29/07/2025
#কথা দেয়া ছিলো।
-1
পারসোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টার্ভিউ দেয়ার জন্য রিসিপশনে বসে আছি।যদিও অলরেডি জব একটা করি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সেখানেও এমডি স্যারের পিএ ছিলাম,কিন্তু এই চাকরীটা হয়ে গেলে ওটা করবো না।।আমার জায়গায় অন্য কেউ হলে কেউ ই এই চাকরীটা ছাড়তো না মাস গেলে ৭০,০০০টাকা বেতন অফিসের বসটাও অনেক ভালো ছিলো।। চাকরী টাও ছাড়ার জন্য যথেষ্ট কারণ আছে।।
এসব ভাবতে ভাবতে হঠাত ইন্টার্ভিউ রুমে আমার ডাক পড়লো
স্টাফ- নীলান্তী নীলা কে??
(আমি উঠে দাড়ালাম।তারপর ইন্টার্ভিউ রুমে প্রবেশ করলাম।)
আমি-মে আই কাম ইন স্যার?
(ভাইবা বোর্ড এর কেউ একজন বললো)
-ইয়েস কাম ইন।
আমি-আসসালামু আলাইকুম (রুমে প্রবেশ করে)
-ওয়ালাইকুম আসসালাম, প্লিজ সিট ডাওন।
আমি-থ্যাংক ইউ স্যার 😊
-আপনার নাম?
আমি -নীলান্তী নীলা।
-আপনার পেপারস গুলো দিন
(আমি আমার পেপারস গুলো এগিয়ে দিলাম)
তারপর আরেক জন আমাকে কিছু প্রশ্ন করলো আমি সব ঠিক ঠাক উত্তর দিলাম।
-হুম, আপনার সব রেজাল্ট ই অনেক ভালো, তো পূর্ব চাকরীর কোনো অভিজ্ঞা আছে??
-জী স্যার.।
-কোথায় করতেন?
আমি-চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিস, এমডি স্যার এর পিএ ছিলাম।
-অও মাই গড, আমরা যতদুর জানি ওটা অনেক ভাল একটা কম্পানী, আর আপনার পোস্ট টাও অনেক ভাল, এই রকম একটা চাকরী ছেড়ে এখানে কেনো??
আমি-স্যার আসলে আমার পারসোনাল প্রব্লেমের কারণে চাকরীটা ছেড়ে দিচ্ছি, কারণটা বলতে চাচ্ছি না, সরি।
-ইটস ওকে, সত্যি বলতে আপনাকে দেখে যথেষ্ট ভদ্র ঘরের মনে হচ্ছে,, নিশ্চই আপনার সাথে খারাপ কিছু একটা হয়েছে, যাই হোক আপনি আসতে পারেন সিলেক্ট হলে।। আমরা আপনাকে ফোনে এসএমএস & লেটারের এর মাধ্যমে জানাবো।
আমি -ওকে থ্যাংক ইউ স্যার (বলে চলে আসলাম)
মনে মনে প্রার্থনা করছি যেন চাকরীটা হয়ে যায়।
রাস্তায় এসে একটা সিএনজি নিলাম বাসার উদ্যেশে।অওহ আপনাদের তো আমার পরিচয়টা দেয়াই হয় নি ভালভাবে,, আমি নিলান্তি নীলা, এই বছর মাস্টার্স কম্পলিট করেছি রেজাল্ট সব কিছুতেই ফার্স্ট ক্লাস। আপন বলতে কেউ ,,কেনো কেউ নেই সে সব না হয় পরে বলবো,, বাসায় এসে গেছি।
বাসায় এসে রুমে ডুকে বোরখা টা খুলে ফ্রেশ হয়ে আছরের নামাজ পড়ে নিলাম।
হঠাত ফোনে চোখ পড়তেই দেখি রিয়াদ স্যার আমাকে ২৫ বার ফোন করেছিলো, ফোনটা সাইলেন্ট ছিলো তাই দেখতে পাই নি।।অবশ্য ফোন সাইলেন্ট না থাকলেও ফোন ধরতাম না।। গত সাত দিন ধরে আমি অফিসেজ যাওয়া বাদ দিয়েছি রোজ উনি ফোন করে আমায় আমি রিসিভ করি না, শুধু একবার আমার নতুন চাকরীটা হয়ে যাক অফিসে গিয়ে উনার মুখে রেজিগনেশন লেটার ছুড়ে মারবো 😑
জালানার কাছে বসে কফি খাচ্ছি, আর ভাবছি
