02/05/2026
একদিন সব শব্দ থেমে যাবে,
নিঃশব্দে হারিয়ে যাবে সব ব্যস্ততা।
অর্জনগুলোও মুছে যাবে সময়ের ভাঁজে—
শুধু থেকে যাবে কিছু প্রশ্ন…
আমি কী রেখে গেলাম এই পৃথিবীতে?
ভালোবাসা, না কি শুধু ছায়া?
আর মানুষ…
আমাকে কীভাবে মনে রাখবে?