23/05/2025
*সাধারণ ডায়েট চার্ট প্যাটার্ন*
*কি কি খাবার কখন খাবে???*
১. সকালে ঘুম থেকে উঠে ২০০ ml উষ্ণ গরম জল / দুধের সাথে ১টা পাতিলেবুর রস ও এক চা চামচ মধু / হাফ চা চামচ অর্শ্বগন্ধা মিশিয়ে খাবে (alternate)
2. সকালের (break fast / মোট -৩.৫০ - ৪.৫০ গ্রাম) ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ স্যালাড - ১ মুঠো করে কাঁচা ছোলা / কাবলি ছোলা, বাদাম, মুগডাল / খেসারি ডাল, রাজমা ডাল / ভুট্টা ডানা, একটি টমেটো, একটি পেঁয়াজ, একটু আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, (রক্স সল্ট / সন্ধক লবণ স্বাদ অনুযায়ী)
3. দুপুরের খাবার (১১.৩০ - ০১.০০ মধ্যে / ৫০০ - ৭০০ গ্রাম) ভাত / রুটি, ডাল, কিছু সেদ্ধ সব্জি, মাছ / মাংস / ডিম / পনির, (স্যালাড - টক দই , শশা, লেটুস, টমেটো, পেঁয়াজ, পাতিলেবু, কাঁচা লঙ্কা)
4. বিকালের খাবার - (৩.৩০ - ৪.৩০ মধ্যে / ২.৫০ - ৩০০ গ্রাম) ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ স্যালাড - (অঙ্কুরিত বা কলা / ২ পাতা বিশিষ্ট) ১ মুঠো করে কাঁচা ছোলা / কাবলি ছোলা, বাদাম, মুগডাল / খেসারি ডাল, রাজমা ডাল / ভুট্টা ডানা, একটি টমেটো, একটি পেঁয়াজ, একটু আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, (রক্স সল্ট / সন্ধক লবণ স্বাদ অনুযায়ী)
*Alternative* -
ফল স্যালাড - একটি করে পেয়ারা, পাকা কলা, আপেল, মৌসুম্বী, *বেদনা* , নেসপাতি, এছাড়াও যেকোনো ফল - আম, ডাব, লিচু, আশফল, কাঁঠাল, ইত্যাদি বিকালে খেতে পারেন,
5. রাতের খাবার - (৭.৩০ - ৮.০০ মধ্যে / ৪০০ - ৫০০ গ্রাম) ভাত / রুটি, ডাল, কিছু সেদ্ধ সব্জি, মাছ / মাংস / ডিম / পনির, টক দই
6. মধ্য রাতের খাবার - (১০.৩০ - ১১.৩০ মধ্যে) ২০০ ml উষ্ণ গরম জল / দুধের সাথে হাফ চা চামচ অর্শ্বগন্ধা / জেনশিং / জিনশিং পাওডার
বিঃদ্রঃ - *সুস্থ শরীরের জন্য কৃত্রিম লবন ও মিষ্টি একেবারে বর্জনীয়*
*যাদের সুগার বেশি তাঁরা খালি পেটে মিষ্টি ফল খাবেন*
*সারাদিনে ৫ লিটার / প্রতি ঘন্টায় ২০০ ml / ১ গ্লাস করে জল খেতে হবে,*
*এখানে যা যা খাবার কথা বলা হয়েছে তার মধ্যে মুলত কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম করে প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খেতে বলা হয়েছে,*
*খাবারের মধ্যে প্রাকৃতিক ভাবে ভিটামিন, মিনারেল ও জল থাকে, তাই এগুলো আলাদা করে উল্লেখ নেই,*
*প্রত্যেক ব্যক্তির বয়স, উচ্চতা, ওজনের উপর নির্ভর করে এই খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার ও প্রোটিনের পরিমাণ তারতম্য ঘটবে এবং কখনো কখনো প্রয়োজন মতো এগুলো কিছু কিছু পরিবর্তন করা উচিত।*