RAI Home Service & Caterer

Directions

RAI Home Service & Caterer Home service & catering services

Today ,we have delivered 75+heads of food to Akash construction(tobin road),who served the food to the pedestrians .Menu...
26/01/2026

Today ,we have delivered 75+heads of food to Akash construction(tobin road),who served the food to the pedestrians .Menu consists of Khichuri and alur dom.
Though the deal is not our own deal.Its generally deal by Swarup Da.unfortunately he was busy enough today for the picnic catering,and so passes the order to us to fulfill the requirement.
Special thanks to Swarup Da..🙏for keeping faith on us.

গতকাল সরস্বতী পুজোর দিন খুব ভোর থেকেই তুমুল কর্মব্যস্ততার মধ্যে কাটলো। যদিও রেশ শুরু হয়েছিল আগের দিন বিকেল থেকেই ।বেশ ক...
23/01/2026

গতকাল সরস্বতী পুজোর দিন খুব ভোর থেকেই তুমুল কর্মব্যস্ততার মধ্যে কাটলো। যদিও রেশ শুরু হয়েছিল আগের দিন বিকেল থেকেই ।বেশ কিছু অর্ডার আমরা সরবরাহ করলাম।বিভিন্ন রকম পদ সমন্বিত এই সব অর্ডার ডেলিভারি দিতে,কখন যে সময় চলে গেলো, বোঝাই গেলো না।
যাই হোক প্রথম অর্ডার ছিল সেন্ট্রাল সিঁথি তে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ২৫জন এর ফ্রাইড রাইস আর আলুর দম।এটা বর্তমান দেবাঞ্জন দার (ডব্লসিএস অফিসার)স্ত্রীর সেন্টার। দেবাঞ্জান দা আমাদের স্কুল এর ই ২ব্যাচ সিনিয়র।তারথেকে ও বেশি পরিচিতি পুতুল দির ম্যাথ কোচিং এর সিনিয়র হিসেবে।
দ্বিতীয় ডেলিভারি গেলো মযাপীঠ স্কুল,বরাহনগর এর কাছে এক গ্রাহক এর কাছে।১৩ জন এর অর্ডার এ ছিল পোলাও, ধোঁকার ডালনা, পনীর এর তরকারী (white greavy) চাটনী, পাপড়।
তৃতীয় অর্ডার গেলো শুভ্রর বাড়ীতে।শুভ্র জ্যোতি কর।আমাদের স্কুল এর একদম ছোট বেলাকার বন্ধু।স্কুল জীবন এর প্রথম দশ টা বছর যাদের সাথে কাটানো সময় ভোলা যাবে না।কলেজ জীবন শেষে কর্মজগত এ প্রবেশে র সময় ও বিদেশে(ইউনিটেডকিংডম) চলে যায়।বছর ৩এক হলো আবার নিজের দেশে ।
ওর অর্ডার ছিল ২০জন এর পোলাও,ধোঁকার ডালনা, পনীর এর (white greavy) তরকারী ফুলকপির কষা,চাটনী,পাপড়।
আর আমাদের কিছু নাছোড় বান্দা কাস্টমার এর দাবী সরস্বতী পুজো তে খিচুড়ি খাওয়াতে হবে।(ইন্দ্রানী,শ্যামল দা, অনন্যা দি যাদের মধ্যে অন্যতম)
তো তাদের দাবী মতো আবার ২৩ জন কাস্টমার এর জন্য তৈরী করতে হলো খিচুরী,বাঁধাকপির ঘন্ট আর বেগুনী।
যতই হোক কাস্টমার দের এই ভালবাসার দাবী গুলোই আমাদের ভিত্তি।
মোট ৮১ জন এর খাবার সরবরাহ করে এতটাই ক্লান্ত যে বিকেলে ডেলিভারী বন্ধ রাখতেই হলো।

আজ থেকে ঠিক এক বছর আগে ১৮/১২/২০২৪ এ পথ চলা শুরু হয়েছিল রাই হোম সার্ভিস এন্ড ক্যাটারIর (RAI Home Service & Caterer ) ER।...
18/12/2025

