Paramitar Khana Khazana

Paramitar Khana Khazana Hello, I am Paramita Dutta. I am a food blogger. Please follow my page. I have a youtube cnl

❤️❤️Chicken popcorn ❤️❤️Today's snack
08/11/2025

❤️❤️Chicken popcorn ❤️❤️
Today's snack




Today's lunchBiriyani & chicken chaap
05/11/2025

Today's lunch
Biriyani & chicken chaap

04/11/2025

Ilish Recipe


📣📣আজকের রেসিপি📢📢📌📌 স্পাইসি কোকোনাট চিকেন কারী 👇👇প্রথমে ১ কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে১ টেবিল চা...
02/11/2025

📣📣আজকের রেসিপি📢📢

📌📌 স্পাইসি কোকোনাট চিকেন কারী 👇👇

প্রথমে ১ কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে১ টেবিল চামচ রসুন বাটা বা কোড়া। তারপর দিতে হবে ১/২ চামচ সাদা মরিচ গুঁড়া ও ১/২ চামচ কালো গোল মরিচ গুঁড়া, আর দিতে হবে১ চামচ ধোনে গুঁড়ো, ৩ টেবিল চামচ দই, ১/২ চামচ গরম মসলা গুঁড়ো ও স্বাদমতো নুন। সবকিছু একসাথে মাখিয়ে১ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে।
তারপর কড়াই গরম করে তার মধ্যে সাদা বা রিফাইন্ড তেল দিয়ে ২ বড় মাপের পিঁয়াজ কুঁচি দিয়ে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। এবার এর মধ্যে ২ কাঁচা লঙ্কা কুঁচি দিতে হবে। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে হাই ফ্লেমে ৪-৫ মিনিট ভেজে নিতে হবে। চিকেন হাই ফ্লেমে ভাজলে তার স্বাদ আরো বেড়ে যাবে। তারপর ফ্লেম মিডিয়াম করে দিয়ে চাপা দিয়ে ১০ মিনিট রান্না করে নিতে হবে। ১০ মিনিট পর দেখবেন চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। সেই জলেই চিকেন রান্না হয়ে যাবে। আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ১/২ কাপ নারকেলের দুধ। আবার চাপা দিয়ে রান্না করে নিতে হবে ১০-১৫ মিনিট বা যতক্ষণ না চিকেনটা ভালো করে সেদ্ধ হচ্ছে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে ১/২ চামচ সাদা মরিচ গুঁড়া ও ১/২ চামচ কালো গোল মরিচ গুঁড়া, আরও কিছুটা কাঁচা লঙ্কা কুঁচি। যদি নুনের আর প্রয়োজন হয় স্বাদমত নুন দিতে পারেন। এবার সব একবার নাড়াচাড়া করে১ মিনিট ফুটিয়ে নিলেই রেডি স্পাইসি কোকোনাট চিকেন কারি।

কেমন লাগলো রেসিপি মতামত জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন 🙏🙏।








30/10/2025

Kar konta besi valo lage ?
26/10/2025

Kar konta besi valo lage ?









📢📢 আজকের রেসিপি 🍪🍪👇🏻👇🏻📌📌 ঠেকুয়া ➡️➡️⬇️⬇️ছট পূজা ঠেকুয়া ছাড়া সম্ভব না। এখন আমরা বাঙালিরাও বাড়ীতে সখ করে ঠেকুয়া বানিয...
25/10/2025

📢📢 আজকের রেসিপি 🍪🍪👇🏻👇🏻

📌📌 ঠেকুয়া ➡️➡️⬇️⬇️

ছট পূজা ঠেকুয়া ছাড়া সম্ভব না। এখন আমরা বাঙালিরাও বাড়ীতে সখ করে ঠেকুয়া বানিয়ে থাকি। তাহলে আপনিও শিখে নিন কি ভাবে ঠেকুয়া বানাতে হয়।
প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিন ২ কাপ আটা। তার মধ্যে মেশান ১ কাপ সুজি, ১ কাপ নারকেল কোরা, ১/২ কাপ গুর, ১/২ কাপ চিনি (শুধু গুর দিয়েও বানাতে পারেন। সে ক্ষেত্রে ১ কাপ গুর দেবেন।), ১/৪ কাপ ঘি, কিছুটা পরিমাণ কুচানো কিশমিশ, ১/২ চামচ মৌরি। এবার সব শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিন। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে মেখে নিন। তবে খুব নরম করে মাখলে হবে না। মানে রুটি বা লুচির আটার মত না। যেনো হাতের মুঠোয় চাপ দিলে ভালো করে ঢেলা বাঁদবে সেই রকম মাখতে হবে। খুব নরম করে মাখলে খাস্তা বানবে না ঠেকুয়া গুলো। এবার ছোট ছোট লেচি করে নিজের পছন্দ মত ডিজাইন দিতে পারেন। বা ঠেকুয়ার বানানোর ছাঁচা পাওয়া যায় তাই দিয়েও ডিজাইন করে নিতে পারেন। এবার একটা কড়াইতে সাদা তেল বা ঘি গরম করে তার মধ্যে ঠেকুয়া গুলো ভাজার জন্য দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম টু লো ফ্রেমে ধীরে ধীরে ঠেকুয়াগুলো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলেই রেডি আমাদের ঠেকুয়া।

রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ।আর আমার পাশে এই ভাবেই থাকবেন🙏🙏।

