Cookphilia

Cookphilia Authentic recipes of food and beverages. Everything and anything about Kolkata based food is discus

আশ্বিন-কার্ত্তিক মাস । তাড়াতাড়ি সন্ধ্যা হতে শুরু করে এই সময় । সন্ধ্যার পর অনেক খানি সময় । গ্রাম বাংলার লোকাচার , কার্ত্ত...
19/11/2025

আশ্বিন-কার্ত্তিক মাস । তাড়াতাড়ি সন্ধ্যা হতে শুরু করে এই সময় । সন্ধ্যার পর অনেক খানি সময় । গ্রাম বাংলার লোকাচার , কার্ত্তিক মাস থাকতে থাকতে একদিন চালের গুঁড়ো “আলা মারতে হয়” । তবেই সারা শীত পিঠে খাওয়ার লাইসেন্স পাওয়া যায় । “আলা মারা “ মানে অনেকেই জানেন না । খামির বা “ডো” ( dough) তৈরি । একেবারে স্বাদহীন হয় বলেই বোধহয় নাম “আলা” , আলুনি র কাছাকাছি বাঙাল শব্দ । মা র থেকে জানা ।

এই পিঠেপুলি তৈরি র সময় মার সাথে বসলে বেশ লাগে ।
মাকে যদি সন্ধ্যার সময় বলি রাতে আলুভাতে দিতে, দুবার মনে না করালে নির্ঘাত ভুলে যাবে । অথচ , মা ই অবলীলাক্রমে মেয়েবেলার কথার মালা দিয়ে গল্প বুনে বলতে থাকে পিঠে গড়ার সময় বা শাক বাছার সময় ।

প্রায় ৪০ বছর আগেকার কথা । কি নিখুঁত বিবরণ !
এই পিঠেগুলো গড়ার দিন বলছিল লাইলির কথা । লাইলি মায়ের স্কুলের বান্ধবী । স্কুলের গণ্ডি পেরিয়ে লাইলিরা বাংলাদেশ চলে যায় সব বিক্রি-বাট্টা করে । লাইলির বাবা মা এবং লাইলিরা দুবোন। লাইলির মা চাল কুটতে আসতো দিদার ঢেঁকিতে । সেসময় মুসলিমরা খুব একটা হিন্দু বাড়ির রান্নাঘরে , ঢেকিঘরে এমনকি গোয়ালঘরেও ঢোকার অনুমতি বা সুযোগ পেত না । কিন্তু লাইলির মা পেত । এ নিয়ে নাকি পাড়ায় কেউই কোনদিন কোনো কথাও তোলেনি । স্কুল থেকে ফিরে মা আর লাইলি একসাথে ভাতের থালা নিয়ে পুকুরপাড়ে গিয়ে গল্প করতে করতে খেত । লম্বা চুল ছিল লাইলির । মা র অপেক্ষাকৃত ছোট চুল । একবার পাড়ার বাচ্চাদের নাটকে মাকে বড়বউ সাজানো হয়েছিল 😂। ঘোমটা টা বারবার টেনে মাথায় দেওয়াই মার প্রাথমিক ও মুখ‍্য অভিনয় হিসেবে সেট করা হয়েছিল ।অভিনয় প্রসংশনীয় ছিল বলাই বাহুল্য ।ছোট চুল সত্ত্বেও বড়বউ এর রোল পাওয়ায় লাইলি একটু দু:খও পেয়েছিল । লাইলির মা পুলিপিঠের র খোলসটা নাকি রসুনের খোসা র মতো পাতলা বানাতে পারতেন । এত নিপুণ । কিন্তু পিঠের ভাঁজ দেওয়ায় সেরার সেরা ছিলেন মার জেঠিমা । থুতনিওয়ালা মাটির পুতুল গড়তে জানতেন । সমস্ত রান্নায় পারদর্শী । কিন্তু জব্বর কিপটে ছিলেন মার জেঠিমা । গুনে গুনে নাকি নাড়ু মোয়া দিতেন মায়েদের । এই রকম দাপুটে মানুষটাকে আমি ছেলেবেলায় দেখেছি শয্যাশায়ী ।

আরও যে কত গল্প ! মা যখন এই সব অনর্গল বলতে থাকে, মুখটা মায়ের চকচক করে খুশিতে । পুলিপিঠে ভাঁপ থেকে তোলার সময় গা টা যেমন চকচক করে ঐরকম । গল্প শুনতে তো ভালো লাগেই তার চেয়ে বেশি ভালো লাগে মায়ের ঐ সময়কার অভিব্যক্তি ।

