16/10/2024
Chicken kabab ( চিকেন কাবাব )
1. প্রথমে চিকেন গুলো কিউব করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। যদি গ্রিল স্টিকস উডেন হয় তাহলে ফ্রাই করার সময় যাতে পুরে না যায় তাই জন্য ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখতে হবে।
2. একটা বড় বাটি নিয়ে তাতে দই অ্যাড করে তারপর তারমধ্যে উপরে উল্লেখ্য সব গুঁড়ো মসলা অ্যাড করে নিন। এবার বাটির মধ্যে আদা রসুন বাটা, লেবুর রস, ৩ টেবিল চামচ তেল আর পরিমাণ মতো নুন অ্যাড করে একদম লাম্প ফ্রী ভাবে মিশিয়ে নিন।
3. এবার চিকেন এর টুকরো গুলো ওই দই এর মিশ্রণে অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে সারারাত অথবা অন্তত ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
4. কাবাব বানানোর আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে ম্যারিনেট করা চিকেনকে বের করে গ্রিল স্টিকে গেঁথে নিন।
5. এবার একটা তাওয়াতে ব্রাশ দিয়ে ভেজিটেবল অয়েল গ্রিজ করে নিয়ে চিকেন স্টিকস ভালো করে সাজিয়ে দিন আর গ্যাসের আঁচ মাঝারি রেখে প্রয়োজন মত ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত সব দিক গুলো ভালো করে ফ্রাই হয়।
6. চিকেন গুলো ফ্রাই করার পর যখন গোল্ডেন ব্রাউন রং ধরে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন।
এবার গরম গরম চিকেন কাবাব স্যালাড আর পছন্দের সস এর সাথে পরিবেশন করুন।