Mitul's Kitchen

Mitul's Kitchen Home cooked meals made with the best quality ingredients for you and your family to enjoy!

আম আদার আচার 500জিএম,@450
31/03/2026

আম আদার আচার 500জিএম,@450

যাঁরা আচারের অর্ডার দিয়েছিলেন আগামী কাল ও পরশুর মধ্যে হাতে পেয়ে যাবেন... অর্ডার নিচ্ছি আগামী সপ্তাহের জন্যে... একটা কথা ...
08/05/2024

যাঁরা আচারের অর্ডার দিয়েছিলেন আগামী কাল ও পরশুর মধ্যে হাতে পেয়ে যাবেন... অর্ডার নিচ্ছি আগামী সপ্তাহের জন্যে... একটা কথা জানিয়ে রাখি পোস্ট এ কমেন্ট করে অর্ডার দেবেন না... সেটা তৈরী করি না... অর্ডার একমাত্র whtsapp এ জানাবেন inbox এ ও নয়... আরো একবার details জানিয়ে দিচ্ছি... আমের মিষ্টি আচার 500gm@325 1kg@625 আম তেল বাংলাদেশী 500gm@ 350 /1kg @700(সংরক্ষণ করতে পারবেন 5 বছর যতো পুরোনো হবে তত স্বাদ বাড়বে... আম কাসুন্দী 500gm@400 আমের মিষ্টি ঝুরি আচার 500gm@400 রসুন এর আচার 500gm@400 এবং কাঁচা লঙ্কার আচার 500gm@325...সব আচার ই এক বছর সংরক্ষণ করতে পারবেন বাইরে রেখে... কোন কেমিক্যাল প্রিজারভেটিভ নেই... কাঁচের বোতল এ দেওয়া হয় আচার ঠিক থাকার জন্যে... Home delivery পুরো কলকাতা সল্টলেক দমদম... এ ছাড়া ও দেশের সব জায়গায় ক্যুরিয়ার এর মাধ্যমে পাঠানো হয়... অর্ডার এর জন্যে whtsapp করুন 9830678582... Mitul's Kitchen

পাঁচফোড়ন মুরগি 500gm@400/ boneless 400gm @475...আরো একটি অসাধারণ starter... কিন্তু অনেকেই কাবাব এর উপর যে ভরসা টা করে থা...
04/03/2024

পাঁচফোড়ন মুরগি 500gm@400/ boneless 400gm @475...আরো একটি অসাধারণ starter... কিন্তু অনেকেই কাবাব এর উপর যে ভরসা টা করে থাকেন এটাতে করতে পারেন না... তাঁদের জন্যে একটা ফিডব্যাক পোস্ট শেয়ার করছি... আশা করি এবার Mitul's Kitchen এর কাবাব ছাড়া ও এই ডিশ টি আপনারা starter হিসেবে অর্ডার করবেন... Mitul's Kitchen 9830678582

কুলের আচার 500gm@325 /1kg @625... এই সপ্তাহে অর্ডার করলে পরের সপ্তাহে পাবেন... Home delivery পুরো কলকাতা সল্টলেক দমদম......
19/02/2024

কুলের আচার 500gm@325 /1kg @625... এই সপ্তাহে অর্ডার করলে পরের সপ্তাহে পাবেন... Home delivery পুরো কলকাতা সল্টলেক দমদম... এ ছাড়া ও রাজ্যের সর্বত্র ও দেশের যে কোন জায়গায় DTDC এর মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে... Delivery charge আছে.... Mitul's Kitchen..... 9830678582

আবারো একটু খানি আনন্দ... কুলের আচারের পর এবার আমেরিকা পাড়ি দিতে চললো Mitul's Kitchen এর আম কাসুন্দী... নীতি বিরুদ্ধ হয়ে ...
11/02/2024

আবারো একটু খানি আনন্দ... কুলের আচারের পর এবার আমেরিকা পাড়ি দিতে চললো Mitul's Kitchen এর আম কাসুন্দী... নীতি বিরুদ্ধ হয়ে এই প্রথম অসময়ের বারো মেসে আম দিয়ে কাসুন্দী বানালাম... সিজনের চেয়ে প্রায় দ্বিগুণ দামে... কাঁচের বোতল কোন ভাবেই যাবে না আর আমি কোন ভাবেই plastic use করবো না কারণ আমি কোন কেমিক্যাল প্রিজারভেটিভ use করি না... তাই আম কাসুন্দী গেলো air tight bio container... ❤️❤️

