Gharoa Caterer

Gharoa Caterer Homely Event Catering & Cloud Kitchen: Delightful Dishes, Delivered.

ঘর থেকে বেরিয়ে এসে ও যদি পান ঘরের ছোঁয়াকেমন হয় বলুন তো??একেবারেই ঠিক দেখছেন।এবার ঘরোয়া নিয়ে এলো আপনাদের জন্য একেবারে ঘরের তৈরি সুস্বাদু খাবার। বসন্ত হোক কিংবা পৌষ পর্যটকদের সব সময়ের পছন্দের জায়গা কিন্তু বোলপুর।কেউ আসেন এখানে শান্তিনিকেতন দেখতে আবার কেউ বা আসেন সোনাঝুরি। কিন্তু চেনা জানা না থাকলে পড়তে হয় সমস্যায়,কোথায় খাবেন আর খেলেও ঘরের তৈরি জিনিস কোথায় পাবেন?আসলে বাঙ্গালীদের একটা ব্য

াপার ই আলাদা বাইরে গেলেও ঘরের পরিবেশটাকে কোথাও যেনো মিস করে।এবার আপনি এসেছেন বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে, এখানে এসেও যদি নিজেকে রান্না করে খেতে হয় তাহলে ঘুরবেন কখন আর যদি বাইরে খান ও পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু খাবার পাবেন কোথায়?আপনাদের এই সমস্যা দূর করতে বোলপুরে ঘরোয়া নিয়ে এলো আপনাদের জন্য ঘরের তৈরি হাতের বানানো সুস্বাদু খাবার। আর সব থেকে খুশির বিষয় হলো আপনি যেমন বা যে ধরনের পদ খেতে চান, সেই খাবার ই ঘরোয়া হাজির করবে আপনাদের সামনে।অল্প সংখ্যক অর্থাৎ ছোটো গ্রুপ গুলি যারা বেড়াতে আসেন বোলপুরে,তাদের চাহিদা অনুযায়ী একেবারে ঘরের মতন করে পরিবেশন করবে ঘরোয়া।এছাড়াও ঘরোয়া দিচ্ছে আরো এক সুবিধা, জন্মদিন ও বিবাহ বার্ষিকীর মতন অনুষ্ঠানগুলিতেও আপনারা পাচ্ছেন ঘরে বসে ঘরোয়ার সুস্বাদু খাবার।তাহলে আর চিন্তা কিসের?এবার ঘর থেকে বাইরে এসেও উপভোগ করুন ঘরের ছোঁয়া।

শুভ অক্ষয় তৃতীয়া.....
20/04/2026

শুভ অক্ষয় তৃতীয়া.....

শুভ নববর্ষ।
15/04/2026

শুভ নববর্ষ।

|| চিকেন টিক্কা মশালা ||বলুন দেখি কী জ্বালা! একটা জমকালো বিষয় নিয়ে আলোচনা চলছিল, সতেরো বয়সের যুবক রবীন্দ্রনাথ দেখতে ব...
08/02/2026

|| চিকেন টিক্কা মশালা ||

বলুন দেখি কী জ্বালা! একটা জমকালো বিষয় নিয়ে আলোচনা চলছিল, সতেরো বয়সের যুবক রবীন্দ্রনাথ দেখতে বেশি সুন্দর নাকি ষাটোর্ধ্ব পাকা চুল-দাড়িওয়ালা রবীন্দ্রনাথ? শীতের মধ্যে চায়ে চুমুক দিয়ে নিজেদের গরম করে করে আমার বাড়িতে আড্ডাটা জমে উঠেছিল, হঠাৎ অনিন্দ্যের দাবি তার চিকেন টিক্কা মাশালা চাই। ফেসবুক থেকে ওর চক্ষুতে ওই চিকেন টিক্কা মশালা পড়া মাত্রই ও আমাদের আড্ডা আর আর রবীন্দ্রনাথ কারুর তোয়াক্কা করল না। ওর প্রাণ আর চক্ষু একসাথে নাকি চিকেন টিক্কা মশালা চাইতে লাগলো। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আমাদের আড্ডাটাই ঘেঁটে দিল অনিন্দ্য।

অনেক করে বুঝালাম, কিন্তু কে আর শোনে কার কথা। শিশ মহলে গ্রাহকের অভিযোগ মেটাতে গিয়ে আলি আহমেদ আসলাম চিকেন টিক্কা মশালা বানালো আর এখন সেটা খাওয়ার দাবি মেটাতে গিয়ে আমায় আমার গরম মহল থেকে বেরোতে হচ্ছে।

এই শীতে পাগলের প্রলাপ বকছি ভাবছেন তাই তো! আজ্ঞে না।
এই চিকেন টিক্কা মশালা আজকে যেমন আমার জীবনে ঝামেলা বাধিয়েছে ঠিক তেমন এর জন্ম লগ্ন থেকেই ঝামেলা হয়ে আসছে।

১৯৭০ এর দশকে গ্লাসগোতে 'শিশ মহল' নামের একটা রেস্টুরেন্ট ছিলো। একদিন একজন গ্রাহক ওই রেস্টুরেন্টের শুকনো চিকেন টিক্কা খেয়ে ওখানকার মালিক আলি আহমেদ আসলামকে বলেন টিক্কাটা তার ভালো লাগেনি। আলি আহমেদ আসলামের মনে হয় গ্রাহকের যখন ভালো লাগছে না তখন টিক্কাটা অন্য ভাবে রান্না করে দেখা যাক। সেই মতো তিনি টমেটো, ক্রিম এবং মশলা মিশিয়ে একটা সস তৈরি করেন, এবং সেটা ওই শুকনো টিক্কায় মেশায়, তারপর সেটা গ্রাহকদের দেয়। শুকনো টিক্কার থেকে সস দেওয়া টিক্কাটা গ্রাহকদের বেশি পছন্দ হয়।
অনেকেই মনে করে এটাই চিকেন টিক্কা মশালার পূর্বপুরুষ।
কিন্তু ওই যে ঝামেলাটা এখানেই বাধলো। ইতিহাসে কী হয়েছে তা তো কেউ দেখেনি। তাই অনেকেই মনে করেন, এটি উত্তর ভারতের, মানে মূলত পাঞ্জাবের 'বাটার চিকেন' এর একটা পরিবর্তিত রূপ, ওই ভাই ভাই সম্পর্ক।
তাদের মতে, ব্রিটিশরা আমিষ খেতে বেশি পছন্দ করতো, তাই তাদের স্বাদ অনুযায়ী বাটার চিকেনকে একটু অন্য ভাবে অন্য মশলা ব্যবহার করে রান্না করে তৈরি হয় চিকেন টিক্কা মশালা।

সে যাইহোক, আমার জীবনে এখন ঝামেলা হলো, এই শীতের সন্ধ্যায় চিকেন আনতে যাওয়া। যাইহোক, যেতে হবে।

আপনারা যদি রেসিপিটা চান আমাদের কমেন্ট করুন। আমরা আপনাকে রেসিপি দিয়ে দেবো। আর আপনাদের কি মনে হয় যুবক রবীন্দ্রনাথ বেশি সুন্দর দেখতে নাকি ষাটোর্ধ্ব ঋষি সুলভ রবীন্দ্রনাথ? কমেন্টে জানাবেন।

সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
23/01/2026

সরস্বতী পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

Address

Bolpur

Telephone

+919674008262

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gharoa Caterer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gharoa Caterer:

Shortcuts

Share

Category