আজ থেকে ঠিক এক বছর আগে ১৮/১২/২০২৪ এ পথ চলা শুরু হয়েছিল রাই হোম সার্ভিস এন্ড ক্যাটারIর (RAI Home Service & Caterer ) ER।ভালো খারাপ অভিজ্ঞতার মিশেলে শুরুর দিন গুলোর অপেক্ষায়
আজ আমরা কিছুটা অভিজ্ঞ । শুরুর সময় যেমন অভিজ্ঞতা র ঝুলি শূন্য ছিল সেই তুলনায় এখন কিছুটা সমৃদ্ধ।এখনো অনেক কিছু শেখার বা জানার আছে।
বিগত দিনগুলোতে অনেক মানুষ এর সান্নিধ্যে আসার সুযোগ এসেছে।তাদের সুবিধে ,অসুবিধে,চাহিদার সাধ্য মতন পূরণ করার চেষ্টা করেছি।এবং সম্ভব হলে আগামীতে ও আমাদের এই প্রচেষ্টা চলবে এইটুকু বলতে পারি।
বিগত দিনগুলোর মতন আগামী দিনে ও আমাদের গ্রাহক দের থেকে বিশ্বাস ও সমর্থন ও সর্বোপরি ভালবাসা আমাদের একান্ত কাম্য। 🙏
আপনাদের বিশ্বাস,সহযোগিতা,আর ভালবাসা হোক আমাদের আগামীর দিনগুলোর অনুপ্রেরণা।🙏🙏🙏

রাস্তার জীবন এর সাথী প্রীতম।একটি হোম ডেলিভারি তে ডেলিভারি করে।মাঝে মধ্যে দেখা হয় রাস্তায়।বাস ওই পর্যন্ত ই।দিন দশেক আগে...
02/12/2025

রাস্তার জীবন এর সাথী প্রীতম।একটি হোম ডেলিভারি তে ডেলিভারি করে।মাঝে মধ্যে দেখা হয় রাস্তায়।বাস ওই পর্যন্ত ই।দিন দশেক আগে ছে একদিন ফোন করে বলল,দীপঙ্কর দা ,''আগামী ২রা ডিসেম্বর আমার জন্মদিন এ তোমাকে ১৩প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দিতে হবে।একটু অবাক ই হলাম।কি রে বাবা,যেখানে ডেলিভারি করে সেখানে অর্ডার না দিয়ে আমাকে কেনো অর্ডার দিচ্ছে।কিছু প্রকাশ করলাম না।আজ অর্ডার ডেলিভারি র সময়। জিজ্ঞাসা করেই ফেললাম,যেখানে ডেলিভারি করো সেখানে অর্ডার না দিয়ে আমাকে বললে যে।কি কারণ।দেখলাম একরাশ ক্ষোভ উগরে দিল,যেখানে ও কাজ করে সেখানের উপর।শুধু পেটের টানে কাজ করে যাচ্ছে।
যাই হোক আজ আমাদের তরফ থেকে ওকে ওর জন্মদিনের অর্ডার ডেলিভারি করা হলো,ঠিক সময় মতন।
আমাদের তরফ থেকে প্রীতম এর জন্মদিনের অনেক শুভেচ্ছা রইলো।ভালো থেকো।

আজ সকাল ৭টা ৪৫ মিনিট, তখন ও নিদ্রা জগৎ থেকে বেরিয়ে বাস্তবের জগৎ এ প্রবেশ করিনি,ছেলে ফোন টা নিয়ে এসে বললো,অর্ঘ্য আঙ্কল ...
17/11/2025