( স বা ক )

#পিঠেপুলি

শ্রাবণ মাসের বৃষ্টি ॥ পুকুর ভাসা জল ॥রাস্তা ছেপে জল ॥ ছেলেবেলার বন্ধুরা ॥ ছিপ-মশারির জালে মাছ ধরা ॥ আনন্দ-হুল্লোড় আর অ‍...
29/07/2025

শ্রাবণ মাসের বৃষ্টি ॥ পুকুর ভাসা জল ॥রাস্তা ছেপে জল ॥ ছেলেবেলার বন্ধুরা ॥ ছিপ-মশারির জালে মাছ ধরা ॥ আনন্দ-হুল্লোড় আর অ‍্যাত্তগুলো পাঁচমিশালি দেশী মাছ 🌿❤️

🫠 Guess the place !
27/07/2025

🫠 Guess the place !

মেখেঝুখে বসিয়ে দিলেই হলো , ব‍্যাস ❤️
26/07/2025

মেখেঝুখে বসিয়ে দিলেই হলো , ব‍্যাস ❤️

সকালের জলখাবার লুচিবেগুন ভাজা আলু-মরিচের ঝোলটকদই-বোদে❤️
16/07/2025

সকালের জলখাবার
লুচি
বেগুন ভাজা
আলু-মরিচের ঝোল
টকদই-বোদে
❤️

It’s weekend !Nd time for some Kebabs 🫠❤️
15/06/2025

It’s weekend !
Nd time for some Kebabs 🫠❤️

Lunch 🫠All home cooked
14/06/2025

Lunch 🫠
All home cooked

কাঠের উনুনে রান্না হয়ে গেলে , ছাই চাপা নিভু আঁচে শোল-টাকি-লাঠা ইত্যাদি মাছ গোটা পুড়তে দেওয়া হতো । সব রস শুষে এলে ছালের ...
01/04/2025

কাঠের উনুনে রান্না হয়ে গেলে , ছাই চাপা নিভু আঁচে শোল-টাকি-লাঠা ইত্যাদি মাছ গোটা পুড়তে দেওয়া হতো । সব রস শুষে এলে ছালের ভেতরের মাছটুকু বের করে কড়ায় নেড়ে বেটে কাঁচা পেঁয়াজ মরিচ ধনেপাতা বেশি করে সরষের তেল , কখনো বা দুফোটা আম কাসুন্দি দিয়ে চটকে মাখা হতো । তারপর গরম ভাতে , আহা ! যে খেয়েছে সেই জানে এর স্বাদ।
কোথায় বা গেল সেই কাঠের উনুন , কোথায় বা গেল সেসব খাওয়া ! তবু এখনকার মতো করে কাছাকাছি স্বাদটা নিতে তো অসুবিধা নেই । অতঃ আজকের রেসিপি কথা ।
বানিয়ে দেখতে পারেন ।স্বাদ হয় খুব
রেসিপি লিঙ্ক দিলাম
https://youtu.be/lzWjp66U-oo

Eid Mubarak ✨🤍———————————Murgh PulaoSukha Semai
31/03/2025

Eid Mubarak ✨🤍
———————————
Murgh Pulao
Sukha Semai

শীতকালে এরকম ছিমছাম রান্না ভালো । এমনিই শীতের দিনে  “বেলা আইলেই গেলা “ । অতএব তাড়াতাড়ি রান্না করতে হবে বা এমন রান্না করত...
09/01/2025

