06/07/2026
র আগে আমার সবচেয়ে বড় দুশ্চিন্তা কখনো স্টল সাজানো, প্রোডাক্ট গোছানো বা বিক্রি নিয়ে হয় না। আমার সবচেয়ে বড় চিন্তা থাকে—কুট্টুসকে কোথায় রেখে যাব।
মা হওয়ার সবচেয়ে কঠিন দিকটা বোধহয় এটাই। নিজের স্বপ্নের দিকে এক পা বাড়াতে গেলেও, পিছনে ফেলে আসা ছোট্ট মানুষটার মুখটাই বারবার সামনে ভেসে ওঠে।
এক্সিবিশনের প্রথম দিন শেষ করে শুনলাম, কুট্টুসের জ্বর এসেছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল, সবকিছু ফেলে ছুটে বাড়ি ফিরে যাই। সারাদিন নাকি কিছু খায়নি, চুপচাপ শুয়ে ছিল। পরের দিন সকালে দেখলাম, আমার সবচেয়ে বুঝদার মেয়েটা কিছুতেই কোল ছাড়ছে না। চুপ করে আমার বুকের কাছে মুখ গুঁজে বসে আছে। তখন সত্যিই বুঝতে পারছিলাম না—এক্সিবিশনে যাব, নাকি শুধু ওর পাশেই বসে থাকব।
তারপর হঠাৎই, যেন আমার মনের কথাটা বুঝে, ও নিজেই কোল থেকে নেমে গেল। যেন বলতে চাইলো, "যাও মা, তুমি তোমার কাজটা করো।"
আমি জানি না পৃথিবীর সব মা-ই এমন অনুভব করেন কি না। তবে আমি জানি, যারা সবচেয়ে বেশি বুঝদার হয়, তাদের কাছ থেকেই পৃথিবী সবচেয়ে বেশি বোঝাপড়া আশা করে। আর তাই আমি কখনো চাই না, আমার মেয়েটা তার বয়সের চেয়ে বেশি বড় হয়ে যাক।
#শাওনসুধা ৫.০' শেষ হলো। সামনে আমার জীবনের আরও একটা বড় দায়িত্ব, বড় একটা দিন। আর মাত্র দশ দিন বাকি।
আজ শুধু এতটাই বিশ্বাস করি—ঈশ্বর হয়তো আমাদের চোখের জলও দেখেন, মুখের হাসিটাও দেখেন। তাই হয়তো বারবার জীবনের আয়নায় আমাকে দুটোই একসঙ্গে দেখতে দেন। আর আমি, একজন মা হয়ে, প্রতিবারই নতুন করে শক্ত হতে শিখি। ❤️