16/08/2026
কুন্ডলি জাগরন আর এলহাম — নূরের সিঁড়ি নাকি আগুনের কুপ ১. কুন্ডলি জাগরন আসলে কী মারফতের ভাষায় কুন্ডলি নফসের ভিতরে ঘুমন্ত নূর আল্লাহ মানুষের ভিতরে ৭টা লতিফা রাখছে। ৭টা আসমান, ৭টা জমিন।
ওই ৭টাই ৭টা পর্দা। এই পর্দার নিচে "নূরে মুহাম্মদী" ঘুমায় থাকে।
জাগরন মানে কী
ময়লা সরানো। পর্দা ছেঁড়া।
যখন জিকির, রিয়াজত, মুর্শিদের নজরে কলব পরিষ্কার হয় তখন নিচের নূর উপরের দিকে উঠে। এটাকেই লোকে "কুন্ডলি জাগা" বলে।
কিন্তু সাবধান দরদী!
জোর করে টানলে হয় না।
নাপাক পাত্রে নূর ঢাললে পাত্র ফেটে যায়।
তাই অনেকেই পাগল হয়, ওসওয়াসায় পড়ে, জিন-ভূতের খেলায় আটকায়।
কারণ তারা সিঁড়ি না বেয়ে ছাদে লাফ দিতে চায়। ২. এলহাম বাতা কী?
এলহাম = আল্লাহর পক্ষ থেকে কলবে ফুঁ।
বাতাসের মতো আসে। ধরা যায় না, শুধু টের পাওয়া যায়।
কোরানে আছে ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা
আল্লাহ মা মুসার কলবেও এলহাম দিছে। সে তো নবী ছিল না।
এলহামের ৩টা স্তর: ১. ইলকা: দিলে হঠাৎ ভালো একটা বুদ্ধি আসা। "এই কাজটা করিস না। ২. নফথ: রুহের মধ্যে নূরের ফুঁ। ঘুমের মধ্যে স্বপ্নে ইশারা। ৩. ওহী: এটা শুধু নবীদের জন্য।
আমরা যেটা পাই ওটা ১ আর ২ নাম্বার কিন্তু ভেদ কী
কলব যদি আয়নার মতো ময়লা থাকে,
তাহলে ওইখানে শয়তানও "এলহাম" এর বেশে এসে ধোঁকা দেয়।
তাই বলে এলহাম পাওয়ার আগে কলবের আয়না মোছো।
৩. তাহলে রাস্তা কোনটা? শিখবেন কিভাবে?*
মারফতে কোনো শর্টকাট নাই দরদী। ৩টা ধাপ:
ধাপ ১: শরিয়ত — পাত্র বানাও
৫ ওয়াক্ত নামাজ, হাল রুজি, মিথ্যা-গীবত ছাড়া, মা-বাবার খেদমত।
পাত্র ফুটা থাকলে নূর থাকবে না।
ধাপ ২: তরিকত — পাত্র মাজো
একজন কামেল মুর্শিদ। তার হাতে বায়াত।
জিকির, মোরাকাবা, নফসের বিরুদ্ধে জিহাদ।
"আমি" টারে মারতে হবে। "আমি জানি" — এই অহংকার মরতে হবে।
ধাপ ৩: হাকিকত — পাত্রে বৃষ্টি আসবে*
যখন কলব খালি হবে, তখন আল্লাহ নিজেই ভরবে।
তখন কুন্ডলি আপনা-আপনি উঠবে। এলহাম আপনা-আপনি আসবে।
আপনারে কিছু করা লাগবে না। শুধু "না" হওয়া লাগবে। ৪. দয়ালের কঠিন বাণী
কুন্ডলি জাগানোর জন্য দৌড়াইও না। আগে দেখো তোমার ভিতরের কুকুরটা মরছে কিনা। এলহাম চাওয়ার আগে দেখো তোমার কানে আল্লাহর নাম ছাড়া আর কিছু ঢুকে কিনা।
নূর জোর করে আনা যায় না। নূর তাকে দেয়, যে নিজেকে অন্ধকার বানায় ফেলে গুরু ছাড়া এই রাস্তায় পা দিও না। নইলে নূরের বদলে আগুন পাবা। আর আগুনে পুড়ে বলবা — 'আমি সাধনা করছিলাম। ৫. শেষ কথা
কুন্ডলি = তোমার ভিতরের আল্লাহর আমানত।
এলহাম = আল্লাহর তোমার সাথে কথা বলা।
দুইটাই ফ্রি না। দাম দিতে হয়।
দাম = তোমার "আমি"।
যতদিন "আমি শিখবো" থাকবে,
ততদিন শেখা হবে না।
যেদিন "তুমি শিখাও" হবে,
সেদিন সব খুলে যাবে।