The Dining Table

The Dining Table Rajarhat's New TASTEination

Season's First Barishali Ilish is Here! The wait is officially over! We have successfully delivered the very first batch...
22/07/2026

Season's First Barishali Ilish is Here! The wait is officially over! We have successfully delivered the very first batch of this season's Barishali Ilish.

A massive thank you to our wonderful patron who has trusted us every single year since 2021. Our authentic Barishali Ilish remains our #1 best-seller for its unmatched quality and traditional slow-cooked method that brings out the true, rich aroma of the fish.

Treat your family to the ultimate Bengali delicacy today.
Price: ₹375/- per piece
Minimum Order: 5 pieces

Sourced fresh, cooked with perfection, and delivered straight to your kitchen.📞 To place your order, call or WhatsApp now: 9830638323

খাবারের ব্যবসার সাথে আমি বেশ কয়েক বছর ধরে সততার সাথে যুক্ত। কিন্তু ইদানীং এই অগ্নিমূল্যের বাজারেও কিছু অদ্ভুত রিকোয়েস্ট ...
21/07/2026

খাবারের ব্যবসার সাথে আমি বেশ কয়েক বছর ধরে সততার সাথে যুক্ত। কিন্তু ইদানীং এই অগ্নিমূল্যের বাজারেও কিছু অদ্ভুত রিকোয়েস্ট আসছে, যা দেখে আজ মনের কথা শেয়ার করতে বাধ্য হচ্ছি।অনেকেই ২০-২৫ জনের মেনুতে ইলিশ, চিংড়ি, কাতলা আর মটন, এই চারটে আইটেমই চান, তাও আবার মাত্র ৫৫০ টাকা প্লেটে!

আজ ব্যবসায়ী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদেরই প্রশ্ন করি, আজকের দিনে দাঁড়িয়ে এটা কি আদৌ সম্ভব? বাজারে ভালো ইলিশ, গলদা চিংড়ি বা খাঁসির মাংসের কেজি কত, তা আপনারা সবাই জানেন। এর সাথে তেল, মশলা, রান্নার লোক আর সার্ভিসের খরচ তো আছেই।এত কম দামে এই সবকটি আইটেম দেওয়া তখনই সম্ভব, যদি খাবারের গুণগত মান আর বাকি সব জিনিসের সাথে মারাত্মক আপস করা হয়। তাও মনে হয় সম্ভব না। কিন্তু সস্তা চমক দিয়ে মানুষকে খারাপ খাওয়ানো আমাদের উদ্দেশ্য নয়। প্লেটের দাম বেশি হলেও আমরা সবসময় তাজা মাছ, টাটকা মাংস আর সেরা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি। কারণ দিনের শেষে আপনার ও আপনার অতিথিদের শরীর সুস্থ থাকাটাই সবচেয়ে জরুরি।

সস্তার ফাঁদে পা দিয়ে উৎসবের আনন্দ মাটি করবেন না, কোয়ালিটিকে গুরুত্ব দিন। আশা করি আমাদের শুভাকাঙ্ক্ষী এবং ক্রেতারা এই বাস্তব পরিস্থিতিটি বুঝবেন। ধন্যবাদ!

বিশেষ দ্রষ্টব্য: আজ আমার একজন অত্যন্ত পরিচিত, নির্ভরযোগ্য এবং বহু পুরোনো ক্লায়েন্ট নিজে ফোন করে দুঃখ প্রকাশ করে বললেন,-“এই বাজারে যারা এরকম অবাস্তব ডিমান্ড করে, তাদের কাউকে রিকমেন্ড করাই ভুল।" সত্যিই, এই রকম কিছু ভালো মনের মানুষ ভালোবেসে পাশে আছেন বলেই আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি।

ঢেঁকি যেখানেই যাক ধান ভাঙবেই… পুরনো স্মৃতির পাতা ওল্টাতে ওল্টাতে এই ছবিটা সামনে এলো। ২০১৪ সালের ব্যাঙ্গালোরের সেই দিনগুল...
20/07/2026

ঢেঁকি যেখানেই যাক ধান ভাঙবেই… পুরনো স্মৃতির পাতা ওল্টাতে ওল্টাতে এই ছবিটা সামনে এলো। ২০১৪ সালের ব্যাঙ্গালোরের সেই দিনগুলো... জায়গা বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়। কিন্তু কিছু জিনিস কোনো এক ফাঁকে মনের গভীরে নিজের জায়গা করে নেয়, হয়ে ওঠে জীবনের আসল প্যাশন!

জীবনটাও তো এই নুডলসের মতোই হিজিবিজি, কেমন গোলমেলে আর জট পাকানো। কোনো সুতো কোন দিকে গেছে, কোথায় শুরু আর কোথায় শেষ, তা চট ...
20/07/2026

জীবনটাও তো এই নুডলসের মতোই হিজিবিজি, কেমন গোলমেলে আর জট পাকানো। কোনো সুতো কোন দিকে গেছে, কোথায় শুরু আর কোথায় শেষ, তা চট করে বোঝা বড় কঠিন। আমাদের প্রতিদিনের চাওয়া-পাওয়া, চড়াই-উতরাই, ভুলভ্রান্তি আর সম্পর্কের টানাপোড়েনগুলোও ঠিক এইরকমই এক একটা জট।

কিন্তু একটু থমকে দাঁড়িয়ে খেয়াল করলেই বোঝা যায়, এই হিজিবিজি জটগুলোর ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। হুট করে মুখে পড়া কোনো ঝাল লঙ্কার মতো কঠিন পরিস্থিতি যেমন আমাদের চোখ ভিজিয়ে দেয়, তেমনই আবার কোনো হালকা মিষ্টি মুহূর্ত নিমেষেই মন ভালো করে দেয়। জীবনের এই নানান রঙের স্বাদ আর বৈচিত্র্যই তো আমাদের পথ চলাকে সুন্দর করে তোলে।

