29/07/2024
(কুলাঙ্গার পর্ব ২ )
সময় টা ছিল এপ্রিল মাস তখন স্কুলের নতুন ভর্তি চলছে বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার পর এগারো ক্লাসে উঠবে। প্রতিদিন এর মতো সেদিন ও ভাইজি আর ভাইজীর সঙ্গী সাথীরা দোকানে এসে কেরাম খেলছে হাতে সিগারেট নিয়ে। খেলতে খেলতে ভাইজি বললো কিরে নেপো আমাদের নিউস পেপার টা কোথায় রে সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে আমি হাজির হুজুর বলে হুল্লোড় দিয়ে উঠলো আক্রম অর্থাৎ নিউসপেপার আর বললো ভাইজি আর বলিস না টেপি (মিতা) আজ স্কুলে ভর্তির জন্য আসবে তাই বললো তুই তো ওই দিকে যাচ্ছিস টা আমাকে একটু নিয়ে চল , ওর সাথে আসতে আসতে দেরি হয়ে গেলো। ভাইজি বললো কোথায় সে টেপি দেখছিনা যে ও বললো সামনের ওই মোর এ নেমে গেলো বললো কে একজন আসবে তার সঙ্গে একসাথে স্কুলে ঢুকবে। তারপর ওদের মতো ওরা বিভিন্ন কথায় ব্যাস্ত হয়ে গেলো আর আমি আমার কিছু হাতের কাজ করতে লাগলাম। সেইসময় টেপি মানে নিউসপেপার এর বোন আসলো দোকানে নিউসপেপার এর কাছে বললো দাদা ৫০ টা টাকা দেনা রে খুব দরকার নিউসপেপার তখন ওর বোন কে টাকা দেওয়া এড়িয়ে যাওয়ার জন্য বললো টাকা ওই এ মানে টাকাতো বাড়ি রেখে এসেছি এই বলছে আর একবার ওর বোনের দিকে তাকাচ্ছে আর একবার আমাদের সবার দিকে একবার করে দেখছে আর মাথায় হাত দিচ্ছে তখন ভাইজি ওর নিজের পার্স টা বার করে বললো এই টেপি এটা নিয়ে যা বলে ১০০ টাকার একটা নোট টেপির দিকে হাত বাড়িয়ে দিলো টেপি বললো না থাক আর মাথাটা নিচু করে ওর দাদার দিকে আর চোখে তাকিয়ে বীর বীর করে কি বলতে লাগলো। ভাইজি সেটা লক্ষ্য করে রূঢ় কণ্ঠে ডেকে উঠলো নিউস এটা দিয়ে দে , নিউস বললো থাক না ও ওর তো এখন লাগবে না বলছে আমি কালকে ওকে দিয়ে দেব খন। ভাইজি এবার টেপিকে বললো কেন আমার টাকা নিতে তোর কিসের অসুবিধা হচ্ছে ? চিৎকার করে বললো টাকাটা নিয়ে যা এখন থেকে এখানে বেশিক্ষন দারাস না , লোকে জানে আমরা খারাপ ছেলে , কুলাঙ্গার বলে জানে সব সেখানে তুই দাঁড়িয়ে থাকলে তোকে হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। টেপি তখন মাথা নিচু করে টাকাটা নিয়ে নিলো আর বললো আমার তো ৫০ টাকা দরকার ১০০ তো দরকার নেই ভাইজি বললো রেখে দে। টেপি ওখান থেকে চলে যাওয়ার পর নিউস মাথা নিচু করে একজায়গায় বসে পড়লো , মনে মনে হয়তো ভাবছে ভাইজি কে ও কিছু দিতে পারেনা তেমন কিছু সেখানে ১০০ টাকা ভাইজি ওর বোন কে দিয়ে দিলো এইরকম কিছু তখন ভাইজি নেপো, চড়ুই , বিল্লি এদেরকে ডেকে বললো দেখ আমাদের নিউস এইরকম লতিয়ে আছে কেন ওর কি কাল বিয়ে তাই লজ্জা পাচ্ছে ? বিল্লি রা বললো জানিনা তো ওর হটাৎ কি হলো। তখন (আক্রম) নিউস বললো থ্যাংকস ভাইজি আমি কালকে এসে তোর টাকাটা আগে দিয়ে দেব , আমার কাছে actually টাকা নেই। নিউস এর ওই কথায় ভাইজি বলল..........
(ভাইজি কি বলল......... তা জানতে আমাকে ফলো করুন আর ভালো লাগলে শেয়ার করবেন )