Sania Ghosh 1

Sania Ghosh 1 kutti��

28/08/2026

অন্ত্যোদয় ডিজিটাল মিশন
(প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবনে সুযোগ, সেবা ও স্বনির্ভরতার নতুন দিগন্ত)
পরিচালনা ও স্বত্বাধিকারীঃ ইতিবাচক বার্তা ফাউন্ডেশন
_ব্র্যান্ড:_ Positive বার্তা (www.positivebarta.com)
_প্ল্যাটফর্ম_ : এক দুনিয়া (www.ekdunia.com)
_উদ্যোগ_ : অন্ত্যোদয় ডিজিটাল মিশন (Antyodaya Digital Mission)
_আর্থিক সহায়তা_ : Swadhin Charitable Trust
Academic Collaboration :
Santiniketan Medical College & Hospital, Bolpur এবং Tripura Santiniketan Medical College & Hospital, Agartala

অন্ত্যোদয় ডিজিটাল মিশন শুধু একটা প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়, এটা মানুষের কাছে মানুষের মতো করে পরিষেবা পৌঁছে দেওয়ার একটা মানবিক প্রচেষ্টা। আমাদের লক্ষ্য, শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমিয়ে প্রযুক্তির সুবিধাকে প্রত্যন্ত মানুষের দোরগোড়াতেও পৌঁছে দেওয়া।
এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রতিটা গ্রাম থেকে একজন করে প্রশিক্ষিত “AI মা” তৈরি করা হবে। তিনি হবেন গ্রামের মানুষের কাছে প্রযুক্তির সহজ, পরিচিত ও বিশ্বাসযোগ্য মুখ। যার মাধ্যমে মানুষ নিজের গ্রামে বসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিজিটাল পরিষেবা ও সুযোগের সঙ্গে যুক্ত হতে পারবেন।

অন্ত্যোদয় ডিজিটাল মিশনের ৭টি প্রধান পরিষেবা রয়েছে। সেগুলো হলঃ
১. ডিজিটাল হাসপাতালঃ মাত্র ১০ টাকায় OPD পরিষেবা, টেলিমেডিসিন এবং WhatsApp-এর মাধ্যমে প্রেসক্রিপশন ও স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করা।
২. ডিজিটাল শিক্ষাঃ KG থেকে PG পর্যন্ত আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য শিক্ষার সুযোগ তৈরি করা, যাতে গ্রামের প্রতিভাবান শিশুও সমান সুযোগ পায়।
৩. ডিজিটাল পর্যটনঃপ্রযুক্তির মাধ্যমে স্থানীয় পর্যটন, ঐতিহ্যবাহী স্থান ও ভ্রমণ ব্যবস্থাকে আরও সংগঠিত ও বিশ্বমানের করে তোলা।
৪. ডিজিটাল ক্রীড়াঃ গ্রামের প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করা, প্রশিক্ষণের সুযোগ তৈরি করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর সুযোগের সঙ্গে যুক্ত করা।
৫. ডিজিটাল সংস্কৃতিঃ লোকশিল্প, ঐতিহ্য, সংস্কৃতি ও স্থানীয় সৃষ্টিশীলতাকে প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ এবং দেশের পাশাপাশি বিশ্বের মানুষের কাছে তুলে ধরা।
৬. ডিজিটাল দক্ষতা ও কর্মসংস্থানঃ যুবক-যুবতী ও সাধারণ মানুষের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাঁদের নতুন কর্মসংস্থান ও আয়ের সুযোগের সঙ্গে যুক্ত করা।
৭. ডিজিটাল হাট ও উদ্যোক্তা উন্নয়নঃ গ্রামের স্থানীয় পণ্য, হস্তশিল্প, কৃষিজ পণ্য ও ছোট উদ্যোগকে ডিজিটাল বাজারের সঙ্গে যুক্ত করে স্থানীয় উদ্যোক্তাদের স্বনির্ভর করে তোলা।

