24/10/2024
যৎ যৎ পিন্ডে
তৎ তৎ ব্রহ্মান্ডে।।
এই একটা ছোট্ট শ্লোকের মাঝে লুকিয়ে আছে অনেক কিছু। জমির স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য আর ঐ জমির উপর নির্ভরশীল সমস্ত প্রানী কূলের স্বাস্থ্য এই শ্লোকের সাথে সম্পর্কিত। এই পৃথিবীতে সত্তর শতাংশ জল, আপনার শরীরেও জল সত্তর শতাংশ। যদি কোনো কারণে আপনার শরীরের জলের পরিমাণ বেশি হয় আপনি কফ দোষের রুগী, মানে আপনার জ্বর, সর্দি, কাশি, ব্যকটেরিয়াল, ফাঙ্গাল ইনফেকশন লেগেই থাকবে, আর যদি জল সত্তর শতাংশের কম হয় তো আপনি পিত্ত জনিত রোগে ভুগতেই থাকবেন। এটা আপনার গৃহপালিত পশু পাখি ক্ষেত্রেও একই। এটাই প্রকৃতির নিয়ম।
ঠিক একই ভাবে আপনি যে এরিয়ায় বসবাস করেন, যে এরিয়ায় ফসল খেয়ে জীবনধারণ করেন সেই এরিয়ার মাটির স্বাস্থ্যের সাথেও আপনার আর ঐ এরিয়ার সমস্ত প্রানীর স্বাস্থ্য এক সুতোয় বাঁধা। একটু খুলেই বলি আপনার জমিতে মাটির পিএইচ (Potential of Hydrogen ie pH) যদি অ্যাসিডিক ( 7 এর নীচে) হয় এবং ঐ জমি থেকে উৎপাদিত ফসল খেতেই থাকেন আপনার ব্লাড ও অ্যাসিডিক নেচারের হবেই হবে। আর অ্যাসিডিক ব্লাড থেকেই বিভিন্ন লাইফস্টাইল ডিজিজের শুরু। নিজেদেরকে, ফসলকে, গৃহপালিত পশু পাখিকে, আপনার জমিতে উপকারী মাইক্রোবসকে ঠিক রাখতে আপনার জমির পিএইচ নিউট্রাল রাখা সর্বোত্তম। আরো একটা কথা অ্যাসিডিক সয়েল কিন্তু ক্ষতিকর ফাঙ্গাসের আঁতুড় ঘর, সুতরাং বুঝতেই পারছেন কি হতে পারে আপনার ফসলের অবস্থা ফাঙ্গাসের আক্রমণে।
রাসায়নিক চাষের সবথেকে বড় ইস্যু হলো এই পিএইচ, দুই একটা রাসায়নিক সার বাদ দিয়ে ( যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট) বাকি সব ধরনের রাসায়নিক সার আপনার জমির পিএইচ লেভেল কে সাত এর নীচে নামিয়ে দিতে সক্ষম মানে অ্যাসিডিক করতে সক্ষম, চাষীদের এই জায়গায় আরো বেশী সচেতন হতেই হবে, না হলে সমস্যা থেকে মুক্তি পাবেন না। সময় সময়ে জমির পিএইচ চেক করুন। তবে এটা যে শুধু রাসায়নিক চাষেই সমস্যা তা নয়, বহু জৈব চাষের ফর্মুলাও একই রকম ভাবে জমিকে অ্যাসিডিক আর ফাঙ্গাসের গুহা বানিয়ে দিতে পারে, সেখানেও সতর্কতা অবলম্বন করুন।
শরীর কে অ্যালকালাইন করতে মার্কেটে অ্যালকালাইন ওয়াটারের চাহিদা বেশ বাড়ছে, এটায় বিজনেস পোটেনশিয়াল কিন্তু দারুণ, তবে আমার কাছে এটার থেকে রুট কজ ট্রীটমেন্টটাই আসল সলিউশন, মানে আপনার এরিয়ার জমির পিএইচ নিউট্রাল রাখা আসল কাজ, সেটা চাষীর হাতেই আছে নাকি সরকারের হাতে বা কোনো বিজনেস ম্যানের হাতে। এতেই হবে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ। আর এটা একমাত্র চাষীরাই করতে পারেন, এটা তাঁদের দায়িত্ব কর্তব্যও বটে।