Sonar Swapner Rannaghar.

Sonar Swapner Rannaghar. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sonar Swapner Rannaghar., Kitchen/Cooking, Khirpai, Medinipur.

হরে কৃষ্ণ 🙏🙏সোনার স্বপ্নের রান্নাঘরে ( Sonar Swapner Rannaghar ) আপনাদের সবাইকে স্বাগত। এখানে নতুন নতুন সহজ ও সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি নিয়মিত শেয়ার করা হয়।

05/08/2026

এঁচোড়ের কোপ্তাকারী রেসিপি ❤️❤️❤️❤️

04/08/2026

নান রুটি রেসিপি ❤️❤️❤️❤️

03/08/2026

মনোহরা রেসিপি ❤️❤️❤️❤️

03/08/2026

চিলি বেগুন/বেগুন মাঞ্চুরিয়ান রেসিপি ❤️❤️❤️❤️

-: চাল পটল রেসিপি :-উপকরণ -গোবিন্দভোগ চাল - 2 চামচ পটল - 6 টি (ছাড়িয়ে বড় করে বানিয়ে নিতে হবে)আলু -  4 টি (ছাড়িয়ে চ...
02/08/2026

-: চাল পটল রেসিপি :-

উপকরণ -
গোবিন্দভোগ চাল - 2 চামচ
পটল - 6 টি (ছাড়িয়ে বড় করে বানিয়ে নিতে হবে)
আলু - 4 টি (ছাড়িয়ে চৌকো করে বড় করে বানাতে হবে)
টমাটো - 1 টি
আদা - 1 ইঞ্চি
কাঁচা লঙ্কা - 2 টি
গুড়ো গরম মশলা - ⅓ চামচ
লবণ - পরিমাণ মত
চিনি - পরিমাণ মতো
সর্ষের তেল - পরিমাণ মতো
হলুদ গুঁড়ো - ½ চামচ
জিরে গুঁড়ো - ½ চামচ
ধনে গুঁড়ো - ½ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - 1 চামচ
এলাচ - 2 টি
লবঙ্গ - 2 টি
দারুচিনি - 1 টুকরো
গোটা জিরে - ½ চামচ
ঘি - 1 চামচ
হিং - ¼ চামচ

প্রস্তুত প্রণালী -
কড়াতে ঘি দিয়ে চাল গুলো ভেজে নিতে হবে।
অন্যদিকে টমেটো , আদা ও কাঁচালঙ্কার একটা পেস্ট বানিয়ে নিতে হবে।
চালগুলো ভাজা হয়ে গেলে আবার তেল দিয়ে পটলগুলো ভেজে তুলে নিতে হবে। তারপর আলুগুলো ভেজে নিতে হবে। তারপর ওই কড়াতেই তেল ও ঘি পরিমাণ মতো দিয়ে হিং এবং গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। ফোড়নটা একটু ভাজা হলে যে গুঁড়ো মশলাগুলো নেওয়া হয়েছে ওগুলো জলে গুলে তেলের মধ্যে দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে তারপর তার মধ্যে টমেটো পেস্ট দিয়ে আরো একটু কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু এবং পটল দিয়ে দু মিনিট কষিয়ে নিয়ে চালগুলো দিয়ে আরো একটু রান্না করতে হবে। একটু রস ভাব থাকবে কারণ চাল ও আলু রস টেনে নেবে। এই সময় গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে তিন থেকে চার মিনিট রেখে অন্নের সাথে বা পোলাও এর সাথে পরিবেশন করতে হবে।
ধন্যবাদ

02/08/2026

ছোলার ডালের ভাপা মুইঠ্যা রেসিপি ♥️♥️♥️

01/08/2026

পুর ভরার ঝামেলা ছাড়াই মুগ ডালের পরোটা রেসিপি ❤️❤️

-: কড়াই আলু রেসিপি :-উপকরণ :-আলু মাঝারি সাইজ - 10 টি (ছাড়িয়ে দু'ভাগ করে নিতে হবে)টমেটো - 2 টি (চৌকো করে বানাতে হবে এব...
01/08/2026

-: কড়াই আলু রেসিপি :-

উপকরণ :-
আলু মাঝারি সাইজ - 10 টি (ছাড়িয়ে দু'ভাগ করে নিতে হবে)
টমেটো - 2 টি (চৌকো করে বানাতে হবে এবং বীজ ফেলে দিতে হবে)
ক্যাপসিকাম - 1টি বড় (এটাও চৌকো করে বানিয়ে নিতে হবে)
কাজু - 10 টি
চারুমগজ - 2 চামচ
দই - 4 চামচ
চিনি - পরিমাণ মতো
লবণ - পরিমাণ মতো
আদা - 1 ইঞ্চি (গ্রেড করা)
এলাচ - 2 টি
লবঙ্গ - 2 টি
দারুচিনি - 1 টুকরো
কসৌরি মেথি - 1 চামচ
গরম মশলা গুঁড়ো - ½ চামচ
হিং - ¼ চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - 1 চামচ
ধনে গুঁড়ো - 1 চামচ
ঘি - 1 চামচ

প্রস্তুত প্রণালী -
প্রথমে কাজু ও চারু মগজ মিক্সিতে পেস্ট করে নিতে হবে ।
তারপর কড়াতে তেল দিয়ে তাতে অল্প লবণ দিয়ে আলু গুলো ঢাকা দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিতে হবে।
এরপর ওই তেলের মধ্যেই টমেটো এবং ক্যাপসিকাম গুলো ভেজে নিতে হবে অল্প করে। সবজির গায়ে অল্প আঁচ লাগলেই নামিয়ে নিতে হবে।
তারপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা এবং হিং ফোড়ন দিতে হবে। একটু ভাজা হলে তার মধ্যে গ্রেড করা আদা দিয়ে একটু ভেজে নিতে হবে। আরেকদিকে একটি বাটিতে কাজু এবং চারু মগজের পেস্ট , দই ,ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। এই সময়ে আঁচটা কম রাখতে হবে, না হলে দই ফেটে যাবে এরপর মশলাটা কম আঁচে ঢাকা দিয়ে তেল ছেড়ে এলে তার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি মেথি এবং গুড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে কষাতে হবে। তেল ছেড়ে এলে একটা গ্রেভি ভাব হয়ে গেলে ভাজা ক্যাপসিকাম এবং টমেটো গুলো দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। তারপর ঘি দিয়ে এবং অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রাখার পর রুটি , লুচি , পরোটা অথবা পোলাও এর সাথে পরিবেশন করতে হবে।
ধন্যবাদ

01/08/2026

সোয়াবিন এর রোল রেসিপি ❤️❤️❤️❤️

31/07/2026

কাশ্মীরি ধোকার চিলি রেসিপি ❤️❤️❤️❤️




Address

Khirpai
Medinipur

Alerts

Be the first to know and let us send you an email when Sonar Swapner Rannaghar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share