Let's Serve

Let's Serve Made with love��
Email: [email protected]

26/09/2026

Chicken Biriyani recipe|Homemade Chicken biriyani|Bachelor biriyani|বিরিয়ানি|চিকেন রেসিপি| #বিরিয়ানি

চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন! একবার এই রেসিপিটি try করে দেখুন দেখি কেমন লাগে!! রেসিপি: কুমড়ো পাতা চিংড়ি ভর্তাপ...
26/06/2026

চিংড়ি মাছের তো অনেক রেসিপি খেয়েছেন!
একবার এই রেসিপিটি try করে দেখুন দেখি কেমন লাগে!!
রেসিপি: কুমড়ো পাতা চিংড়ি ভর্তা
প্রণালী: প্রথমে সর্ষের তেলে বেশ কতা শুকনো লঙ্কা ও কয়েক কোয়া রসুন লালচে করে ভেজে নিতে হবে, সুন্দর গন্ধ বেরালে সেগুলো তুলে কিছু কুচো চিংড়ি সামান্য লবণ ও হলুদ গুঁড়ো সহযোগে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি গুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে সেই তেলেই দিয়ে দিতে হবে কালোজিরা ফোড়ন, এরপর ভালো করে ধুয়ে রাখা ও কুচানো কুমড়ো পাতা গুলো সেই ফোড়নে দিয়ে দিতে হবে। এরপর নাড়িয়ে ছড়িয়ে পাতাগুলোও যখন ভাজা ভাজা হয়ে যাবে সেগুলোকেও তুলে নিতে হবে। এরপর আর কিছুই না! সমস্ত উপকরণ যথা ভাজা রসুন - লঙ্কা, চিংড়ি ও কুমড়ো পাতা গুলি একসাথে মিক্সচার গ্রেইন্ডারে বা শিলে বেটে নিতে হবে। আর বাটা হয়ে গেলে সব শেষে উপর দিয়ে ছড়িয়ে দিন কাঁচা সর্ষের তেল। ব্যাস তাহলেই খুব সহজে রেডি হয়ে যাবে কুমড়ো পাতা চিংড়ি ভর্তা♥️
আমার এই রেসিপিটা আরও বেশি সুস্বাদু হয়েছিল কেনো জানেন? কারণ সমস্ত উপকরণ যেমন লঙ্কা, কুমরপাতা আমার নিজস্ব ছাদ বাগানের। শুধু মাছ টাই কিনে বানাতে হলো।। পরের বার ভাবছি করার আগে একটা পুকুর কিনব, সেখানে মাছ চাষ করে সেই মাছ দিয়েই রান্নাটা সারবো 😂

18/06/2026

জামাইষষ্ঠী স্পেশাল ভাপা আম দই রেসিপি|Mango dahi|aam doi recipe|bhapa aam doi|Dahi recipe|Jamaisasthi 2026|mango recipe

🤤♥️
02/06/2026

🤤♥️

আমের আচার🤤❣️

রবিবার রাতের ডিনার 🤤♥️
01/06/2026

রবিবার রাতের ডিনার 🤤♥️

ফেবু ব্যবহারকারী অনেকেই আছেন, যাদের পটল একদম পছন্দ না। অনেকে তো এমনও আছেন যাদের কাছে পটল একদমই নৈব নৈব চ, শুনলেই যেন গায...
28/05/2026

ফেবু ব্যবহারকারী অনেকেই আছেন, যাদের পটল একদম পছন্দ না। অনেকে তো এমনও আছেন যাদের কাছে পটল একদমই নৈব নৈব চ, শুনলেই যেন গায়ে জ্বর আসে। তাদের উদ্দ্যেশ্যে বলি আপনারা কি পটলের দোরমা রেসিপিটা try করেছেন?... উহুহ! নাক সিটকালে চলবে না... একবার টেস্ট করলে নিঃসন্দেহে প্রিয় রেসিপিগুলির তালিকায় এটিও জায়গা করে নেবেই নেবে! 🫢
আমিও ফার্স্ট try করেছিলাম এক অনুষ্ঠান বাড়িতে, তারপর ভেবেই বসলাম যে বাড়িতেও এটা বানাতেই হবে আর বানানো খুব একটা ঝামেলারও নয়... পটল গুলোর মুখ চিড়ে পটলের দানাগুলো সাবধানে চামচের সাহায্যে বের করে নিয়ে পটল গুলোয় নুন, হলুদ মাখিয়ে হালকা লালচে করে সর্ষের তেলে ভেজে নিতে হবে...এবার পুর বানানোর জন্যে সেই same তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিতে হবে পটলের দানা আর কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গ্রেট করা পনির, চিনি আর গরম মশলা...সব কিছু কষিয়ে নিলেই পুর রেডি হয়ে যাবে, এবার পুর ঠান্ডা হলে প্রতিটা ভাজা পটলের মুখে পুর ভরে দোরমা রেডি করে নিতে হবে... এবার সেই তেলেই আরেকটু তেল add করে তাতে আদা বাটা আর তেজপাতা ফোড়ন দিয়ে add করতে হবে basic মশলা গুলো, এরপর সেগুলি কষিয়ে দিয়ে দিতে হবে টকদই আর কাজু চারমগজ বাটা... সব কিছু ভালো করে কষিয়ে তেল ছাড়া শুরু করলে অল্প করে জল দিয়ে lastly গ্রেভি ঘন হয়ে আসলে পটল গুলো গ্রেভিতে ছেড়ে উপর দিয়ে ঘি, শাহী গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।।।🫠
কি, তাহলে try করে দেখবেন তোহ!? 🥺♥️

আমের আচার🤤❣️
23/05/2026

আমের আচার🤤❣️

23/05/2026

আমের আচার রেসিপি|mango pickle|pickle recipe in Bengali|mango recipe|easy aamer achar

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let's Serve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let's Serve:

Shortcuts

Share