Yatra Shongi

Yatra Shongi Follow our page for more tour plans. Connect us and we will plan your travel with all responsibilites. We are your best travel buddies.

04/05/2026

Santragachi station’s new look is very good.

India 🇮🇳
02/11/2025

India 🇮🇳






15/09/2025
🏕️পলাশগ্রাম ইকো রিসোর্ট পুরুলিয়া🏔️মাঠাবুরু পাহাড়ের কোলে রয়েছে এই অপূর্ব সুন্দর রিসোর্ট যার চারিদিক টা পুরো সবুজে ঢাকা। চ...
15/09/2025

🏕️পলাশগ্রাম ইকো রিসোর্ট পুরুলিয়া

🏔️মাঠাবুরু পাহাড়ের কোলে রয়েছে এই অপূর্ব সুন্দর রিসোর্ট যার চারিদিক টা পুরো সবুজে ঢাকা। চারিদিকে পাহাড় ও জঙ্গল দ্বারা ঘেরা, এখানকার প্রকৃতি, নিস্তব্ধতা, পাখিদের ডাক সব মিলিয়ে এক অদ্ভুদ ধরণের প্রাকৃতিক মায়াবী পরিবেশ। সকালবেলা 🌤️ ঘুম থেকে উঠে সুন্দর বারান্দাটিতে বসে মাঠাবুরু পাহাড়ের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দুচোখ ভরে উপভোগ করেছিলাম | এই রিসোর্ট এর অন্যতম একটি আকর্ষণ হলো সুইমিং পুল 🏊‍♀️🌊যেখান থেকে সবুজ পাহাড় উপভোগ করা যায়। এছাড়াও ঘরে বসে তোমরা অযোধ্যা পাহাড়ের দৃশ্য দেখতে পারবে। এই রিসোর্ট এর খাওয়াদাওয়া ও বেশ ভালো। স্টাফ এর ব্যবহার ও খুব ভালো। রিসোর্ট এর ভিতরে রয়েছে সবুজ মাঠ ,হনুমানজির মন্দির ,দোলনা ,বসার জায়গা ,সুইমিং পুল। সবমিলিয়ে এতো সুন্দর পরিবেশে একটা দিন কাটিয়ে আমার মন ভোরে গেছে।

🛤️🚂হাওড়া থেকে রাত ১১ টা ৩৫ এর চক্রধরপুর এক্সপ্রেস করে আমরা বরাভূম স্টেশন এ নেমে সেখান থেকে বড় গাড়ি রিসার্ভ করে পলাশগ্রাম রিসোর্ট এ পৌঁছেছিলাম |

Room Rate:🏠
Executive Room -5950
Cottage-3950
Deluxe Double -4950
Supper Deluxe-7499
Breakfast included in this rate
Booking Number-7980816312

15/09/2025

কলকাতা থেকে মিজোরাম এবার একটাই ট্রেনে।
শুরু হয়ে গেল কলকাতা থেকে মিজোরামের শৈরাং পর্যন্ত ভারতীয় রেলের ঐতিহাসিক পথ চলা 🚂

গতকাল, 13th Sept'25 এই ট্রেনের উদ্বোধনী যাত্রা শুরু হয়েছে মিজোরামের সাইরাং থেকে আর 16th September থেকে শুরু হবে Commercial যাত্রা।

✅ নতুন চালু হওয়া বৈরাবি–সৈরাং রেলপথ এর মাধ্যমে মিজোরামের রাজধানী আইজল থেকে মাত্র ১২ কিমি দূরে সৈরাং (Sairang) রেলস্টেশন পর্যন্ত ট্রেন যাবে।

🚆 ট্রেনের নাম ও নম্বর :

🔸কলকাতা – সৈরাং এক্সপ্রেস (Kolkata–Sairang Express)

➡️13125 → কোলকাতা থেকে সৈরাং
➡️13126 → সৈরাং থেকে কোলকাতা

🗓️ সাপ্তাহিক দিন :

🔸13125 (কোলকাতা → সৈরাং): মঙ্গলবার, বুধবার ও শনিবার

🔸13126 (সৈরাং → কোলকাতা): সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার

⏰ সময়সূচি :

