Moumachi

Moumachi Our main purpose is to give people the authenticity of what they like. Mainly we are Indian beekeepers. We collect honey from different parts of India.
(226)

আমরা বিশ্বাস করি বিশুদ্ধতায়, আমরা বাঁচিয়ে রাখি বাঙালিয়ানা। বাংলার হারিয়ে যাওয়া স্বাদ আর সাবেকি ঘরানার মেলবন্ধন। মৌমাছি-র হাত ধরে আপনার রান্নাঘরে পৌঁছে যাচ্ছে খাঁটি মধু, ঘি, আচার, খেজুর গুড়,বাংলার ঐতিহ্যবাহী বড়ি এবং আরো কিছু। In this age of adulteration, it is not only difficult but also time-consuming to find authentic things. Standing in that place, we are delivering honey, ghee, and some more t

o the people at a reasonable price. Our all-natural single-origin honey is unique by its flavor, quality, density & benefits. Our honey is guaranteed 100% RAW, PURE and ORGANIC. We do not add sugar or any ingredient to our honey, thereby allowing our honey to retain all the natural vitamins, enzymes, and phytonutrients in our honey. People like us for our Service, Honesty Genuinity & Good Quality products.

গল্প নয় সত্যি...সততা আর বিশ্বাসের এক মিষ্টি গল্প: "একটুকরো তালের স্বাদ ও প্রমো কোডের বাইরে কিছু কথা"​কর্মসূত্রে বেঙ্গাল...
13/08/2026

গল্প নয় সত্যি...
সততা আর বিশ্বাসের এক মিষ্টি গল্প: "একটুকরো তালের স্বাদ ও প্রমো কোডের বাইরে কিছু কথা"
​কর্মসূত্রে বেঙ্গালুরুর ব্যস্ত জীবন। কিন্তু মনটা পড়ে থাকে সেই বাংলা আর বাঙালির চেনা স্বাদগুলোর কাছে। ২৪ বছরের নতুন বিবাহিতা অঙ্গীরা (Angeera Chakraborty) প্রথমবার একটা সাহসের কাজ করতে যাচ্ছিলেন—বাড়ির আত্মীয়দের জন্য অনলাইনে অর্ডার করলেন খাঁটি তালের পাল্প (Tal Pulp)। আত্মীয়দের কাছেই 'মৌমাছি' (Moumachi)-র নাম শুনেছিলেন, রিভিউগুলো ছিল দেখার মতো। তাই ভরসা করে অর্ডারটা দিয়েও ফেললেন।
​কিন্তু গল্পের আসল মোড়টা ঘুরল অর্ডার করার কিছু পরেই।
​অঙ্গীরা খেয়াল করেননি যে 'মৌমাছি'র ওয়েবসাইট (moumachi.in)-এ ৪০০ গ্রামের ৪টি প্যাকের বান্ডিলে একটি বিশেষ অফার চলছিল, যার কারণে আলাদা করে আলাদা আলাদা ৪টি প্যাক কেনার চেয়ে এতে ১২০ টাকা খরচ কম হতো! তিনি না জেনেই কিছুটা বেশি দাম দিয়ে অর্ডার করে ফেলেছিলেন।
​সাধারণত অনলাইন কেনাকাটায় একবার পেমেন্ট হয়ে গেলে এমন ভুল গ্রাহকের ঘাড়েই চেপে বসে। কিন্তু 'মৌমাছি' তো শুধু এক ব্যবসার নাম নয়, সম্পর্কের নাম!
​অঙ্গীরার ফোনে একটি মেসেজ এলো। ‘মৌমাছি’র প্রতিষ্ঠাতা নিজে তাঁকে মেসেজ করে জানালেন—
​“আপনি ১২০ টাকা বেশি দিয়েছেন। অফার অনুযায়ী ১২০ টাকা আপনি ফেরত পাবেন। আপনার UPI ID-টা একটু দেবেন?”
​মেসেজটা দেখে অঙ্গীরা তো অবাক! প্রথমটায় বিশ্বাসই হতে চায়নি। আজকালকার দিনে যেখানে সামান্য ছাড়ের জন্য শত নিয়ম দেখানো হয়, সেখানে একটা বড় পেজ নিজে থেকে উদ্যোগ নিয়ে গ্রাহককে ফোন বা মেসেজ করে টাকা ফেরত দিচ্ছে?
​অঙ্গীরা প্রথমে একটু ইতস্তত করে অনুরোধ করেছিলেন—“যদি ১২০ টাকার বদলে ছোট একটা শিশিতে একটু তালের পাল্প বাড়িয়ে দেওয়া যায়? নতুন বিয়ে হয়েছে, কোনোদিন তালের বড়া বানাইনি, একটু চেষ্টা করতাম!”
কিন্তু ততক্ষণে অ্যামাজনে কুরিয়ারের প্যাকিং আর বুকিং সম্পন্ন হয়ে গেছে। কোনো অহেতুক বাহানা না বানিয়ে, সততার সাথে 'মৌমাছি' তৎক্ষণাৎ ১২০ টাকা PhonePe-র মাধ্যমে অঙ্গীরার অ্যাকাউন্টে রিফান্ড করে দেয়।
​টাকা ফেরত পাওয়ার পর অঙ্গীরা তাঁর আবেগ ধরে রাখতে পারেননি। মেসেজে লিখে পাঠালেন—
​"Honestly, I had never expected that I would miss noticing that it was an offer price. But the fact that, despite running such a large page, you personally messaged the customer and refunded the money is truly something worth appreciating. I genuinely appreciate your honesty and customer service..."
​বেঙ্গালুরুর এক কোণে বসে থাকা একজন নতুন গৃহিণী সেদিন শুধু তালের স্বাদই পাননি, পেয়েছিলেন বাংলার মানুষের সেই আদিম ও খাঁটি সততার পরশ।

