25/11/2024
- অবিবাহিত মেয়েদের জন্য ছোট্ট একটা উপদেশ দেই, এতিম ছেলেকে বিয়ে করবেন অথবা এমন ছেলেকে বিয়ে করবেন যার অনেক বোন আছে কিন্তু ভাই নাই অথবা তিন চার টা ভাই আছে ।আপনার বয়ফ্রেন্ড বা আপনি যাকে বিয়ে করবেন বলে ভাবছেন তিনি যদি তার বাবা অথবা মায়ের চেয়ে ভাই ভাবীর কথা বার বার বলে অথবা বলে আমাদের সম্পর্ক যদি ভাই,ভাবী মানে তাইলে তোমাকে বিয়ে করতে পারবো তা না হলে সম্ভব না ! ওই ছেলে আপনাকে বিয়ে করার জন্য আপনার পায়ে পরে থাকলেও জীবনে বিয়ে করবেন না ! প্রয়োজন হলে সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দিবেন তাও ওই ছেলেকে কোন দিন বিয়ে করবেন না ।
আবার বাসর রাতেও জদি বাবা মার কথা না বলে ভাই ভাবীর কথা বলে যে আমার ভাই ভাবী যা বলুক বা করুক তুমি কোন দিন তাদের সাথে বেয়াদবী করবা না সেক্ষেত্রে ওই দিনই তাকে বাবা মা আর ভাই ভাবীর মধ্যে তফাৎ বুঝায়া দিবেন , এতে যদি কঠিন কথা ও বলতে হয় বলবেন কিন্তু চুপ থাকবেন না। যা আমি পারিনি , তখন আবেগে ছিলাম । একা বিয়ে করা সত্ত্বেও স্বামীর পরিবার কে নিজের ভাবা শুরু করেছিলাম । ছয় বছর পর এখন আর আবেগ কাজ করে না , এখন বিরক্ত হয়ে গেছি।
ভাই ভাই মিলে থাকলে দেখতে সুন্দর লাগে কিন্তু বড় ভাই এর প্রতি ছোটো ভাই এর ভালোবাসা আর সম্মান করা টা যদি নেশা হয়ে দাড়ায় তাইলে অনেক সমস্যা । স্বামীর সামনে আপনাকে ছোট করে কথা বলে গেলেও একটু খেয়াল করে দেখবেন স্বামী হয়তো খেয়ালই করে নাই তার ভাবী অথবা ভাই কি বলে গেল! আপনি আপনার স্বামীকে বলতে গেলে সে বলবে আরে বোকা ভাবী ওই ভাবে কিছু বলে নাই 😑 আপনার স্বামী হয়তো বুঝতে পেরেছে যে আপনাকে ছোটো করার জন্য অথবা কস্ট দেয়ার জন্য বলেছেন তাও সে কি বলবে জানেন ? যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও ভাবী তোমার বড় !!❤️🩹
অথচ এই ভাবী নামক বস্তু টাকে শাসন করার মতো কেউ থাকেনা ।।
আমি জেনে শুনে ভুল করেছি আপনারা করবেন না ।আমার জীবনের সেরা সিদ্ধান্ত আমার ভালবাসার মানুষকে বিয়ে করা ,সে আমার জন্য পুরা দুনিয়ার সাথে লড়াই করতে পারবে আমার পরিবারের কেউ কিছু বলতে পারবে না এমনকি তার বাবা মা বোনরাও কিছু বলতে পারবে না শুধু ও এক জায়গা তে এসে নিরব আর আমি তার মায়া তে নিরব 🙂❤️🩹 অথচ না ওর মা বোনদের থেকে কস্ট পাই না আমার মা খালাদের❤️
আল্লাহ আমাকে ধৈর্য বাড়ায়া দেক আর আমার স্বামীকে সঠিক বুঝবার তৌফিক দান করুক 💔🤲