আচ্ছা আমি যা করেছি তা কি ভুল করছি!! না একদম ই না, আমি তো কাউকে ঠকাচ্ছি না, যাতে কেউ আমার কাছ থেকে না ঠকে আমি তাই দূরে সরে যাচ্ছি।
অফিসের এমডি স্যার রিয়াদ চৌধুরী , যিনি আমাকে না দেখেই আমাকে অনেক ভালবাসে, কিভাবে পারে! এখনকার দিনে তো সবাই সুন্দরী মেয়ে খুঁজে তাহলে উনি এমন কেনো পাগলামো করছে।
হ্যা আমাকে না দেখার কারণ আছে আমি সব সময় বোরখা, নেকাপ,হাত মুজা পা মুজা এসব পরে বের হই,পুরুষ মানুষের সামনে মাথা নিচু করে চলি
(ঠিক তখনি ফোনে এসএমএস এলো) Nilanty Nila you are selected for the post,as personal assistance in our company... very soon you will get appointment letter, thank you..হ
এসএমএস টা দেখে আমি অনেক খুশি হলাম অনেকটা বুকের উপর থেকে পাথর সরে গেলো,সাথে সাথে আমি ফোন করলাম স্নেহাকে তারপর খুশির খবরটা ওকে দিলাম, অও অনেক খুশি হলো।। স্নেহা আমার এক মাত্র ক্লোজ ফ্রেন্ড+ রুমমেট, কাছের বলতে ওই আছে আমার
মাগরিব এর আজান দিতে দিতেই আমি নামাজ পড়ে বের হলাম টিউশনির জন্য টিউশনি করে রাতে বাসায় ফিরে এশার নামাজ পরে উঠি, এরই মধ্যে স্নেহার রাতের রান্না শেষ ও আমাকে ডিনার এর জন্য ডাকতে এসেছে।
স্মেহা -মহারাণি এবার রাতের খাবার টা খেয়ে আমাকে উদ্ধার করুন দয়া করে,চাকরীর চিন্তাই তো খাওয়া দাওয়াটাই বন্ধ করে দিয়েছেন।
আমি-যে আফা আইসতেছি 😅
(দুজন এ খেতে বসেছি , স্নেহা বলে উঠলো)
স্নেহা-তোর মতলব টতলব কিছু বোঝি না, তোর প্রতিটা কাজ আমার কাছে রহস্য জনক লাগে, মোটা অংকের বেতনেত চাকরী করিস তারপরেও কেনো তোর টিউশনি করতে হবে 😒
আমি-শোন old id Gold বোঝলি,, যখন আমি বেকার ছিলাম তখন আমি টিউশনি করেই উঠে দাড়িয়েছি, তাই এখন এত টাকার মাঝে থেকেও টিউশনি টার উপর মায়া পড়ে গেছে ছাড়তে পারি নাহ,আই এম ইন লাভ উইথ টিউশনি 😉
স্নেহা-হয়েছে হয়েছে থাম এবার রোজ রোজ এক ডাইলগ,তুই না একটা সাইকো, পাক্কা সাইকো। মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই মানুষ কিনা 😡
আমি- হ্যা তুই যা মনে করিস, তর জন্য আমি সব কিছু হতে রাজি 😁
স্নেহা -অই থাম তুই,, চুপচাপ খা তো,, একা একটা মানুষ তুই এতো সাধারণভাবে চলিস তর সব ব্যাংক ব্যালেন্স এর টাকা পিপড়াই খাবে দেখে নিস 😕
আমি -(রহস্যময় হাসি দিয়ে) সময় হলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি ☺
স্নেহা -কবে যে সেই সময় আসবে, এতো এতো প্রশ্নের উত্তর সময় দিতে দিতে বেচারা সময় ও হাপিয়ে যাবে 😅
আমি-(আবার ও রহস্যময় বাকা হাসি দিয়ে খাবার শেষ করে ঘুমাতে চলে গেলাম
চলবে....
( ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন,আর কোনো ভুল হলেও জানাবেন ভাল লাগলেও জানবেন☺। ভুল হলে শুধরে নেবো। )