🔸13125 – কোলকাতা → সৈরাং,
যাত্রা শুরু: কলকাতা (KOAA) → দুপুর __ ১২:২৫,
যাত্রা শেষ: সৈরাং (SANG) → পরের দিন সন্ধ্যা __ ৭:৪৫

🔸 সময় লাগে: প্রায় ৩১ ঘণ্টা ২০ মিনিট, দূরত্ব: প্রায় ১৪৮১ কিমি

⏰ 13126 – সৈরাং → কোলকাতা

যাত্রা শুরু হবে: সৈরাং (SANG) → সকাল __ ০৭:১৫,
যাত্রা শেষ: কলকাতা (KOAA) → পরের দিন বিকেল __ ০২:৩০

🔸সময়সীমা : প্রায় ৩১ ঘণ্টা ৩০ মিনিট, দূরত্ব: প্রায় ১৪৮১ কিমি।

🚦 কলকাতা থেকে সৈরাং (মিজোরাম) যে সমস্ত ষ্টেশনে দাঁড়াবে আর সময়:

1. Kolkata KOAA, (12:25)
2. Naihati jn NH, (13:02)
3. Krishna cty jn KNU, (14:30)
4. Berhampore crt BPC, (15:30)
5. Murshidaabad MBB, (15:42)
6. Azimganj jn AZ, (16:00)
7. Jangipur road JRLE, (16:43)
8. New Farakka jn NFK, (17:42)
9. Malda town MLDT, (18:35)
10. Kishangann KNE, (20:30)
11. New jalpaiguri NJP, (21:50)
12. New Coochbehar NCB, (00:20)
13. Tufanganj TFGN, (00:45)
14. Golakganj GKJ, (01:17)
15. Gauripur GUP, (1:52)
16. Bilasipara BLPA (2:27)
17. Abhayapuri asam AYU, (3:22)
18. Goalpara town GLPT, (3:57)
19. Kamakhya KYQ, (5:55)
20. Guwahati GHY (6:40)
21. Hojai HJI, (8:37)
22. New Haflong NHLG, (12:35)
23. Badarpur jn BPB, (15:45)
24. Hailakandi HKD, (16:52)
25. Bhairabi BHRB
26. Sairang SANG (19:45)

➡️ ট্রেনটির মোট প্রায় ২৪ টি স্টপ রয়েছে যেখানে ট্রেনটি দাঁড়াবে।

💺 কোচ ও সুবিধা:

AC 2-tier, AC 3-tier, Sleeper Class, General Unreserved

🚨 ট্রেনের টিকিট Cost:

▪️স্লিপার ক্লাস __ 640/- টাকা
▪️AC 3E-tier __ 1600/- টাকা
▪️AC 3A-tier __ 1700/- টাকা
▪️AC 2-tier __ 2450/- টাকা

🔗 এই ট্রেন এখন মিজোরামের সৈরাং স্টেশন পর্যন্ত চলে, যা রাজধানী আইজল থেকে মাত্র ১২ কিমি দূরে। ফলে কোলকাতা ↔ মিজোরাম ভ্রমণ আগের থেকে অনেক সহজ হবে।

🏕️Jungle Tent গাড়িতে 🚙মাত্র 25 মিনিট, ইএম বাইপাস - রুবি হাসপাতাল মোড় থেকে। আর সায়েন্স সিটি থেকে 30 মিনিট বাসন্তী হাইও...
09/09/2025

🏕️Jungle Tent গাড়িতে 🚙মাত্র 25 মিনিট, ইএম বাইপাস - রুবি হাসপাতাল মোড় থেকে। আর সায়েন্স সিটি থেকে 30 মিনিট বাসন্তী হাইওয়ে ধরলেই গন্তব্য "শামুকপোতা- জঙ্গল টেন্ট"। সুতরাং প্রায় কলকাতার মধ্যেই এমন এক গন্তব্য যেখানে সবুজে হরিয়ে যাওয়া আর বর্ষায় গালিচা ঘাসে পা ভিজিয়ে দমদার খানাপিনা, এক কথায় - মারকাটারি ব্যাপার! সপ্তাহ শেষে দম নেওয়ার জায়গা বলতে একমাত্র এই জঙ্গুলে পরিবেশ আপনার বুস্টার ডোজ হবেই নিঃসন্দেহে। ☔️বর্ষা এখানে মাতাল করা, প্রত্যেক ⛺️লাক্সারি ক্যাম্প এর সামনে সুবিশাল জলাশয়ে ঝিরঝিরে বৃষ্টি আর শিরশিরে বাতাসে কলকলে ঢেউ কোথাও পাবেন বলে তো মনে হয় না।
ওলা, উবের, 🚗নিজস্ব গাড়ি, মোটরসাইকেল 🏍️ও পৌঁছে যান। যাওয়ার রাস্তায় দুপাশে পাবেন ঘন জঙ্গল, মেঘ ঢাকা কালো পিচের রাস্তা হঠাৎ আপনাকে শহর থেকে কোলাহল হীন এমন এক পরিবেশে নিয়ে যাবে, যে আপনি মুগ্ধ হবেনই... গ্যারান্টি!!

