kolkata Food

kolkata Food Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kolkata Food, Food & Drink, KOLKATA.

❤️💚সালকিয়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের একটি অঞ্চল। অঞ্চলটির পুরাতন নাম ছিল শালিখা।এটি হুগলি নদীর তীরে মাল...
18/03/2026

❤️💚সালকিয়া হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের একটি অঞ্চল। অঞ্চলটির পুরাতন নাম ছিল শালিখা।এটি হুগলি নদীর তীরে মালি পাঁচঘড়া ও ঘুসুড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত।

🧡❤️সালকিয়া আমার জন্মস্থান। আমার মামার বাড়ি।ছোটবেলায় বেশ কয়েক বছর সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডে কাটিয়েছি। সেই সুবাদে আসা-যাওয়া ছিল অরবিন্দ রোডের এই মিষ্টির দোকানটিতে।

💚🧡যারা সালকিয়া পুরাতন বাসিন্দা এমন কি যারা সালকিয়ায় নতুন এসেছেন তারা অনেকেই চেনেন অরবিন্দ রোডের উপরে এই দোকানটি। ঝাঁ চকচকে বা খুব বেশি সাজানো-গোছানো না হলেও এই দোকানটি রয়েছে একটি ইতিহাস।

🧡🩵আজ থেকে প্রায় একশ কুড়ি বছরেরও বেশি সময় আগে এই দোকানটির প্রতিষ্ঠিত হয় সালকিয়ায়। এখন এই দোকানটির পঞ্চম প্রজন্ম চলছে। সালকিয়া এলাকায় বাবুরডাঙ্গা বা চৌরাস্তা এলাকায় বহু মিষ্টির দোকান আপনি খুঁজে পাবেন কিন্তু এরা সেই একইভাবে চলেছে বিগত বেশ কয়েক বছর ধরে।

🩷💙হালফ্যাশনের সেরকম কোনো মিষ্টি না থাকলেও ঐতিহ্যের দিক থেকে এটি কোন অংশে কম নয়। এখনো এলাকার বেশ কিছু মানুষ এমনকি দূর দুরান্ত থেকেও মিষ্টি প্রেমী বহু মানুষ এখানে আসেন মিষ্টি কিনতে।

🧡💚আজ দীর্ঘ প্রায় ৩৫ বছর পর গেলাম এই দোকানটিতে। নিয়ে নিলাম দুই রকমের মিষ্টি। দেখলাম স্বাদ সেই একই রকম আছে। সব থেকে ভালো লাগলো এখানকার মানুষের ব্যবহার।

💚🩵ছোট্ট সেই দোকানটি আজও আগের মতই রয়ে গেছে যা দেখেছিলাম ৯০ সালের দিকে। সাল কি আর বড় শীতলা মায়ের মন্দিরের ঠিক পিছনে ছিল আমার মামার বাড়ি যেখান থেকে বেরিয়ে ছোটবেলায় এই দোকানটিতেই আসতাম মিষ্টি কিনতে।

🩵❤️আজও সেই দোকানের সামনে দাঁড়িয়ে মিষ্টি কিনতে সেই নস্টালজিক দিনগুলি সব মনে পড়ে গেল। সবকিছু একই রকম আছে দোকানের সামনের অংশটাও প্রায় একই রকম রয়েছে। শুধু পরিবর্তন হয়েছে জেনারেশন।

❤️💚আপনারা যারা সালকিয়া বা তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন যারা এই দোকানটি থেকে কোনদিন মিষ্টি নেননি একবার অনুরোধ রইল অবশ্যই একদিন এখানকার মিষ্টি কিনে দেখবেন। স্বাদ এখনো সেই একই রকম আছে মুখে লেগে থাকার মত।

🇮🇳প্রজাতন্ত্র দিবস মানেই শুধু ইতিহাস নয়, একসঙ্গে থাকার উৎসবও।🍩🍟যেমন কলকাতার খাবার—ভিন্ন স্বাদ, ভিন্ন রঙ, তবু এক শহরের প...
26/01/2026

🇮🇳প্রজাতন্ত্র দিবস মানেই শুধু ইতিহাস নয়, একসঙ্গে থাকার উৎসবও।

🍩🍟যেমন কলকাতার খাবার—ভিন্ন স্বাদ, ভিন্ন রঙ, তবু এক শহরের পরিচয়।
রসগোল্লা থেকে বিরিয়ানি, প্রতিটি পদেই লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি।