অন্ত্যোদয় ডিজিটাল মিশনের সাতটা গুরুত্বপূর্ণ পরিষেবার অন্যতম হল এক-দুনিয়া ডিজিটাল হাসপাতাল (www.edocsmc.in)। এই উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে গ্রামের মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, দ্রুত ও সুলভ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার এর আনুষ্ঠানিক শুভ সূচনা।
এক-দুনিয়া ডিজিটাল হাসপাতাল পরিষেবায় প্রশিক্ষিত AI মা-এর মাধ্যমে নাগরিকরা গ্রামে বসেই ৭টা টি মূল স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন। যেমনঃ
• টেলিমেডিসিন পরামর্শ — চিকিৎসকের সঙ্গে ডিজিটাল মাধ্যমে পরামর্শের সুযোগ।
• ওষুধ পৌঁছে দেওয়ার সহায়তা— প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ ও ডেলিভারিতে সহযোগিতা।
• ল্যাবরেটরি নমুনা সংগ্রহ ও সমন্বয় — পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও সংশ্লিষ্ট পরিষেবার সঙ্গে সমন্বয়।
• ABHA ID তৈরি — নাগরিকদের ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরিতে সহায়তা।
• আয়ুষ্মান ভারত সহায়তা — যোগ্য নাগরিকদের সরকারি স্বাস্থ্যসেবা ও সুবিধার সঙ্গে যুক্ত হতে সহযোগিতা।
• ডিজিটাল স্বাস্থ্য নথি সংরক্ষণ — স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ডিজিটালভাবে সংরক্ষণে সহায়তা।
• ফলো-আপ ও জরুরি রেফারেল সহায়তা — চিকিৎসার পরবর্তী পর্যায়ে রোগীর ফলো-আপ এবং প্রয়োজনে দ্রুত উচ্চতর চিকিৎসাকেন্দ্রে রেফার করার ব্যবস্থা।
অন্ত্যোদয় ডিজিটাল মিশনের মূল দর্শন খুব সহজ – প্রযুক্তি মানুষের কাছে যাবে, মানুষকে প্রযুক্তির পিছনে ছুটতে হবে না।
একজন AI মা হয়তো একটি গ্রামের কাছে শুধুই একজন প্রশিক্ষিত প্রতিনিধি। কিন্তু তার মাধ্যমে একটা পরিবার চিকিৎসা পাবেন, একটা শিশু শিক্ষার সুযোগ পেতে পারে, একজন যুবক কর্মসংস্থানের পথ খুঁজে পেতে পারে এবং একজন গ্রামীণ উদ্যোক্তা তার পণ্য বৃহত্তর বাজারে পৌঁছে দিতে পারে।
আমরা বিশ্বাস করি, ডিজিটাল উন্নয়নের প্রকৃত সাফল্য তখনই, যখন তার আলো শহরের সীমা পেরিয়ে প্রত্যন্ত গ্রামের শেষ মানুষটির জীবনেও পৌঁছে যায়।
এই লক্ষ্যেই, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা, সংস্কৃতি ও কর্মসংস্থানকে মানুষের ক্ষমতায়নের হাতিয়ার করে গড়ে উঠছে অন্ত্যোদয় ডিজিটাল মিশন।
একটি গ্রাম, একজন AI মা, অসংখ্য সম্ভাবনা – এটাই এক নতুন ডিজিটাল অন্ত্যোদয়ের স্বপ্ন।

26/08/2026

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষ্যে, চিকিৎসা পরিষেবার অভূতপূর্ব উন্নয়ন করতে অন্তোদয় ডিজিটাল মিশনের *একদুনিয়া ডিজিটাল হাসপাতাল* - এর শুভ সূচনা।
বিস্তারিত জানতে ফোন করুন:7501872181

Becoming a doctor is more than earning a degree, it is about earning trust, serving humanity and becoming a source of ho...
24/08/2026

Becoming a doctor is more than earning a degree, it is about earning trust, serving humanity and becoming a source of hope.
We warmly invite MBBS aspirants and their parents to visit:
Santiniketan Medical College & Hospital, Bolpur, West Bengal
www.smcbangla.com
and
Tripura Santiniketan Medical College & Hospital, Agartala, Tripura
www.tripurasmc.com
Come and experience our campuses, academic environment, clinical facilities, learning opportunities and vision for nurturing compassionate, confident and competent future doctors.
For more details:
Call:7501872181

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। এর ফলে ...
17/08/2026

শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। এর ফলে দেশের যেকোনো প্রান্তের নাগরিক আমাদের এই অত্যাধুনিক হাসপাতালে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারবেন।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের প্রান্তিক ও সাধারণ মানুষ আরও সহজে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। অর্থের অভাবে যেন কোনো মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই মহৎ লক্ষ্যকে আরও শক্তিশালী করতেই আমাদের এই উদ্যোগ।

সবার জন্য উন্নত চিকিৎসা, সবার জন্য স্বাস্থ্যসেবা—এই আমাদের অঙ্গীকার।

অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করুন :7501872181

17/08/2026
14/08/2026

Address

Assam Road
Jirat
৭১২৫০১

Alerts

Be the first to know and let us send you an email when Sania Ghosh 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sania Ghosh 1:

Shortcuts

Share