ফিরে এলাম Mitul's Kitchen এ... ভেবেছিলাম শুরু করব আগামী weekend থেকে... কিন্তু এতো দিনের ছুটি মঞ্জুর হলো না... গত কাল থে...
31/01/2024

ফিরে এলাম Mitul's Kitchen এ... ভেবেছিলাম শুরু করব আগামী weekend থেকে... কিন্তু এতো দিনের ছুটি মঞ্জুর হলো না... গত কাল থেকেই কাজ শুরু করতে হলো যোধপুর পার্ক এর পার্থ প্রতিম সরকার বাবুর অনুরোধ এ... কাকতলীয় ভাবে যখনই কোন কারণে Mitul's Kitchen বন্ধ রেখেছি প্রতিবারই সময়ের আগেই ফিরতে হয়েছে পার্থবাবুর জন্যে 😀🙏... আপনারা সবাই পাশে আছেন এটাই আমার সব চেয়ে বড় মানসিক শক্তি আর এর জোরে ই আজকের দিনে কোন বিজ্ঞাপন ছাড়া কোন ফুড ব্লগার কে ফ্রি তে না খাইয়ে ও কাজ করে যেতে পারছি বাড়িতে থেকে... চলার পথে যাঁদের পাশে পেয়েছি তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ 🙏🙏... সবাই ভালো থাকুন সুস্থ থাকুন... ভালো খান অবশ্যই শরীরের ক্ষতি না করে...

আমরা প্রায়শই আমাদের বাবা মায়েদের খাবার নিয়ে বেশ সমস্যায় পড়ি... প্রথমত ওনাদের দাঁতের সমস্যা দ্বিতীয়ত প্রোটিন ভিটামিন ও হজ...
19/01/2024

আমরা প্রায়শই আমাদের বাবা মায়েদের খাবার নিয়ে বেশ সমস্যায় পড়ি... প্রথমত ওনাদের দাঁতের সমস্যা দ্বিতীয়ত প্রোটিন ভিটামিন ও হজমের সমস্যা... প্রথমটি একটি স্যুপ রেসিপি যা এয়ার টাইট কন্টেনারে স্টোর করতে পারবেন মাস খানেক... টমেটো গাজর বোনলেস চিকেন আদা রসুন পেঁয়াজ তেজ পাতা গোল মরিচ গোটা গরম মশলা নুন দিয়ে অল্প জলে pressure এ দুটো সিটি দিয়ে রাখুন... ঠান্ডা হলে তেজ পাতা বাদে বাকি সব কিছু মিক্সি তে blend করে নিন... কড়াই তে বাটার বা মার্জারিন দিয়ে পুরোটা নেড়ে একে বারে শুকিয়ে নিন... এটা fridge এ রেখে দিতে পারেন এক মাস... দু চামচ একটা বাটিতে রেখে গরম জল ঢেলে দিলেই স্যুপ রেডি... যাঁরা মাংস চিবিয়ে খেতে পারেন না তাঁরা অবশ্যই এটা খেয়ে দেখবেন... আর একটা হলো প্রোটিন পাউডার... ছোলা বাদাম রাজমা দু রকমের সবুজ মুগ বরবটি দানা অঙ্কুরিত করে নিন... ফেক্স ও sunflower seeds এবং ots নিন... সব কিছু mixi তে দিয়ে পেস্ট করে নিন... প্যানে ঘি গরম করে পুরোটা খুব ভালো ভাবে নেড়ে নিন কম আঁচে অন্তত দশ মিনিট... ঠান্ডা করে স্টোর করুন... ডাল বা যে কোন স্যুপ এ মিশিয়ে দিন... বাজার চলতি প্রোটিন পাউডার এর চেয়ে ঢের ভালো... এবার একটি Dosa এর রেসিপি যাতে চাল ডাল কোনটাই পড়বে না... এক কাপ করে ots দালিয়া সুজি চিড়ে বরবটি ও সোয়া দানা মেথি দিয়ে পাউডার করে নিন.. দু কাপ টক দই মেশান ও পরিমাণ মতো জল ও নুন...ঘন ব্যাটার হবে... দু ঘন্টা রেখে দিন... প্রয়োজনে অল্প জল মেশান... Dosa ভেজে নিন... Stuffing এ দিন গ্রেট করা গাজর বিট পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা... শরীর ঠিক থাকলে অল্প চিজ ও দিতে পারেন... আশা করি বাড়ির বড়দের ভালো লাগবে... Mitul's Kitchen...