21/10/2025

Diwali celebration

Happy Diwali my friends 🪔🪔🪔🪔
20/10/2025

Happy Diwali my friends 🪔🪔🪔🪔

আজকের রেসিপি 🍲🍲নিরামিষ ভোগের মাংস:➡️➡️⬇️⬇️সামনেই কালীপূজো আসছে। আর আমরা কালীপূজোর ভোগের মাংস অনেকেই পিঁয়াজ রসুন ছাড়া ব...
16/10/2025

আজকের রেসিপি 🍲🍲

নিরামিষ ভোগের মাংস:➡️➡️⬇️⬇️

সামনেই কালীপূজো আসছে। আর আমরা কালীপূজোর ভোগের মাংস অনেকেই পিঁয়াজ রসুন ছাড়া বানিয়ে থাকি। তাই এটাকে নিরামিষ ভোগের মাংস রান্না বলে থাকি। আপনারাও এই রেসিপি দেখে ভোগের মাংস রান্না করে নিতেই পারেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিয়া যাক।
প্রথমে আমি ৫০০ গ্রাম মাটান বা পাঁঠার মাংস নিয়ে তার মধ্যে পরিমাণ মত নুন,১/২ চামচ ধনেগুঁড়ো, ১/২ চামচ হলুদগুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, ৩ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ সরষে তেল, ২ টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিয়ে ভালো করে মেখে কম করে ১/২ ঘণ্টা রেখে দিতে হবে ( সময় থাকলে ২ ঘণ্টা রেখে দিলে ভালো হয়)। এবার কড়াইতে সরষের তেল দিয়ে তাতে বড় করে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে একটু নুন - হলুদ ছড়িয়ে। আলু ভাজা হয়ে গেলে পাশে তুলে রেখে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ২ শুকনো লঙ্কা,৪-৫ এলাচ (ফাটিয়ে দিতে হবে), ২টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ, ৩-৪ টে লবঙ্গ । কয়েক সেকেন্ড রেখে তাতে দিতে হবে ১ চিমটি হিং ও ১ টেবিল চামচ আদা বাটা। আরো কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিতে হবে ১/২ চামচ ধনেগুড়ো, ১/২ চামচ জিরেগুড়ো, ১/২ চামচ হলুদগুঁরো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ লাল লঙ্কার গুঁড়ো। মসলা গুলো তেলে দিয়ে একটু নেড়ে নিয়ে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। ২-৩ মিনিট হাই ফ্লেমে মাংসটা কষে নিতে হবে। তারপর চাপা দিয়ে লো ফ্লেমে আরো ৫ মিনিট কষিয়ে নিতে হবে। ৫ মিনিট পর ঢাকা খুলে এক চিমটি চিনি দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য ( না চাইলে নাও দিতে পারেন)। আবারও ১০ থেকে ১৫ মিনিট লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নিতে হবে। ১৫ মিনিট পর গরম জল দিয়ে হবে পরিমাণ মতো। তবে জল টা একটু বেশি দেবেন মাংস ও আলুগুলো সেদ্ধ হবার জন্য। প্রায় চাপা দিয়ে ২০ থেকে ২৫ মিনিট রান্না করতে হবে বা যত ক্ষণ না মাংস ভালো ভাবে সেদ্ধ হয়।আপনারা চাইলে এই সময় মাংস ও আলু কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। মাংস ও আলু ভালো করে সেদ্ধ হয়ে গেলে ১/৩ চামচ গরম মসলার গুঁড়া ও ১/২ চা চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন।

আজকের রেসিপি:-🍚🍚কার্ড রাইস ⬇️⬇️⬇️⬇️প্রথমে দেড় কাপ ভাত নিয়ে নিতে হবে। তার মধ্যে একে একে দিতে হবে ২০০ গ্রাম টক দই আর ৩ ট...
12/10/2025

আজকের রেসিপি:-🍚🍚
কার্ড রাইস ⬇️⬇️⬇️⬇️

প্রথমে দেড় কাপ ভাত নিয়ে নিতে হবে। তার মধ্যে একে একে দিতে হবে ২০০ গ্রাম টক দই আর ৩ টেবিল চামচ দুধ। অবশ্য দুধটা অপশনাল। মানে যদি দইটা খুব টক হয় সে ক্ষেত্রে দুধটা ব্যবহার করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন। এবার দই এর সাথে ভালো করে ভাতটা মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিন স্বাদমতো লবণ ও নিজের পছন্দ মত কাঁচা লঙ্কা কুচি। সব ভালো করে মিশিয়ে নিন। এবার গ্যাসে একটা চাটু বসিয়ে তাতে দিন ১ টেবিল চামচ ঘি/তেল (ঘি দিলেই ভালো)। ঘি গরম হলে তাতে দিন ১ চামচ ছোলার ডাল (১ চামচ করে বিউলীর ডাল ও অড়হর ডাল দিতে পারেন)। ২০-২৫ সেকেন্ড ভেজে তার মধ্যে দিন ১ চামচ গ্রেট করে রাখা আদা ও ২ টি শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিন ১/২ চামচ কালো সরষের দানা, এক চিমটে হিং ও কিছু কারিপাতা। সবকিছু ভেজে নিয়ে দিয়ে দিন মেখে রাখা ভাতটার মধ্যে । সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা মিশিয়ে নিয়ে উপর থেকে কিছু বেদানার দানা ছড়িয়ে পরিবেশন করুন (অপশনাল)।

কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।

Address

Shibpur

Alerts

Be the first to know and let us send you an email when Paramitar Khana Khazana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paramitar Khana Khazana:

Share

Category