🇮🇳🍩এই বিশেষ দিনে চলুক ঘরোয়া খাওয়া আর প্রিয় মানুষের সঙ্গে সময়।
কলকাতা ফুড পেজের তরফ থেকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।

❤️❤️ স্থিরচিত্র সৌজন্যে::-- উইকিমিডিয়া

#কলকাতা_ফুড

আজ আমার শহরের কিছু সরস্বতী প্রতিমা দর্শন
24/01/2026

আজ আমার শহরের কিছু সরস্বতী প্রতিমা দর্শন

💙একটি শহর, একটি ইতিহাস, একটি অবিস্মরণীয় নাম🇮🇳🇮🇳🍽️🏙️ কলকাতার মাটি, তার সংস্কৃতি আর জীবনযাত্রার প্রতিটি স্তরে ইতিহাসের ছা...
23/01/2026

💙একটি শহর, একটি ইতিহাস, একটি অবিস্মরণীয় নাম🇮🇳🇮🇳

🍽️🏙️ কলকাতার মাটি, তার সংস্কৃতি আর জীবনযাত্রার প্রতিটি স্তরে ইতিহাসের ছাপ স্পষ্ট। সেই ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কলকাতা ফুড-এর পক্ষ থেকে তাঁর জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা।

❤️🤝 নেতাজি আমাদের এক করেছিলেন আত্মত্যাগ ও দেশপ্রেমের বন্ধনে। তাঁর আদর্শ শুধু অতীত নয়, আজও আমাদের দৈনন্দিন জীবনের মূল্যবোধকে শক্ত করে।

🌺🇮🇳 নেতাজির জন্মদিনে আমরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই শহরের ঐতিহ্য ও চেতনাকে আরও যত্নে বহন করার অঙ্গীকার করি।

🙏 প্রণাম, শ্রদ্ধায় নেতাজি।

Image Credit:- Wikimedia

17/01/2026

মেলায় সঙ্গীত পরিবেশনের কিছু মুহূর্ত

17/01/2026

হাওড়া জেলার প্রান্তিক একটি মেলার আয়োজনে সঙ্গীত পরিবেশনের কিছু মুহূর্ত

17/01/2026

চন্দননগরের জলভরা সন্দেশ,১৮০ বছরের অজানা ইতিহাস ❤️💙

আরও একটা বছর শেষ, স্বাদে-গন্ধে ভরা নতুন বছর শুরু 🍛✨২০২৫ সাল জুড়ে আমাদের সঙ্গে থেকে কলকাতার খাবারের গল্পে সঙ্গ দেওয়ার জ...
31/12/2025

আরও একটা বছর শেষ, স্বাদে-গন্ধে ভরা নতুন বছর শুরু 🍛✨
২০২৫ সাল জুড়ে আমাদের সঙ্গে থেকে কলকাতার খাবারের গল্পে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ ❤️
২০২৬ সালে কলকাতা ফুড আপনাদের জন্য নিয়ে আসবে আরও নতুন দোকান, পুরনো স্বাদের গল্প, স্ট্রিট ফুড থেকে ঐতিহ্যবাহী রান্নার অজানা কাহিনি 😋
খাবারের সঙ্গে থাকবে স্মৃতি, আবেগ আর শহরের প্রাণ।
নতুন বছর হোক রসনায় আনন্দে ভরা, পাতে পাতে সুখ 🥘✨
সব ফুড লাভার সাবস্ক্রাইবারদের নতুন বছরের অনেক শুভেচ্ছা 🎉
খাবারের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন 💛🙏🙏

28/12/2025

কলকাতার নলেন গুড়ের স্বর্গ এই বাজার 🍛🥞🥯🧆

27/10/2025

MASALA MAGGI MIX JUST 35.00

22/10/2025

ভাইফোঁটার চুড়ান্ত প্রস্তুতি চলছে কলকাতার একটি দোকানে ❤️🥞🥯🧆🍛🍡🍥🍧

20/10/2025

WISH YOU ALL VERY HAPPY DEWALI 🎇🎇❤️

TESTING OUR OWN FIREWORKS PRODUCT

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when kolkata Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category