আমাদের তাল পাল্প (Tal Pulp) এবং ডালের বড়ি (Daal Bori) নিয়ে গ্রাহকের সন্তুষ্টিই আমাদের আসল অনুপ্রেরণা!সম্প্রতি আমাদের একজ...
11/08/2026

আমাদের তাল পাল্প (Tal Pulp) এবং ডালের বড়ি (Daal Bori) নিয়ে গ্রাহকের সন্তুষ্টিই আমাদের আসল অনুপ্রেরণা!
সম্প্রতি আমাদের একজন প্রিয় গ্রাহক মৌসুমি ভট্টাচার্য আমাদের প্রোডাক্ট হাতে পেয়েছেন এবং তিনি আমাদের প্যাকেজিংয়ের বেশ প্রশংসা করেছেন। আপনাদের বিশ্বাস এবং ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
আমাদের পণ্যগুলো সঠিক ও সুরক্ষিত প্যাকেজিংয়ের মাধ্যমে সরাসরি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট। আপনারাও কি খাঁটি তালের স্বাদ আর সুস্বাদু ডালের বড়ি খুঁজছেন? আজই অর্ডার করুন এবং আমাদের পরিবারের অংশ হয়ে যান!
094334 26529

ওয়েবসাইট আবার চালু হয়েছে!আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল আপগ্রেডের কাজ শেষ হয়েছে। আপনারা এখন আগের চেয়েও সহজে ও স্বাচ্ছন্দ...
10/08/2026

ওয়েবসাইট আবার চালু হয়েছে!

আমাদের ওয়েবসাইটের টেকনিক্যাল আপগ্রেডের কাজ শেষ হয়েছে। আপনারা এখন আগের চেয়েও সহজে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।
​ওয়েবসাইট: moumachi.in
​সাইটটি ব্যবহার করে দেখুন এবং কোনো সমস্যা অনুভব করলে বা আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট বা মেসেজ করুন। আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ!

আপনাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে আমাদের ওয়েবসাইট আপডেট করা হচ্ছে!আজ রাত ৯টার মধ্যেই ওয়েবসাইট পুনরায় চালু হয়ে যাবে।(সাময়িক ...
10/08/2026

আপনাদের আরও ভালো অভিজ্ঞতা দিতে আমাদের ওয়েবসাইট আপডেট করা হচ্ছে!
আজ রাত ৯টার মধ্যেই ওয়েবসাইট পুনরায় চালু হয়ে যাবে।
(সাময়িক অসুবিধার জন্য ক্ষমা প্রার্থী।)

তাল চাঁছার দিন শেষ, স্বাদের আমেজ এক ক্লিকেই!👍🏼বাজার ঘুরে ভালো তাল খোঁজা, ঘণ্টার পর ঘণ্টা ধরে ছাড়ানো, চাঁছা আর ছাঁকার ঝক্...
08/08/2026

তাল চাঁছার দিন শেষ, স্বাদের আমেজ এক ক্লিকেই!👍🏼
বাজার ঘুরে ভালো তাল খোঁজা, ঘণ্টার পর ঘণ্টা ধরে ছাড়ানো, চাঁছা আর ছাঁকার ঝক্কি‌! আর নয় কোনো ঝামেলা! এখন তালের পিঠে বা ক্ষীরের ইচ্ছে হলেই খাঁটি স্বাদ পৌঁছে যাবে সোজা আপনার রান্নাঘরে।
Moumachi নিয়ে এসেছে একদম খাঁটি হোমমেড তালের পাল্প (Palmyra Pulp)।
ঠাকুমা-দিদিমারা যেমন যত্ন নিয়ে তাল ছেঁকে পিঠে বানাতেন, এটার স্বাদ আর সুবাস ঠিক তেমনই অকৃত্রিম। কোনো ভেজাল বা ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই একদম প্রাকৃতিকভাবে তৈরি।
এখন আর তাল চাঁছার ধকল সইতে হবে না—বয়ামের মুখ খুলবেন আর বানিয়ে ফেলুন তালের ফুরুলি,বড়া, পায়েস বা পিঠে! পছন্দমতো তালের পদ বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন। পরিশ্রম আর সময় দুটোই বেঁচে গেল, অথচ ঘরের সেই পুরনো দিনের খাঁটি স্বাদটাও মিস হলো না।
অর্ডার করতে বা রিভিউ দেখতে এখনই whatsapp করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।
Moumachi
9433426529
প্রথম comments এ থাকছে বুকিং লিংক।

Buy 100% pure natural forest honey online at the best price with no added chemicals from Moumachi. Explore our products honey, homemade desi ghee and dal bori.

সরষের মধু জমে যায় কেন? জানুন আসল সত্য!​শীতের সরষে ক্ষেত থেকে সংগৃহীত ১০০% প্রাকৃতিকভাবে তৈরি খাঁটি সরষের মধু এখন পাচ্ছেন...
07/08/2026

সরষের মধু জমে যায় কেন? জানুন আসল সত্য!
​শীতের সরষে ক্ষেত থেকে সংগৃহীত ১০০% প্রাকৃতিকভাবে তৈরি খাঁটি সরষের মধু এখন পাচ্ছেন আমাদের কাছে
​আপনাদের জন্য বিশেষ তথ্য:
অনেক সময় কাস্টমাররা প্রশ্ন করেন— "সরষের মধু জমে ঘিয়ের মতো হয়ে যায় কেন? এতে কি চিনি মেশানো?"
উত্তর: একদমই না! খাঁটি সরষের মধুতে প্রাকৃতিক গ্লুকোজের পরিমাণ বেশি থাকে। তাই তাপমাত্রা কমলেই এটি জমাট বেঁধে ডেনস বা ক্রিম টেক্সচার ধারণ করে। এটাই হলো র’ ও প্রসেস-বিহীন প্রাকৃতিকভাবে খাঁটি সরষের মধুর সবচেয়ে বড় প্রমাণ।
​কেন নেবেন আমাদের সরষের মধু?
প্রসেস-বিহীন এবং প্রিজারভেটিভ মুক্ত।
মাখনের মতো মসৃণ ও সুস্বাদু টেক্সচার।
ঠাণ্ডা, কাশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনন্য।

