Dr. Aquaguard Subrata

Dr. Aquaguard Subrata All types of Water purifier ( Aquaguard) sales & services
EUREKA FORBES LTD.

9477376451 save the number for any type of problems and query on Aquaguard.

Regard
Subrata Das
Kolkata
West Bengal

26/07/2025

অনেকেই ব্যুফে মানেই ভাবেন—"রাক্ষস মোড অন"! কিন্তু বিশ্বাস করুন, ব্যুফে মানে শুধু পেটভর্তি খাওয়া নয়, বরং এক ধরনের পরিকল্পিত খাবারের যুদ্ধ—যেখানে জেতার জন্য চাই বুদ্ধি, ধৈর্য, আর কৌশল। তাই যারা এখনো ব্যুফে মানে “যা পাই খাই” ভাবেন, তাঁদের জন্য রইলো কিছু জরুরি, মজার আর একেবারে প্র‍্যাকটিকাল টিপস।

🎯 ১. সঙ্গী নির্বাচনের কৌশল

ব্যুফেতে সঙ্গী বেছে নেওয়া মানে যুদ্ধের আগে কমরেড ঠিক করা।
• স্বল্পাহারী বা খাবারে খুঁতখুঁতে সঙ্গী মানেই আপনার মনোযোগ নষ্ট!
• খেতে খেতে শুনতে হবে: “এই তুমি এত খাচ্ছো কেন?”, “ওই লোকটা দেখছে!”, “আমরা কি লোভী নাকি?”
• সমাধান? নিজের চেয়েও বেশি খাদক কাউকে সঙ্গে নিন। তাতে প্রতিযোগিতা চলবে, লজ্জা কমবে!

🕐 ২. সময় ব্যবস্থাপনা

প্রায় সব ব্যুফেরই সময় সীমিত—সাধারণত ২ থেকে ৩ ঘণ্টা।
• সময় শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে পৌঁছে যান।
• এই সময়ে “নাকের চর্চা” করুন—কোন কোন ঘ্রাণ মনকে উসকে দিচ্ছে তা নিরীক্ষা করুন।
• মেনুটা একবার চোখ বুলিয়ে বুঝে নিন কোন আইটেম "হিরো" আর কোনটা "ফিলার"।

🛑 ৩. এই জিনিসগুলো খাওয়া নিষিদ্ধ!

• 🥣 স্যুপ: গন্ধে ভালো, কাজে খারাপ। পেট ভরিয়ে দিয়ে আসল খাবারের জায়গা নষ্ট করবে।
• 🥗 স্যালাড: চোখে সুন্দর, কাজে ফাঁকি। দুই একটা ছাড়া বাকি সব আপনার ক্ষুধার শত্রু।
• 🍝 নুডুলস/পাস্তা/ভাত: বেশি নিলে আর কিছু খেতে পারবেন না। চেখে দেখুন, ব্যস।
• ❌ ফালতু আইটেম: নাম না জানা রান্না বা এক্সপেরিমেন্টাল আইটেম থেকে দূরে থাকুন।

🔍 ৪. একবার ঘুরে দেখুন সবকিছু

খাওয়া শুরুর আগে পুরো খাবার গ্যালারি ঘুরে দেখুন।
এতে আপনি বুঝতে পারবেন কোন আইটেম টপ প্রায়োরিটি, কোনটা শুধু ফাঁকা জায়গা পূরণ।

🩳 ৫. পোশাক নির্বাচন

• আপনার ওয়ারড্রোবের সবচেয়ে ঢিলে প্যান্টটা বের করুন।
• তার সঙ্গে ঢোলা টি-শার্ট।
• ❌ বেল্ট, ইন করা, টাইট জামা—সব বর্জন করুন।
• আপনার পোশাক হোক আপনার "স্টোমাক স্পেস ম্যানেজমেন্ট টুল"!

🚫 ৬. জল নয়, খাবার আগে!