আজ সকাল ৭টা ৪৫ মিনিট, তখন ও নিদ্রা জগৎ থেকে বেরিয়ে বাস্তবের জগৎ এ প্রবেশ করিনি,ছেলে ফোন টা নিয়ে এসে বললো,অর্ঘ্য আঙ্কল ফোন করেছে।নাম টা শুনে প্রথমে ই যেটা মনে হলো,এত আমাদের হবু কার্তিক এর বাবা।
যাই হোক ঘুমের ঘরে ই ফোন টা ধরে গুডমর্নিং এর পর্ব শেষ হতে ই অর্ঘ্য বললো, শোনো দীপঙ্কর দা,কাল রাত্রে তো একটা অঘটন ঘটিয়েছে বন্ধুরা।
বুঝতে বাকি রইলো না যে নির্ঘাত কার্তিক ফেলেছে অর্ঘর বাড়িতে( কারা ফেলতে পারে সে বিষয়েও সম্যক ধারণা আছে।)।
যাই হোক অর্ঘ্য বললো বিকেলের প্যাকেট এর বাপ্যার টা তোমাকে একটু ম্যানেজ করে দিতে হবে। কত রেট কিছুই কথা হলো না অথচ অর্ডার কনফার্ম হয়ে গেলো।
৫০জন এর অর্ডার
লুচি ৫ পিস করে
ছোলার ডাল ২৫০ ml
ধোঁকার ডালনা ২পিস করে
মিষ্টি ২ পিস
এই ছিল আজকের অর্ডার।

গতকাল ১৩/১১/২০২৫ তারিখে উল্টোডাঙ্গা র একটি প্রাথমিক স্কুল এ ক্ষুদে পড়ুয়া এবং টিচিং স্টাফ দের জন্য খাবার সরবরাহের দায়ি...
12/11/2025

গতকাল ১৩/১১/২০২৫ তারিখে উল্টোডাঙ্গা র একটি প্রাথমিক স্কুল এ ক্ষুদে পড়ুয়া এবং টিচিং স্টাফ দের জন্য খাবার সরবরাহের দায়িত্ব পরেছিলো আমাদের উপর।
২৪জন ছাত্রছাত্রী r ৬জন টিচিং স্টাফ এর জন্য আমাদের অর্ডার দেওয়া হয়েছিল ।
ছাত্রছাত্রী দের মেনু তে ছিল পোলাও আর ২পিস করে চিকেন কষা, আর টিচিং স্টাফ দের জন্য ছিল পোলাও আর ২পিস করে মাটন কষা।
গতবারের ন্যায় এই বছর ও এই ক্ষুদে পড়ুয়া দের হাসি র সঙ্গী হতে পেরে আনন্দিত ।

গতকাল ১২/১০/২০২৫ এ এক দরিদ্র ব্রাহ্মণ (স্বঘোষিত)উচ্চমাধ্যমিক স্কুল এর শিক্ষক (বন্ধুসম) এর আদেশমোতো,তার স্টুডেন্ট দের বিজ...
13/10/2025

গতকাল ১২/১০/২০২৫ এ এক দরিদ্র ব্রাহ্মণ (স্বঘোষিত)উচ্চমাধ্যমিক স্কুল এর শিক্ষক (বন্ধুসম) এর আদেশমোতো,তার স্টুডেন্ট দের বিজয়া র মিষ্টি মুখ উপলক্ষে ৬৫ জন ছাত্রছাত্রী র জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন সরবরাহ করা হলো ঠিক সন্ধ্যে ৬.১৫ মিনিট এ,নির্ধারিত সময় এর ১৫মিনিট পূর্বে
আমাদের তরফ থেকে ও সেই সমস্ত ছাত্রছাত্রী দের শুভ বিজয়া র আন্তরিক ভালোবাসা রইলো।

২৯/০৯/২০২৫ শারদোৎসব এর মহা ষষ্ঠী উপলক্ষে আমাদের যে স্পেশাল মেনু আমরা আমাদের কাস্টমার দের কাছে পৌঁছিয়ে দিলাম তার কিছু ছব...
28/09/2025

২৯/০৯/২০২৫ শারদোৎসব এর মহা ষষ্ঠী উপলক্ষে আমাদের যে স্পেশাল মেনু আমরা আমাদের কাস্টমার দের কাছে পৌঁছিয়ে দিলাম তার কিছু ছবি

Address

9/14, Nara Singha Prasad Dutta Road, Baranagar, Kolkata-700036
Kolkata
700036

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAI Home Service & Caterer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share