অর্ডার করতে: Moumachi website দেখুন,এখনই কল করুন অথবা ইনবক্সে মেসেজ দিন।

​বিশেষ দ্রষ্টব্য: আবহাওয়ার কারণে এই মধু মাখনের মতো জমাট বাঁধতে পারে। এটি খাঁটি সরষের মধুর একটি স্বাভাবিক বৈশিষ্ট্য
094334 26529

নেভি মুম্বাইয়ে পৌঁছে গেল আমাদের এ বছরের প্রথম তালের পাল্প সাথে চালতার টক-ঝাল-মিষ্টি আচার!বাঙালির মন মানেই নাড়ির টান, আর...
06/08/2026

নেভি মুম্বাইয়ে পৌঁছে গেল আমাদের এ বছরের প্রথম তালের পাল্প সাথে চালতার টক-ঝাল-মিষ্টি আচার!
বাঙালির মন মানেই নাড়ির টান, আর সেই টানেই ভিন রাজ্যে পৌঁছে গেল বাংলার ঘরের স্বাদ। গত বছর দিলীপ কুমার ব্যানার্জি (DILIP KUMAR BANERJEE) মহাশয় আমাদের মৌমাছির তালের পাল্প ভালোবেসে বার দুয়েক নিয়েছিলেন, আর এ বছরও সেই ধারা বজায় রইল। ভিন রাজ্যে থেকেও বাঙালি তার শিকড় ও ঐতিহ্যকে এভাবেই ভালোবেসে কাছে টেনে নেয়।
আপনারা এভাবেই পাশে থাকুন, আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা।
দেরি নয়,আপনার জারটি আজই বুকিং করুন।

আজকাল অনেকের মনে প্রশ্ন থাকে, আমরা একবারে গাদা গাদা তালের পাল্প বানিয়ে স্টকে রেখে দিই কিনা?  সত্যি বলতে, আমাদের সেই কারব...
04/08/2026

আজকাল অনেকের মনে প্রশ্ন থাকে, আমরা একবারে গাদা গাদা তালের পাল্প বানিয়ে স্টকে রেখে দিই কিনা? সত্যি বলতে, আমাদের সেই কারবারই না!
​আসলে আমরা একদম অর্ডার পাওয়ার পর ফ্রেশ পাল্প বের করি। বেশি তাড়াহুড়ো করে বা বেশি লাভ করার চক্করে অনেকটা একসাথে বানাতে গেলে না সেই স্বাদটা থাকে না, আর কাজের কোয়ালিটি নস্ট হয়ে যায়। তাই প্রতিবার বড়জোর ৪ থেকে ৫ কেজি পর্যন্তই পাল্প তৈরি করা হয়—যাতে প্রতিটা অর্ডারে সেরা গন্ধ আর খাঁটি ভাবটা ধরে রাখা যায়।
​যেটুকু বানাবো, নিখুঁত বানাবো—এইটাই আমাদের মূল লক্ষ্য। কম বানানো হোক, কিন্তু যে মানুষটা হাতে পাবে তার যেন মুখটা হাসিতে ভরে যায়! খাঁটি জিনিস পাওয়ার আনন্দ থাকে।
​আজকে আবার নতুন ব্যাচ তৈরী হল।
আপনাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ!

Address

Tarakeswar
712410

Opening Hours

Monday 8am - 10:30pm
Tuesday 8am - 10:30pm
Wednesday 8am - 10:30pm
Thursday 8am - 10:30pm
Friday 8am - 10:30pm
Saturday 8am - 10:30pm
Sunday 8am - 10:30pm

Telephone

+919433426529

Alerts

Be the first to know and let us send you an email when Moumachi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moumachi:

Shortcuts

Share