Tasteful TABLE

Tasteful TABLE Kitchen is the heart of the home
(28)

একটা সিক্রেট ইনগ্ৰেডিয়েন্ট এখন হাঁসের মাংসে যোগ করছি ...😍বলো তো ,এটা কি?🤔
02/08/2026

একটা সিক্রেট ইনগ্ৰেডিয়েন্ট এখন হাঁসের মাংসে যোগ করছি ...😍
বলো তো ,এটা কি?🤔

পোলাও চাল আর ডাল দিয়ে তৈরি ঝরঝরে ভূনা খিচুড়ি - প্রতিটি দানায় ঘরোয়া স্বাদ , প্রতিটি লোকমায় তৃপ্তি ,গরম গরম পরিবেশন ক...
28/07/2026

পোলাও চাল আর ডাল দিয়ে তৈরি ঝরঝরে ভূনা খিচুড়ি - প্রতিটি দানায় ঘরোয়া স্বাদ , প্রতিটি লোকমায় তৃপ্তি ,গরম গরম পরিবেশন করুন ,আর উপভোগ করুন বাংগালিয়ানার আসল মজা ❤️🍛

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রিয়াদ থেকে উমরার পবিত্র সফরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার পাশ...
25/07/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রিয়াদ থেকে উমরার পবিত্র সফরে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমার পাশে যে ভাবী ওনি এবং তার এক ছেলে ও এক মেয়ে ইন্তেকাল করেছেন 😥
আল্লাহ তাআলা তাদের এই সফরকে কবুল করুন ,
সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস এর সর্বোচ্চ মর্যাদা দান করুন 🤲 পরিবারের সবাইকে এই কঠিন শোক ধৈর্যের সাথে বহন করার তাওফিক দিন আমীন
এই ছবিটি 2017 সালের

নিজের হাতে বানানো সিংগারা - এক কামড়েই মন ভরে যাবে ইনশাআল্লাহ ❤️
18/07/2026

নিজের হাতে বানানো সিংগারা - এক কামড়েই মন ভরে যাবে ইনশাআল্লাহ ❤️

14/07/2026

মানুষের হক আদায় করুন , আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন -

কাউকে কষ্ট দেওয়ার মতো মানুষ হবেন না, এমন কোন কারণ হবেন না যাতে সে বাধ্য হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে আপনার নামে নালিশ করে,

মনে রাখবেন -

মানুষের সামনে অনেক কিছু লুকানো যায় , কিন্তু রবের কাছে কিছুই গোপন থাকে না, যে মানুষটি নীরবে কাঁদে , মুখে কিছু না বলেও সেজদায় হাত তুলে আল্লাহর কাছে বিচার চায় - তার সেই আর্তনাদকে কখনও হালকাভাবে নিবেন না,

রাব্বুল আলামীন অসহায়, মজলুম ও ভাংগা হৃদয়ের মানুষের খুব কাছাকাছি থাকেন , যার পাশে দুনিয়ার কেউ থাকে না , আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান ,
তাই কারও অধিকার নষ্ট করবেন না, কাউর হক কেড়ে নিবেন না, যে মানুষের হক আদায় করে, আল্লাহ তার প্রতি রহম করেন,

কাউকে অপমান করবেন না,কারও চোখের পানির কারণ হবেন না

হয়তো আপনি আজ শক্তিশালী , প্রভাবশালী,বা ক্ষমতাবান , কিন্তু আল্লাহর আদালতে কোনো ক্ষমতা,পরিচয় বা প্রভাব কাজ করবে না, সেখানে শুধু ন্যায় বিচার হবে,

তাই এমন জীবন গড়ুন , যেখানে আপনার কারণে মানুষ দোয়া করবে - বদ দোয়া নয়, কারণ মানুষের আন্তরিক দোয়া যেমন আকাশ ছুঁয়ে যায় , তেমনি মজলুমের দীর্ঘশ্বাসও কখনো বিফলে যায় না ,

আল্লাহ আমাদের সবাইকে মানুষের হক আদায় করার তৌফিক দান করুন,কারও চোখের পানির কারণ হওয়া থেকে হেফাজত করুন, এবং এমন আমল করার তৌফিক দিন যাতে মানুষ আমাদের জন্য দোয়া করে, নালিশ নয়, আমীন 🤲

13/07/2026

জীবনে সব ধরনের মানুষেরই প্রয়োজন আছে,কেউ আপনাকে পরীক্ষা করবে,কেউ শিক্ষা দিবে,কেউ সম্মান করবে আবার কেউ অবহেলা করে বুঝিয়ে দিবে - নিজের মূল্য কতটা ,

যারা কষ্ট দেয় , তাদের জন্যও একদিন কৃতজ্ঞ হবেন, কারণ তাদের কারনেই আপনি মানুষ চিনতে শিখবেন, নিজেকে শক্ত করতে শিখবেন, আর আল্লাহর উপর ভরসা করতে শিখবেন,

মনে রাখবেন -

সময় কখনও কারও প্রতি অবিচার করে না, মানুষের বিচার মানুষ এড়িয়ে যেতে পারে, কিন্তু কর্মের বিচার একদিন না একদিন ফিরেই আসে ,