শীতকালে এরকম ছিমছাম রান্না ভালো । এমনিই শীতের দিনে “বেলা আইলেই গেলা “ । অতএব তাড়াতাড়ি রান্না করতে হবে বা এমন রান্না করতে হবে যা মেখেঝুকে চাপিয়ে দিয়ে অন‍্য কাজ করা যায় । সেরমই এই থালাতে আছে । গরম গরম ভাতের সাথে ঘি কাঁচালঙ্কা , সবরকম সব্জি (ওলকপি , গাজর, আলু , বেগুন, ফুলকপি, মটরশুঁটি) দিয়ে মাখা তরকারি ।অল্প পাতাসুদ্ধ পেঁয়াজও দেওয়া হয়েছে ।আর আছে কাঁচা শোলমাছের জুস্। শোলমাছের রেসিপি টা বলে দি ।
কাঁচা শোলমাছের টুকরো দুচারফোটা লেবুর রস-নুন-হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি । এবার মিক্সিতে বেটে নিয়েছি ৩:২:১ অনুপাতে ধনে, জিরে,রাধুনী আর শুকনো লঙ্কা । বাটা মশলা জল দিয়ে গুলে ছেঁকে নিয়ে ছা ফেলে দিয়েছি । কড়ায় মাছ , মশলা ছাঁকা রস , টুকরো করে কাটা টমেটো , চেরা কাঁচালঙ্কা , নুন হলুদ , সামান্য চিনি, সরষের তেল দিয়ে মেখে চাপচুপ এর থেকে একটু বেশি জল দিয়ে বসিয়ে দিয়েছি আঁচে । ঢাকা দিয়ে প্রথম দুই মিনিট জোরে আঁচে তারপর কম আঁচে কুড়ি মিনিট । নো নাড়াচাড়া । নো ঢাকনা খোলা । খাবার সময় গরমাগরম ভাত দিয়ে মেখে খেতে অমৃত পুরো ।

শীতের দুপুরে তালগাছতলায় বসে আমার জেঠিমা হাতে পায়ে সরষের তেল মাখতেন , মাখেন এখনও । স্নানের পর । পিঠে রোদ ঠেকিয়ে , চুল শুক...
04/01/2025

শীতের দুপুরে তালগাছতলায় বসে আমার জেঠিমা হাতে পায়ে সরষের তেল মাখতেন , মাখেন এখনও । স্নানের পর । পিঠে রোদ ঠেকিয়ে , চুল শুকোন । তারপর মাথায় চিরুনি দিয়ে সিঁথি করে চুল আঁচড়ান । তারপর চিরুনির ডগা দিয়ে সিঁদুর পরেন । গুড়ো সিঁদুরের টিপ পরেন আঙুল দিয়ে । তারপর আঙুল শাখায় ঠেকিয়ে মাথায় মোছেন । পা মেলে বসে বসে সব করেন । একটু আধটু উঠে যাওয়া নেলপলিশ নখে । বয়সের ছাপ চামড়ায় একটু আধটু বোঝা গেলেও দিব্যি চকচকে ফর্সা রং । তারপর ভাতের থালায় ভাত বেড়ে , পাতের কোনায় নুন নিয়ে , শাক দিয়ে ভাত মাখেন । মাখতেই থাকেন । আর এটা ওটা বলেন ।
মনে হয় মনি গোঁসাই শুটির খেতে জল দিচ্ছে । সংক্রান্তির এখনও পনেরো না ষোলো দিন বাকি । চাল কুটতে যাবে সামনের সোমবার । ওপাড়ার দীপালি মাসি মেয়ে বাড়ি থেকে ফিরেছে কিনা । খ‍্যাদাইতলার মেলা এসে গেল । হুদোর মেলা থেকে গ‍্যালোবার কেনা খালুইখানা জুতের হয়নি । উঠোন নিকোনোর গোবর পাওয়া যায় কই । আরও যে কত কি । কত কি ! কোনো তাড়াহুড়ো নেই । আস্তে আস্তে ডলে ডলে আয়েস করে মেখেই চলেছেন আর মাঝে মাঝে এক মিঠে ভাত নিয়ে গালে দিচ্ছেন ।
এই থালা নিয়ে খেতে বসেছি যখন অবিকল সেই তালতলা চোখের সামনে ভেসে উঠল । জেঠিমার সেই লক্ষ্মীশ্রী মুখ-হাত-পা । ধীরে ধীরে ভাত বেড়ে খাওয়া ।দুপুরের অলস রোদ । কলাইশাকের ঘন্ট । ফুলকপির বড়া । বড়ো করে কাটা পেঁয়াজকলি । একপাশে যত্ন করে রাখা ছোটো আয়না ,চিরুনি , তেলের শিশি ইত্যাদি। কী যে সুখস্মৃতি !মাঝে মাঝে মনে হয় এক ছুটে গ্রামের বাড়ি চলে যাই । থেকে আসি দুদিন । রোদ পোহাতে পোহাতে গল্প করে আসি জেঠিমার সাথে ।💛
আজ সেইরকম আদ‍্যপান্ত শীতের খাবার । ফুলকপির বড়া , বেগুনি , বেগুন পোড়া, কলাইশাকের ঘন্ট বড়ি দিয়ে, পেঁয়াজকলি আলুর বাটিচচ্চড়ি । খুব সিম্পল । তালতলার দুপুরগুলো র মতো ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Cookphilia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cookphilia:

Share