নতুন জীবনের আশায়

নতুন জীবনের আশায় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নতুন জীবনের আশায়, Grocers, kurniea, Johor Bahru.

*****রমজান এলো******মোহাম্মদ   সালাউদ্দিন সুজনরমজান এলো খুশি হলোবিশ্ব মুসলিম বাসী।সবার ঘরে আনন্দ আজসবার মুখে হাসি।রহমতের...
02/03/2025

*****রমজান এলো******
মোহাম্মদ সালাউদ্দিন সুজন

রমজান এলো খুশি হলো
বিশ্ব মুসলিম বাসী।
সবার ঘরে আনন্দ আজ
সবার মুখে হাসি।

রহমতের রমজান মাস
করেছে খোদা দান।
সৃষ্টি জগতের মালিক তিনি
তিনিই মেহেরবান।

এই মাসেতেই করো যদি
বেশি বেশি দান।
তোমার জন্য রাখছে সুফল
আল্লাহ মেহেরবান।

এক বছরের বারো মাসের
রমজান মাসটি সেরা।
সবার জন্য এই মাসটি
রহমতে ঘেরা।

হাদিস কোরানে লিখা আছে,
নয়তো মিথ্যা বাণী?
আল্লাহর হুকুম নবীর নির্দেশ,
আমরা যেন মানি।

রমজানের ঐ রোজার শেষে,
করব পালন ঈদ।
মনের সুখে গাইবো মোরা,
ইসলামী সংগীত।

06/01/2025

🇧🇩🇧🇩গর্বিত সেনা🇧🇩🇧🇩
মোহাম্মদ সালাউদ্দিন সুজন

বাঘের কালার পোশাক গায়ে
দেশের সেরা কর্মী,
তাহারা প্রকৃত দেশপ্রেমিক,
বাংলাদেশের আর্মি।

যতই আসুক বিপদ-আপদ
পাই না ওরা ভয়।
একটা শুধু চিন্তা তাদের
বাংলাদেশের জয়।

দেশের তরে কাজ করেন,
ছুটে বীরের বেশে।
যুদ্ধ করে জয় চিনিয়ে
ফিরেন অবশেষে।

দেশ বাঁচাতে যুদ্ধ করে,
করে না মাথা নত।
সামনে তারা এগিয়ে যায়,
আসুক বিপদ শত।

শত্রুদের সাথে যুদ্ধ করেন,
পিছু নাহি হাটে।
দেশ রক্ষায় সর্বদা,
থাকেন তারা মাঠে।

দেশের প্রতি ভালোবাসা,
তাদের কত টান।
তাদের জীবন বাজি রেখে,
বাঁছাই মানুষের প্রাণ?

তোদের জন্য দোয়া করি,
তোরা ভাল থাক।
কখন যেন এসে পড়ে,
যুদ্ধ করার ডাক।

06/01/2025

🇧🇩 আমার দেশ🇧🇩
মোঃ সালাউদ্দিন সুজন

জন্মভূমি বাংলাদেশকে,
ভীষণ ভালোবাসি।
ঘুম ভাঙ্গিলেই দেখি আমি,
মায়ের মিষ্টি হাসি।

বাংলাদেশে জন্ম আমার,
দেশকে বাসি ভালো।
এই দেশেতে জ্বালাবো মোরা,
জ্ঞানের ভীষণ আলো।

সুন্দর একটা দেশ গড়ব,
হাতে রেখে হাত।
আমরা তরুণ রুখে দেবো,
অন্যায় অপরাধ।

মোদের বুকে করবো ধারণ?
সোনার বাংলার ছবি।
সুন্দর একটা দেশ গড়ব,
উঠবে নতুন রবি।

আমরা হব দেশের জন্য।
দেশটা হবে মোদের,
রুকবে আমার সোনার বাংলা,
সাধ্য হবে কাদের।

¶¶¶¶¶শান্তি চাই¶¶¶¶¶মোঃ সালাউদ্দিন সুজনএমন রাজা আসুক দেশে,রাজ্যে আনবে সুখ।গরিব দুখী দুঃখ ভুলবে,দেখবে আলোর মুখ।অনাহারে দি...
25/10/2024

