26/04/2024
সস্তা সস্তা?!?! জীবন অনেক সস্তা তাইতো??
জামা কাপড় Makeup সব দা দামী চাই Show off করার জন্য কিন্তু Home made খাবার জিনিস বা যারা ঘরে বসে যারা ইনকাম করে, তারা তো আপনার থেকে দাম বেশি নিয়ে কোটিপতি হয়ে যাচ্ছে তাই কিনা?! এটাই তো সবার ধারণা হয়। টিপিকাল ধারণা।
যাক তাদের কাছে জীবনটা অনেকটাই সস্তা। নিজেরও জীবন সস্তা করে আর পরিবারেরও জীবন সস্তা করে দেয়। সস্তা সস্তা সস্তা।
আর যারা সত্যিই কোটিপতি হয়ে যাচ্ছে এইরকম কিছু মানুষের টিপিকাল ধারণার জন্য।এটা কেউ বোঝেনা যারা কারখানায় জিনিস বানাচ্ছে huge production তারা সস্তাতেই দিতে পারবে তবেই তো তারা কোটিপতি ব্যবসাদার আর যারা ঘরে বসে করছে তারা কোনোভাবেই কোটিপতি হতে পারবে না কারণ তাদের কারখানা নয় নিজের হাতই ভরসা।
মানুষের অত্যাধিক টাকার লোভ, অবহেলার কারণে প্রাণ দিতে হলো এই 10 বছরের কিশোরীকে।
এই বাচ্চাটির পরিবার 24th March 2024 অনলাইনে একটা চকলেট কেক অর্ডার করে পাটিয়ালার এক বেকারী থেকে। সেই কেক খাওয়ার পর ই পরিবারের সবাই অসুস্থ্য হয়ে যায়, বাচ্চাটি বলে তাঁর গলা শুকিয়ে যাচ্ছে , খুব জল তেষ্টা পাচ্ছে, সেই মুহূর্তে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়! পরিবারের সবাই প্রাণে বেঁচে গেলেও এই 10 বছরের কিশোরী কে বাঁচানো সম্ভব হয়নি।
পরে সেই কেক ল্যাব টেস্ট করার পর জানা যায়, তাতে ছিল অত্যাধিক মাত্রায় স্যাকারিন ( artificial sweetner) যা রক্তে মিশলে খুব দ্রুত রক্ত সঞ্চালন সৃষ্টি করে, দেহে রক্তের চাপ বাড়িয়ে দেয়।
বাজারে বিক্রি হওয়া যেকোনো খাবারে, বিশেষ করে প্যাকেট যাত দ্রব্যে নানান ধরনের ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ব্যবহার করা হয়, খুব কম দামে খাবার সুস্বাদু করার জন্যে , খাবার কে দীর্ঘমেয়াদি করার জন্যে । আমরা কম বেশী সবাই বাইরের খাবার খাই , সেই সব খাবারের কেমিক্যাল ধীরে ধীরে আমাদের শরীরে বাসা বাঁধছে , অনেক সময় তা মাত্রাতিরিক্ত হয়ে গেলে প্রাণনাশের মতো ঘটনা ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। তাই সবাই কে বলবো নিজেদের সুস্থ্য রাখতে নিজের পরিবারকে সুস্থ্য রাখতে সচেতন হন।
সব শেষে বলবো আজকাল " Home made " food , cake , ghee , oil এইসবের চাহিদা খুব দ্রুত বাড়ছে । দাম একটু বেশী বলে অনেকে অভিযোগ করলেও জিনিসের গুন- মাণ ও অত্যন্ত বেশী। এখন আপনারাই বলুন, এই সস্তার খাবার কি আদেও সস্তা ❓ যার কারণে। দিতে হতে পারে মূল্যবান জীবন 💔!
এমন দুর্ঘটনা থেকে বিরত থাকতে নিজের প্রিয়জন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ।
🙏