☎️যোগাযোগের নম্বর ⁨098300 65296⁩ ।
হোয়াটসঅ্যাপ ও করতে পারেন।
ওয়েবসাইট: www.jungletent.in
লোকেশন দেখতে গুগল ম্যাপ এ Jungle Tent Shamukpota টাইপ করুন।


 #ব্যাঙ্গালোরে_আঙ্গুর_ক্ষেত 🍇🍇 ゚viralシviralシfypシ゚viralシalシ
01/09/2025

#ব্যাঙ্গালোরে_আঙ্গুর_ক্ষেত 🍇🍇

゚viralシviralシfypシ゚viralシalシ

⛰️বাংলার বুকেই রঙিন পাহাড় – বেলপাহাড়ির রত্ন..😍😍😍🏕️চিন কিংবা অস্ট্রেলিয়ার উলুরু নয়, আমাদের বাংলাতেই 🏠রয়েছে এক আশ্চর্য রঙি...
01/09/2025

⛰️বাংলার বুকেই রঙিন পাহাড় – বেলপাহাড়ির রত্ন..😍😍😍

🏕️চিন কিংবা অস্ট্রেলিয়ার উলুরু নয়, আমাদের বাংলাতেই 🏠রয়েছে এক আশ্চর্য রঙিন পাহাড়🏔️। ঝাড়গ্রামের বেলপাহাড়ির প্রত্যন্ত ওদলচুয়া গ্রামে লুকিয়ে আছে এই অপরূপ বিস্ময়, যাকে স্থানীয়রা বলেন “খাদান ডুংরি”। প্রকৃতির এই আশ্চর্য রূপ দীর্ঘদিন ধরে অজানাই ছিল, সম্প্রতি তা নতুন করে আবিষ্কার করেছেন এখানকার এক তরুণ রাজেশ মাহাতো। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলি আজ গোটা বাংলার ভ্রমণপিপাসু মানুষকে টেনে আনছে এই অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের কাছে।

🏔️দায়রা বুগিয়াল🏂উত্তরাখণ্ডের স্বল্প পরিচিত আমার অত্যন্ত পছন্দের একটি ট্রেক। প্রত্যেকবারের মতো এবারও শীতকালে এই ট্রেকটি...
30/08/2025

🏔️দায়রা বুগিয়াল🏂

উত্তরাখণ্ডের স্বল্প পরিচিত আমার অত্যন্ত পছন্দের একটি ট্রেক। প্রত্যেকবারের মতো এবারও শীতকালে এই ট্রেকটিতে যাচ্ছি।ট্রেকের মধ্যে বেশ সোজা কিন্তু কঠিন ভিউ।বরফ পড়লে তো কথাই নেই।আর কেদারকন্ঠের মত পরিচিতি না পাওয়ায় ভিড়ও বেশ কম।🎿
ক্রিসমাসের ছুটিটা পাহাড়ে যাবে ভাবছ তারা কি এই ট্রেকে ছুটির দিনগুলো কাটাবে?কিংবা ট্রেক যারা শুরু করবে ভাবছ তারা এই ট্রেকটি দিয়ে শুরু করবে নাকি?আর যারা ভাবছ একটু অন্যরকম ট্রেক করতে তারাও যাবে নাকি?⛷️

Date: 22-26 Dec,29 Dec-02 Jan
Contact no:7044510695 — at Dayara Bugyal.

Address

Kolkata
700060

Alerts

Be the first to know and let us send you an email when Yatra Shongi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share