¶¶¶¶¶শান্তি চাই¶¶¶¶¶
মোঃ সালাউদ্দিন সুজন

এমন রাজা আসুক দেশে,
রাজ্যে আনবে সুখ।
গরিব দুখী দুঃখ ভুলবে,
দেখবে আলোর মুখ।

অনাহারে দিন কাটি আজ,
আমরা গরীব দুঃখী।
দেশের রাজা ভালো হলে,
আমরা হব সুখী।

তুমি ভালো আমি ভালো,
সত্যিই ভালো কে।
দেশের দুঃখ দূর করিয়া,
শান্তি আনবে যে।

আন্দোলনে আন্দোলনে,
ধ্বংস হচ্ছে দেশ।
চাইনি আমরা সোনার বাংলায়,
এমন পরিবেশ।

হু হুু করে বেড়েছে আজ,
পন্য দ্রব্যের দাম।
অসহায় হয়ে পড়েছে মানুষ,
নাই যে কোন কাম।

আয়ের সেই ব্যয় বেশি।
কেমনে বলো বাঁচি।
জীবন চলে অতি কষ্টে,
মানুষের নাই হাসি।

""""""""বৈষম্যহীন বাংলাদেশ""""""মোহাম্মদ সালাউদ্দিন সুজনকেমন বাংলাদেশ ছিল আগে,এখন কেমন হলো।লাল সবুজের সোনার বাংলাহঠাৎ পা...
26/08/2024

""""""""বৈষম্যহীন বাংলাদেশ""""""
মোহাম্মদ সালাউদ্দিন সুজন

কেমন বাংলাদেশ ছিল আগে,
এখন কেমন হলো।
লাল সবুজের সোনার বাংলা
হঠাৎ পাল্টে গেল।

আমরা এমনই বাংলাদেশ চাই।
যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি নয়।
বৈষম্যহীন সোনার বাংলা যেন,
এমনি হয়।

একজনের বিপদ দেখলে মোরা,
সবাই এগিয়ে আসবো।
বৈষম্যহীন সোনার বাংলায়,
বুক ফুলিয়ে হাসবো।

তাকিয়ে দেখবে বিশ্ববাসী,
আগের বাংলাদেশ নাই।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান মোরা,
সবাই সবার ভাই।

আর করব না মোরা হানা হানি,
অস্ত্র নেব না হাতে।
শান্তিময় সোনার বাংলাদেশ গড়তে,
মোরা চলব একসাথে।

সবাই মোরা প্রতিজ্ঞা করব।
আর করবো না গুলি,
নতুন বাংলাদেশ গড়ব মোরা
সবার মুখের বুলি।

যারা মোদের সোনার বাংলার,
করতে চাইবে ক্ষতি।
তাদের জন্য অপেক্ষা করবে,
করুন পরিণতি।

যারা মোদের আঘাত দিয়েছে,
মোরা আঘাত নাহি দিব।
তাদেরকে মোরা আপন করে,
বুকে টেনে নেব।

বৈষম্যহীন সোনার বাংলা,
গড়তে যদি চাও।
হিংসা-বিদ্বেষ হানাহানি
সবই ভুলে যাও।

২৪ সালের ৫ এ আগস্ট,
নতুন বাংলাদেশ পেলাম।
তাইতো মোরা হিংসা-বিদ্বেষ,
বৈষম্য ভুলে গেলাম।

মোদের সিনাই হিম্মত দাও,
হে মোদের রব।
তোমারি গুনগান গাইবো মোরা,
তুমি মোদের সব।

Address

Kurniea
Johor Bahru

Website

Alerts

Be the first to know and let us send you an email when নতুন জীবনের আশায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category