23/07/2026
বন্ধুরা.... আপনাদের জন্য রইল আমার এই... রান্নার সম্পূর্ণ প্রণালী। ভালো লাগলে শেয়ার করবেন।
রান্নাটি যদি ভালো লাগে,❤️🍤 অবশ্যই আপনার মতামত জানাবেন।
নিচে ধাপে ধাপে পুরো রান্নার প্রণালী লিখে দিলাম। আশা করি ভালো লাগবে।🍤❤️
👉 প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে অল্প সরষের তেলে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে প্রয়োজনমতো সরষের তেল দিয়ে কালোজিরে ও কাঁচালঙ্কার ফোড়ন দিন। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর সরষে বাটা, পোস্ত বাটা ও সাদা তিল বাটা দিয়ে দিন। সঙ্গে হলুদ, লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো লবণ দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।
এরপর কেটে রাখা ঝিঙে ও ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে মসলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ঝিঙে থেকে জল বের হয়, তাই খুব সামান্য কুসুম গরম জল দিয়ে ঢেকে রান্না করুন। ঝিঙে সেদ্ধ হয়ে মসলা ভালোভাবে মিশে গেলে শেষে ধনে, মৌরি ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা ছড়িয়ে দিন। সবশেষে কাঁচা সরষের তেল ও চেরা কাঁচালঙ্কা দিয়ে এক মিনিট ঢেকে রেখে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে এই ঝিঙে চিংড়ির স্বাদ সত্যিই অসাধারণ।
#ঝিঙেচিংড়ি #চিংড়িরেসিপি #ঝিঙেরেসিপি