06/07/2023
নেহেরু.....❤️
নামটা দেখে চমকে উঠলেন বুঝি!!!???
নানা চমকানো র কোন কারন নেই...এই নেহেরু সেই নেহেরু জী নয়.!!এ হল নবকৃষ্ণ গুইন এর বিশেষ ধরনের একটি উৎকৃষ্ট মিষ্টি!! এটি ছানা দিয়ে তৈরী কিন্তু এর এমন সুন্দর মিষ্টি সবুজ রং এর উৎস কিন্তু টাটকা এবং উৎকৃষ্ট মানের পেস্তা বাটা। কোনোরকম আর্টিফিশিয়াল কালার বা রাসায়নিক রং ব্যবহার কোনদিন করা হয় না... এছাড়া ছানার সাথে মেশান হয় বড় এলাচের গুঁড়ো।এই মিষ্টি র আরেকটি বিশেষত্ব,যে এর স্বাদ খুব হালকা মিষ্টি... চড়া নয়।
নেহেরু....এই নামকরণ এর পিছনে আছে একটি ইতিহাস....এই মিষ্টি শ্রী মতিলাল নেহেরু র কলকাতায় আগমনের উদ্দেশ্যে এবং তার সম্মানে বানিয়ে তাকে উপহার দিয়ে ছিলেন আমার ঠাকুরদা।আগে এটি পেস্তা বল নামে খ্যাত ছিল, পরবর্তী তে শ্রী মতিলাল নেহেরু জী কে উপহার দেবার ফলে এই পেস্তা বল প্রসিদ্ধি লাভ করে" নেহেরু সন্দেস "নামে।
এই সন্দেস যে একবার খাবে, আমি হলফ করে বলতে পারি, বারবার খেতে চাইবে।