তাই কারো ক্ষতি নয়,কারো চোখে পানি নয়,- এমন জীবন গড়ুন যাতে আপনার চলে যাওয়ার পরও মানুষ আপনার জন্য দোয়া করে,
কারণ পৃথিবীতে রেখে যাওয়া সবচেয়ে সুন্দর সম্পদ হলো - একটি সুন্দর চরিত্র 🤍🌿

মানুষ আপনার কথা ভুলে যাবে, আপনার চেহারাও ভুলে যাবে , কিন্তু আপনি তার হৃদয়ে যে অনুভূতি রেখে যাবেন ,সেটাই কখনো ভুলবে না,

তাই মানুষ হয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকুন ❤️

12/07/2026

রাজকীয় স্বাদ , ধীরে ধীরে রান্না করা Slow Cooked Shahi barasta chicken 🍗✨
একবার ট্রাই করলে এর প্রেমে পড়বেন!❤️

07/07/2026

মানুষের সবচেয়ে বড় দারিদ্র্য টাকার অভাব নয়, বিবেকের অভাব ,

আজ আমরা এমন এক সমাজে বাস করছি , যেখানে অনেকেই নিজের স্বার্থের জন্য সম্পর্ক ভাঙতে , মিথ্যা বলতে , প্রতারণা করতে বা অন্যের অধিকার কেড়ে নিতে দ্বিধা করে না,
অথচ কেউই জানিনা ,আগামী এক মিনিট পরে আমাদের জীবনে কী ঘটবে,

মনে রাখবেন -

কাউকে কষ্ট দিয়ে নিজের সুখ স্থায়ী হয় না
অন্যের হক নষ্ট করলে একদিন তার জবাব দিতেই হবে
ভালো কাজ কখনোই বৃথা যায় না ,আর অন্যায়ও চিরকাল লুকিয়ে থাকে না,
মানুষের দোয়া যেমন জীবন বদলে দিতে পারে , তেমনি কারও কষ্টের দীর্ঘশ্বাসও একদিন ফিরে আসে,

তাই আসুন আমরা মানুষকে ঠকানোর নয় , মানুষকে সাহায্য করার প্রতিযোগিতা করি,
পৃথিবীতে আমাদের পরিচয় হোক সম্পদ দিয়ে নয়, সুন্দর চরিত্র ও ভালো ব্যবহারের মাধ্যমে !

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না

04/07/2026

মানুষের রূপ ধারণ করলেই মানুষ হওয়া যায় না,বিবেক হারিয়ে ফেললে ,যত বড় পরিচয়ই থাকুক - মানুষ নয়, শুধু একটি মুখোশ 💔

মানুষ জানে না,পরের এক সেকেন্ডে সে বেঁচে থাকবে কিনা ,অথচ সারাক্ষণ ব্যস্ত থাকে - কাকে কিভাবে ঠকানো যায়, কাকে অপবাদ দিয়ে নিজের মুখোশকে ভালো মানুষের পরিচয় দেওয়া যায়!

জীবনের সবচেয়ে বড় সত্য হলো - ক্ষমতা,অর্থ, সম্মান - কোনটাই চিরস্থায়ী নয় - অথচ কিছু মানুষ এমনভাবে অহংকার করে , যেন তারা চিরদিনই এই অবস্থানে থাকবে,

যাদের একদিন নূন আনতে পান্তা ফুরাত, আল্লাহর অশেষ রহমতে আজ তারা প্রতিষ্ঠিত, কিন্তু সেই অতীতটুকু যেন সবার আগে ভুলে যায়, কৃতজ্ঞতার জায়গায় আসে দাম্ভিকতা,বিনয়ের জায়গায় আসে অহংকার,আর মানুষের পাশে দাঁড়ানোর বদলে শুরু হয় অন্যকে ছোট করার প্রতিযোগিতা,

মনে রাখা উচিত - মানুষ তার নিজের অন্যায় , অপরাধ যতই লুকাক , আল্লাহর কাছে কিছুই গোপন নয়, আজ যাকে অন্যায় ভাবে কষ্ট দিচ্ছে ,কাল হয়তো সেই কষ্টের হিসাব তাকেই দিতে হবে,আজ যার সুযোগ নিয়ে ঠকাচ্ছে ,কাল তাদের ঠকতে হবে,

মনে রাখবেন -

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ,
আল্লাহ সময় দেন,সুযোগ দেন কিন্তু অন্যায়ের হিসাব একদিন অবশ্যই নেন ,
অন্যায়ের বিচার দেরি হতে পারে কিন্তু আল্লাহ বিচার কখনো ভুল হয় না,

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না - এ কথাটি কখনো ভুলে যাবেন না

🍯🌶️ হানি চিলি গার্লিক চিকেন 🍗✨মিষ্টি ঝাল আর রসুনের দারুন এক সংমিশ্রণ - এক বার বানালে বারবার খেতে ইচ্ছে করবে !😋
23/06/2026

🍯🌶️ হানি চিলি গার্লিক চিকেন 🍗✨
মিষ্টি ঝাল আর রসুনের দারুন এক সংমিশ্রণ - এক বার বানালে বারবার খেতে ইচ্ছে করবে !😋

Address

Riyadh

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasteful TABLE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tasteful TABLE:

Shortcuts

Share