12/08/2026
🌿 মাসে একদিন, কলকাতার পথে Keya’s Collection-এর খাঁটিত্বের সম্ভার 🌿
আপনারা অনেকেই আমাদের কাছ থেকে নিয়মিত কিছু প্রোডাক্ট নেন।
কারও বাড়িতে দুধেরসর চাল মাস শেষ হলেই আবার লাগে,
কেউ নিয়মিত গোবিন্দভোগ চাল নেন,
কারও রান্নাঘরে কাঠের ঘানিতে ভাঙানো সরষের তেল ছাড়া চলে না,
আবার অনেকের মাসের বাজারের তালিকায় খাঁটি ঘী থাকেই।
আর আমাদের মুখরোচক খাবারগুলো তো অনেকেরই রোজ সন্ধ্যার সঙ্গী। ❤️
কিন্তু কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে আলাদা করে Shipping Charge দিতে হয়।
আর অর্ডারের ওজন যত বাড়ে, শিপিং খরচটাও তত দ্রুত বাড়তে থাকে।
তাই ভাবলাম, মাসে অন্তত একদিন যদি নিজেরাই আপনাদের কাছে পৌঁছে যাই? ❤️
সেই ভাবনা থেকেই প্রতি মাসে একদিন Hand to Hand Delivery রাখছি আমরা।
পুরো পশ্চিমবঙ্গ, এমনকি দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য ক্রেতা আমাদের উপর ভরসা করে আছেন।
ইচ্ছে তো হয়, সবার কাছেই নিজের হাতে পৌঁছে দিই আমাদের জিনিস।
কিন্তু এই মুহূর্তে আমাদের পক্ষে সব জায়গায় গিয়ে পৌঁছনো সম্ভব নয়।
আমাদের সামর্থ্য আর সময়ের সীমার মধ্যে আপাতত কলকাতা পর্যন্তই এই Hand to Hand Delivery করা সম্ভব হচ্ছে।
বাকিদের জন্য এখনও কুরিয়ারই আমাদের ভরসা। 🌿
আপাতত উত্তর ও দক্ষিণ কলকাতার কয়েকটি নির্দিষ্ট লোকেশনে।
ভবিষ্যতে আরও দূরের জায়গায় যাওয়ার পরিকল্পনা অবশ্যই আছে।
এদিন আপনারা একসঙ্গে নিতে পারবেন—
🌾 দুধেরসর চাল
🌾 গোবিন্দভোগ চাল
🌿 কাঠের ঘানিতে ভাঙানো খাঁটি সরষের তেল
🧈 গোরুর দুধের খাঁটি ঘী
🥭 বিভিন্ন ধরনের ঘরোয়া আচার
🥨 ঝুরিভাজা, কটকটি ভাজা ও চানাচুর
আর এবার এই Hand to Hand Delivery-র বিশেষ আকর্ষণ—তালের বড়া। 🌴🥮
গত বছর প্রথমবার তালের বড়া নিয়ে এসেছিলাম।
সত্যি বলতে, তখন ভাবিনি এতটা ভালোবাসা পাব।
এবারও থাকছে সেই নরম, তুলতুলে, তালের স্বাদ-গন্ধে ভরা তালের বড়া। ❤️
ভাবুন তো—
মাসের বাজারের মতো একসঙ্গে চাল, তেল, ঘী, আচার, মুখরোচক খাবার নিয়ে নিলেন,
তার সঙ্গে বর্ষার স্পেশাল তালের বড়াও হয়ে গেল! 😋
আর নির্দিষ্ট লোকেশন থেকে নিজেরা Collect করলে কোনো Shipping Charge নেই।
যারা নিজেরা আসতে পারবেন না, কিন্তু তালের বড়া নিতে চান, তারা চাইলে ওই নির্দিষ্ট সময়ে আমাদের লোকেশন থেকে Uber / Rapido / Porter-এর মতো ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিজের খরচে অর্ডারটি Collect করে বাড়িতে নিয়ে যেতে পারেন।
তবে অবশ্যই আগে থেকে Pre-booking করে রাখতে হবে।
আমরা আপনাদের অর্ডার অনুযায়ী প্রোডাক্ট গুছিয়ে নিয়ে বেরোব। তাই শেষ মুহূর্তে অর্ডার করার বদলে আগে থেকে জানিয়ে রাখলে আপনাদেরও সুবিধা, আমাদেরও।
📌 শুক্রবার বিকেল পর্যন্ত Pre-booking নেওয়া হবে।
📅 এই মাসের Hand to Hand Delivery — ১৬ই আগস্ট, রবিবার
📍 উত্তর কলকাতা
🕚 ১১:০০ AM – CC2-এর সামনে
🕛 ১২:০০ PM – দমদম, ছানাপট্টি থেকে একটু এগিয়ে, সবজি বাজার, SBI ATM-এর কাছে
🕧 ১২:৪৫ PM – মধ্যমগ্রাম, সুভাষ ময়দানের বিপরীতে
📍 দক্ষিণ কলকাতা
🕒 ৩:০০ PM – রুবি, রবি ঠাকুরের মোড়
🕞 ৩:৪০ PM – গড়িয়াহাট, রিলায়েন্স ডিজিটালের সামনের রাস্তা
🕟 ৪:১৫ PM – যাদবপুর 8B বাস স্ট্যান্ডের ভিতরে
🕔 ৫:০০ PM – গড়িয়া ৫ নম্বর বাস স্ট্যান্ড
🕠 ৫:৪০ PM – ক্ষুদিরাম মেট্রো স্টেশন, ১ নম্বর গেটের বাইরে
📩 Pre-booking ও অর্ডারের জন্য WhatsApp করুন:
7407440042
🌿 মাসে একদিন দেখা হবে আপনাদের শহরে—
সঙ্গে থাকবে গ্রামের খাঁটি স্বাদের আমাদের ছোট্ট সম্ভার❤️
Keya's collection - an authentic village touch