• খাওয়ার মাঝে বা শুরুর আগে জল ভুলেও খাবেন না।
• জল আপনার খালি জায়গা দখল করে ফেলবে।

😐 ৭. লজ্জা বাদ দিন

ব্যুফে-খাদকদের সবচেয়ে বড় শত্রু—লজ্জা।
• ওয়েটার তাকিয়ে থাকলে পাত্তা দেবেন না।
• পাশের টেবিলের লোক হাসলে ভাবুন, “তোমার দেড় হাজার গেছে পানিতে, আমারটা গেছে মাটিতে।”

🧘 ৮. বিরতির গুরুত্ব

যখন পেট বোঝা লাগবে, ভরপেট মনে হবে, তখন ৫-১০ মিনিট জিরিয়ে নিন।
• বসে থাকুন, মোবাইলে একটু স্ক্রল করুন, জল একটু ছুঁয়ে দেখুন (খাবেন না!)
• দেখবেন সেই সময়েই নতুন জায়গা তৈরি হয়ে গেছে।

💰 ৯. মানসিক প্রস্তুতি

“এত টাকা দিয়ে কিছুই খেলাম না”—এই আফসোসে যদি পেট চেপে ধরেন,
তাহলে মাথায় রাখুন—টাকার কথা ভাবলেই খালি পেট জায়গা করে দেবে!

🎉 শেষে একটি কথা

ব্যুফে খাওয়া মানে শুধু “খাওয়া” নয়—এ এক উৎসব, এক কৌশলী খেলা! আপনার লক্ষ্য যেন হয় “স্মার্টলি খাওয়া, হ্যাপিলি বের হওয়া”। তাই এবার ব্যুফেতে যাবার আগে এই গাইডটা পড়ে নিয়েই যাবেন। আর যদি উপকারে আসে, তাহলে আপনার খাদক বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই হবে! 🍽️😄

©️ An Animesh

#খাদকেরকৌশল #ভোজনবিলাস #ভোজনপ্রেমী #খাওয়াদাওয়া

9477376451
24/07/2025

9477376451

ডাক্তার শুভশ্রী ভট্টাচার্য লিখলেন ......ছবিটি দেখে আঁতকে উঠবেন না। আপনার বসার ঘরের সুদৃশ্য কার্পেটে, সোফায়, শোয়ার ঘরের ব...
24/07/2025

ডাক্তার শুভশ্রী ভট্টাচার্য লিখলেন ......

ছবিটি দেখে আঁতকে উঠবেন না।
আপনার বসার ঘরের সুদৃশ্য কার্পেটে, সোফায়, শোয়ার ঘরের বালিশে, চাদরে, কম্বলে, ম্যাট্রেসে, ফ্যানের ব্লেডে এরা হাজারে হাজারে ছেয়ে থাকে। আপনি খালি চোখে এদের দেখতে পান না বলে চিনতে পারছেন না।
এরা হচ্ছে ডাস্ট মাইট।
এরা কোনো পোকা নয়, বরং মাকড়সার সঙ্গে বেশ কিছু মিল আছে এদের।
আটটি ঠ্যাং, সর্বাঙ্গে লোম-- সব মিলিয়ে খুবই ভয়ানক দেখতে এদের।
একটা মাইক্রোস্কোপ দিয়ে আপনার বালিশটার দিকে তাকালে আপনি তার ওপর আর কিছুতেই ঘুমোতে পারতেন না।
ডাস্ট মাইট বেশির ভাগ লোকের কোনো ক্ষতি করে না, কিন্তু যাদের ডাস্ট অ্যালার্জি আছে বলে আমরা বলি, তাদের আসলে অ্যালার্জিটা এদেরই জন্য হয়। না, এরা স্বয়ং আমাদের ক্ষতি করে না, করে এদের মল এবং পচাগলা দেহাংশ।
আবার মলত্যাগ এরা খুব বেশিই করে, দিনে প্রায় কুড়ি বার।
কারো কারো শরীরে এই বস্তুগুলি খুবই মারাত্মক অ্যালার্জিক রিয়্যাকশান ঘটায়।
ফুলের রেণুর পর ডাস্ট মাইটের ড্রপিংই হচ্ছে সবচেয়ে কমন অ্যালার্জেন।