সব জট ছাড়িয়ে, সব এলোমেলো পথ পেরিয়ে যখন আমরা পেছনের দিনগুলোর দিকে তাকাই, তখন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তখন মনে হয়, এই জটিলতাগুলো ছিল বলেই জীবনটা এত অর্থপূর্ণ। সব জট একসাথে মিলেই যেমন একটা পূর্ণাঙ্গ রূপ তৈরি হয়, ঠিক তেমনই জীবনের সমস্ত হিজিবিজি আর জটপাকানো মুহূর্তগুলো মিলেই তৈরি হয় আমাদের গল্পটা, যা দিনশেষে বেঁচে থাকার এক পরম তৃপ্তি এনে দেয়।

খাঁটি বাঙাল বাড়ির দুপুরের আভিজাত্য, জিরে, কাঁচা লঙ্কা ফোঁড়নে ফলি মাছ আর মানকচুর তরকারি । দামি রেস্তোরাঁর খাবারের চেয়েও, ...
20/07/2026

খাঁটি বাঙাল বাড়ির দুপুরের আভিজাত্য, জিরে, কাঁচা লঙ্কা ফোঁড়নে ফলি মাছ আর মানকচুর তরকারি । দামি রেস্তোরাঁর খাবারের চেয়েও, আমার মন জুড়ে থাকে মা-ঠাকুমাদের হাতের এই অতুলনীয় তৃপ্তির রান্না।

Delighted to serve a flawless pure veg feast for 30 guests on this auspicious 1st Monday of Sravan! Thank you for your t...
20/07/2026

Delighted to serve a flawless pure veg feast for 30 guests on this auspicious 1st Monday of Sravan! Thank you for your trust. We cater all types of events and orders, so call or WhatsApp 9830638323 to book yours today.

মহাবিশ্বের 80% যেমন ডার্ক ম্যাটার দিয়ে তৈরি যা চোখে দেখা যায় না, আমার ভেতরের 80% পেটুকত্ব তেমন আমার চেহারায় রিফ্লেক্ট কর...
19/07/2026

মহাবিশ্বের 80% যেমন ডার্ক ম্যাটার দিয়ে তৈরি যা চোখে দেখা যায় না, আমার ভেতরের 80% পেটুকত্ব তেমন আমার চেহারায় রিফ্লেক্ট করে না। আমি মহাজাগতিক লেভেলের খাওন দাওন করি, অথচ ক্যালোরিগুলো কোন প্যারালাল ইউনিভার্সে শিফট হয়ে যায়, স্টিফেন হকিং বেঁচে থাকলে এটা নিয়ে নতুন থিওরি লিখতেন!

From a frantic last-minute call to a flawlessly curated feast, another successful catering delivery for today’s intimate...
19/07/2026

From a frantic last-minute call to a flawlessly curated feast, another successful catering delivery for today’s intimate lunch gathering.

We pulled off a swift, successful delivery for a beautiful small lunch gathering, serving up a soulful spread of traditional favorites: Chicken Pakora, Basanti Pulao, Potoler Dolma, Doi Katla, Chicken Kasha, Chutney.

Crafted with love, delivered with precision. For place your order call or WhatsApp 9830638323

According to Aristotle the ultimate goal of human life is to find a perfect balance between body and mind. looking at th...
18/07/2026

According to Aristotle the ultimate goal of human life is to find a perfect balance between body and mind. looking at these cheese-loaded potli kebabs on the plate and that glass on the table i think i’ve already achieved peak enlightenment 🥂

আমার মায়ের মতো কাঁঠালপ্রেমী আমি খুব কমই দেখেছি। এই বয়সে একাই একটা আস্ত ৫ কেজি সাইজের কাঁঠাল উনি নিমেষের মধ্যে শেষ করে দি...
18/07/2026

আমার মায়ের মতো কাঁঠালপ্রেমী আমি খুব কমই দেখেছি। এই বয়সে একাই একটা আস্ত ৫ কেজি সাইজের কাঁঠাল উনি নিমেষের মধ্যে শেষ করে দিতে পারেন!

ব্লাড সুগারের জন্য ওনার কাঁঠাল না খাওয়াই ভালো, কিন্তু পছন্দের খাবার মানুষের মন সবসময় ভালো করে দেয়। এই বছর মা নিজে মাত্র একটা কাঁঠাল এনেছিলেন। তারপর যেকোনো কারণেই হোক, আর আনেননি। উনি কাঁঠাল এত ভালোবাসেন, তাও আনছেন না দেখে আমি পরপর দুটো কাঁঠাল কিনে আনি। কিন্তু কপাল খারাপ, কাঁঠাল দুটো এত বিচ্ছিরি ছিল যে খাওয়াই গেল না! মা শুধু বীজগুলো আলাদা করে রেখে দিয়েছিলেন আর আমাকে খুব অপমান করে বলেছিলেন, আমি যেন আর কোনোদিন কাঁঠাল না কিনি।

কিন্তু আমি আমার জেদে অনড় ছিলাম। আজ আবার বাজার থেকে এই ৬ কেজির গাছ-পাকা খাজা কাঁঠালটা নিয়ে এসেছি। এবার আর আমি হারিনি। জিত গেয়ি, জিত গেয়ি!

Address

Rajarhat Main Road, Rajarhat
Kolkata
700135

Opening Hours

Monday 11am - 1am
Tuesday 11am - 1am
Wednesday 11am - 1am
Thursday 11am - 1am
Friday 11am - 1am
Saturday 11am - 1am
Sunday 11am - 1am

Telephone

+919830638323

Alerts

Be the first to know and let us send you an email when The Dining Table posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share