনেকেই হয়তো দেখে আমাদের গল্পে এই দুইয়ের প্রতিচ্ছবি।।
কত শখ এসেছে গিয়েছে, অনেক ভালোলাগা গোল্লায় গেছে- শুধু রান্নার ব্যাঞ্জনে চেয়েছি যেন সঠিক উপকরণে সঠিক খাবার টি সাজে।।
শিল্প হউক সে কবিতা গল্প বা গান , এগুলি শুধু দেখে শুনেই জুড়াবে প্রাণ! তবে রন্ধন শিল্পের আরও আছে ঘ্রান , এর পর পেট ভরে খেয়ে বাঁচে প্রাণ।।। অবশেষে গল্পের রান্নাঘর ফিরল পুরোনো ব্যস্ততায়।
মানহাইমে ৫০ জনের একটি ঘরোয়া অনুষ্ঠানের জন্য বিফ তেহারি , শাহী চিকেন রোস্ট আর শাহী জর্দা সরবরাহ করেছি, আলহামদুলিল্লাহ।
আপনার যেকোনো আয়োজনে আস্থা রাখুন গল্পে।