26/03/2025
1️⃣ দরজার ফাঁক গলে আসা বাতাস, পাতলা পর্দা উড়ছে হালকা দোলায়। ভেতর আর বাইরের সীমারেখা মিলিয়ে দেয় এক চিলতে খোলা আকাশ।
2️⃣ রান্নাঘর থেকে ভেসে আসা সিজলিংয়ের শব্দ। কড়াইয়ে ঝলসে ওঠা পেঁয়াজ-রসুনের গন্ধ, ডিম কষার ঝাল-মিষ্টি স্বাদ। একপাশে শখের বেগুন ভর্তা, কাঁচা মরিচের টুকটাক ঝাঁঝ।
3️⃣ আদা-লেবুর কাটা টুকরো, গাঢ় হলুদাভ চা, ধোঁয়ার মিষ্টি উষ্ণতা। সকালের আলসে মুহূর্তে চুমুক দিয়ে মনে পড়ে—মরসুমের পরিবর্তনে এটুকুই তো প্রয়োজনীয়!
4️⃣ হাতের মুঠোয় ধরা উষ্ণতা, লেবুর হালকা টক, আদার ঝাঁঝ। এক ঢোঁকে তৃপ্তি, আরাম, আর একটু ভালো থাকার তাগিদ।
এক মুঠো জীবন, নিজের মতো করে… 💛
এখন থেকে আমি আমার জীবন এখানে, ফেসবুকে শেয়ার করবো… নিজের জন্য… আমার প্রতিদিনের জীবনকে ধরে রাখার জন্য… ✨
ভালো লাগলে কমেন্টে জানিও, যাতে আমি আরও উৎসাহ পাই! ✨💛