বাবা তোমাকে ছেড়ে দশ মিনিট ও থাকতে পারতাম না কিন্তু দেখো তোমাকে ছেড়ে কেমন দশ বছর কাটিয়ে দিলাম... কি করে দিলাম জানো? তুমি ...
12/01/2024

বাবা তোমাকে ছেড়ে দশ মিনিট ও থাকতে পারতাম না কিন্তু দেখো তোমাকে ছেড়ে কেমন দশ বছর কাটিয়ে দিলাম... কি করে দিলাম জানো? তুমি শারীরিক ভাবে না থেকে আরো প্রবল ভাবে আছো আমার চিন্তায় ও মননে... তুমি ই আমার এগিয়ে যাওয়ার শক্তি...এভাবেই জড়িয়ে থেকো আমাদের... জানি ভালো আছো অমৃত লোকে... কারন তুমি তোমার সব চেয়ে প্রিয় মানুষের জন্মদিনে তাঁর কাছে চলে যেতে পেরেছো... সুবীর কুমার বসু... প্রয়ান ১২/১/২০১৪ 🙏🙏

Mitul's Kitchen এ 11th to 15 th January পিঠে পুলি উৎসব... থাকছে নতুন গুড়ের পায়েস @400 (1kg)পাটিসাপটা 350(10pis) দুধ গোকু...
11/01/2024

Mitul's Kitchen এ 11th to 15 th January পিঠে পুলি উৎসব... থাকছে নতুন গুড়ের পায়েস @400 (1kg)পাটিসাপটা 350(10pis) দুধ গোকুল পিঠে @400 (10 পিস) আর নোয়াখালীর চুসি পিঠে 450(1kg)...Home delivery পুরো কলকাতা সল্টলেক দমদম... Delivery charge আছে... অর্ডার এর জন্যে whtsapp করুন 9830678582 তে

নতুন বছরে নতুন সংযোজন... Mitul's Kitchen এ এবার হায়দরাবাদী কাচ্চী বিরিয়ানি... 9830678582
03/01/2024

নতুন বছরে নতুন সংযোজন... Mitul's Kitchen এ এবার হায়দরাবাদী কাচ্চী বিরিয়ানি... 9830678582

নতুন বছর তাও সোমবার... আমার অবসরের দিন... একটু পিঠে পায়েস না হলে বছরটাই না খারাপ যায়... টুক টুক করে বানিয়ে ফেললাম নোয়াখ...
01/01/2024

নতুন বছর তাও সোমবার... আমার অবসরের দিন... একটু পিঠে পায়েস না হলে বছরটাই না খারাপ যায়... টুক টুক করে বানিয়ে ফেললাম নোয়াখালীর চুসি পিঠে... পূর্ব বাংলার অন্য জেলায় সাধারণত চালের গুড়ো বা ময়দা দিয়ে চুসি বানানো হয়... কিন্তু নোয়াখালীতে চালের গুড়োর সাথে নারকেল খোয়া ক্ষীর ও নলেন গুড় যোগ হয়.. মূল কেরামতি পাঁকে... ওটা ঠিক না হলে দুধে পড়লেই ভেঙে যাবে... তবে আকারে কিছুটা ছোটো হয়...ধৈর্যের অভাবে একটু বড় করেই করেছি... তবে এখানে দুধে ও সামান্য চালের গুড়ো ক্ষীর ও নারকেল বাটা পড়ে... এই স্বাদের সাথে পরিচয় সম্ভবত নোয়াখালী কুমিল্লা জেলার মানুষ ছাড়া আর কারোর নেই... Mitul's Kitchen ....9830678582

Address

Upahar Apartment III
Kolkata
700084

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mitul's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category