হাঁচি, সর্দি, কাশি, সাইনাস কনজেশান, চোখ লাল হওয়া, চামড়ায় লাল দাগ, চুলকুনি, একজিমা-- এমনকি শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এদের জন্য।
গরম, আর্দ্র, অন্ধকার পরিবেশ এদের স্বর্গরাজ্য। ৫০% এর চেয়ে কম আর্দ্রতায় এরা বাঁচে না।
কিন্তু বর্ষাকালে যখন ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ভিজে কাপড় মেলে রাখেন, তখন এদের আর পায় কে!
মহানন্দে বংশবিস্তার করে যায় ঘরের জমে থাকা ধুলোর মধ্যে।
আপনারই ঝরে যাওয়া চামড়ার কুচি খেয়ে। আপনি পঞ্চাশটা হাঁচি দিয়ে ভাবেন, এই রে বাইরে বৃষ্টি ভিজেই ঠাণ্ডা লেগে গেল।
অথচ আপনার শত্রু ঘরের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে।
করোনা ভ্যাক্সিনের সম্ভাব্য সাইড এফেক্ট হিসেবে আমাদের অনেকেরই অ্যালার্জিক রিঅ্যাকশান, মাস্ট সেলের ক্ষরণ অনেক গুণ বেড়ে গেছে। আগে যে অ্যালার্জিতে একটা হাঁচি হয়ে বন্ধ হয়ে যেত, এখন সেই অ্যালার্জিতে শ্বাসকষ্ট হয়ে ইনহেলার অবধি নিতে হচ্ছে।
অ্যাণ্টিঅ্যালার্জিক খেয়ে খেয়ে ঝিম খেয়ে যাচ্ছেন। তাহলে উপায়?
শত্রুকে আইডেণ্টিফাই করতে পারলে উপায়ও বেরুবে।
কিন্তু এ যে ঘরের শত্রু। ঘর ছেড়ে যাবেন কোথায়? তাহলে ঘরটাকেই নিজের বাসযোগ্য করে তুলতে হবে।
শত্রুর যাতে বাড়বাড়ন্ত না হয়। কীভাবে?

১. ধুলোর হাত থেকে বাঁচতে ঘরের সব কটা জানলা দরজা বন্ধ করে দেবেন ভাবছেন? একদম ভুল। দ্বার বন্ধ করে দিয়ে ধুলোটারে রুখি, আলো বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি? এরা আলো সইতে পারে না। তাই সব কটা জানলা খুলে দাও না।

২. নিয়মিত বিছানার চাদর, বালিশের ওয়াড় বদলাতে হবে। বিছানা, বালিশ মাঝে মাঝে রোদ খাওয়াতে হবে। রোজ নারকোল ঝাঁটা দিয়ে বিছানা ঝেড়ে ধুলোমুক্ত রাখতে হবে। ঘরের কার্পেট, আলমারির মাথা, পর্দা, মশারি, আসবাবের ধুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। ঝাড়ার সময় ধুলো উড়তে থাকলে মাস্ক পরে থাকুন, তবে এটা সমাধান নয়, মাস্ক পরে তো কেউ ঘুমোয় না। আপনি যখন নিশ্চিন্তে বালিশে মাথা দিয়ে ঘুমোবেন, তখন এরা সারি সারি ঢুকে যাবে আপনার নাক দিয়ে। ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনার থাকলে এই বেলা কাজে লাগান।

৩. ঘরকে যথাসম্ভব শুকনো রাখুন। ঘরের মধ্যে ভিজে কাপড় টাঙানো বন্ধ করুন। বন্ধ ঘর ঝাঁট দেওয়া, মোছা করবেন না। জানলা খুলে, ফ্যান চালিয়ে শুকিয়ে নিন। বেশি বাদলার দিনে ঘর অত মোছার দরকার নেই।

৪. যাদের শ্বাসকষ্ট আছে, তারা বিশেষ ধরনের এয়ার পিউরিফায়ার ব্যবহার করতে পারেন।

৫. অ্যালার্জি গুরুতর হলে ডাক্তার দেখিয়ে চিকিৎসা শুরু করুন।

ইদানিং এই সমস্যা ঘরে ঘরে সাংঘাতিক বেড়ে গেছে। এই বিষয়ে আরো জানতে হলে ইণ্টারনেটে বিশদে পড়াশোনা করে দেখতে পারেন।
© শুভশ্রী ভট্টাচার্য

22/07/2025
Call me for Aquaguard Softener 094773 76451
20/07/2025

Call me for Aquaguard Softener 094773 76451

Water Softener
09/07/2025

Water Softener

Call for Aquaguard 094773 76451
09/07/2025

Call for Aquaguard 094773 76451

Call 094773 76451
09/07/2025

Call 094773 76451

Water Softener.....
08/07/2025

Water Softener.....

Address

China Park
Kolkata
700135

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Aquaguard Subrata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Aquaguard Subrata:

Share