West Bengal PHED ISA Jal Jeevan Mission

Directions Website

West Bengal PHED ISA Jal Jeevan Mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from West Bengal PHED ISA Jal Jeevan Mission, WEST BENGAL, Silguri.

"আমরা পশ্চিমবঙ্গের জল জীবন মিশনের প্রকল্পের রূপায়ণ ও বাস্তবায়ন জনস্বাস্থ্য কারিগরি (PHE) দপ্তরের অধীনে নিযুক্ত (ISA-DPM,BPM,BCM,BLS,Field Surveyor) কর্মীগন"।❤️

পশ্চিমবঙ্গের সকল ISA এর যোদ্ধাদের বলতে চাই যে আমরা অনেকদিন ধরে এই কাজের সাথে যুক্ত হয়ে আছি। যদি এখন আমরা আমাদের অধিকার ...
19/09/2026

পশ্চিমবঙ্গের সকল ISA এর যোদ্ধাদের বলতে চাই যে আমরা অনেকদিন ধরে এই কাজের সাথে যুক্ত হয়ে আছি। যদি এখন আমরা আমাদের অধিকার নিয়ে লড়াই না করতে পারি তাহলে ভবিষ্যতে অনেক বড় একটা সমস্যার মুখে পড়তে হবে। সকল দাদা ও দিদি দের বলতে চাই আমাদের নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করতে হবে।।
Suvendu Adhikari Dr Ajay Poddar
Bhaskar Bhattacharya Dr Shankar Ghosh Jal Jeevan Mission, India
Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR











13/09/2026

এই গানের প্রতিটি লাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পশ্চিমবঙ্গের জল জীবন মিশন (JJM)-এর ISA কর্মীদের জীবনের আসল বঞ্চনা আর না পাওয়ার গল্প। মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করার পরও আজ আমরা কেন অবহেলিত?* *মাসের পর মাস বকেয়া বেতন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এই নীরবতার বিরুদ্ধে এবার সময় এসেছে আওয়াজ তোলার। 🎵💧


Suvendu Adhikari Dr Ajay Poddar Bhaskar Bhattacharya Dr Shankar Ghosh Anandamay Barman Jal Jeevan Mission, India Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR Narendra Modi

গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে জল সুরক্ষা নিয়ে সচেতন করার পেছনে মূল ভূমিকা পাল...
11/09/2026

গ্রাম বাংলার প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষকে জল সুরক্ষা নিয়ে সচেতন করার পেছনে মূল ভূমিকা পালন করছেন জল জীবন মিশন (JJM)-এর ISA (Implementation Support Agency) কর্মীগণ।

রোদ, ঝড় কিংবা জল-কাদা উপেক্ষা করে মাঠ পর্যায়ে দিনরাত এক করে কাজ করে যাওয়া এই কর্মীদের নিরলস পরিশ্রমের ওপরই দাঁড়িয়ে রয়েছে 'জল জীবন মিশন'-এর মূল সাফল্য। তাঁদের এই অক্লান্ত প্রচেষ্টাতেই আজ গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জল।সুস্থ ও নিরোগ জীবনের অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে চলছি নিরন্তর।

Suvendu Adhikari Dr Ajay Poddar
Dr Shankar Ghosh Bhaskar Bhattacharya Anandamay Barman Narendra Modi Jal Jeevan Mission, India

🚨 মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি: সমগ্র পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ১০-১৬ মাস বেতনহীন ২৫০০টি...
04/09/2026

🚨 মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি: সমগ্র পশ্চিমবঙ্গের ২৩টি জেলার ১০-১৬ মাস বেতনহীন ২৫০০টি পরিবারের আকুল আবেদন 🚨

জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (WBPHED) অধীনে 'জল জীবন মিশন' (Jal Jeevan Mission) প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার (উত্তর থেকে দক্ষিণ) গ্রামীণ পরিবারে সুপেয় পানীয় জল পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রায় ২৫০০ জন ISA কর্মী (DPM, BPM, BCM, Surveyors)।

আমাদের মাঠপর্যায়ের বাস্তব সংগ্রাম:

রাজ্যের প্রতিটি জেলায়, গ্রামে ও ঘরে ঘরে গিয়ে জলের সংযোগ এবং সরবরাহ সঠিকভাবে হচ্ছে কিনা তার নিখুঁত তথ্য সংগ্রহ করা।

প্রতিটি পঞ্চায়েত এলাকায় ভিলেজ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কমিটি (VWSC) গঠন এবং সাধারণ মানুষকে পানীয় জলের ব্যবহারে সচেতন করা।

সমগ্র পশ্চিমবঙ্গের একই করুণ চিত্র:
অত্যন্ত পরিতাপের বিষয়, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—সবকটি জেলার ISA কর্মীদের অবস্থা আজ একই রকম সূচনীয়! গত ১০ থেকে ১৬ মাস ধরে রাজ্যের ২৫০০ জন কর্মী সম্পূর্ণ বেতনহীন! PHED HQ থেকে বারবার ফান্ড রিলিজের আশ্বাস দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনো বকেয়া অর্থ পাওয়া যায়নি। দীর্ঘ দেড় বছর ধরে বিনাবেতনে কাজ করায় আজ সমস্ত জেলার ২৫০০টি পরিবার চরম অনাহার, ঋণগ্রস্ততা ও দৈনন্দিন চিকিৎসার অভাবে জর্জরিত।

'হর ঘর জল' মিশন সফল করার পেছনে যাদের দিনরাত রক্তজল করা পরিশ্রম রয়েছে, তাদের পরিবার আজ বাঁচা-মরার লড়াইয়ে দাঁড়িয়ে।

আমাদের আকুল আবেদন:
কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়ে অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ২৫০০ জন ISA কর্মীর বকেয়া ফান্ড ও বেতন রিলিজ করার নির্দেশ জারি করে পরিবারগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।

Narendra Modi Suvendu Adhikari Dr Ajay Poddar Bhaskar Bhattacharya Jal Jeevan Mission, India Labour Department Government of West Bengal

পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমাদের আবেদন যে ১০-১৬ মাস পর্যন্ত বেতন থেকে বঞ্চিত রয়েছে। পশ্চিমবঙ্গের সকল ISA কর্মীরা। জল জী...
24/08/2026

পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমাদের আবেদন যে ১০-১৬ মাস পর্যন্ত বেতন থেকে বঞ্চিত রয়েছে। পশ্চিমবঙ্গের সকল ISA কর্মীরা। জল জীবন মিশন এর সাথে পশ্চিমবঙ্গের প্রায় ২৫০০ বেশি ISA কর্মী জড়িত রয়েছে। প্রায় চার বছর এরও বেশি হয়ে গেল এ কাজের সাথে যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের ISA কর্মীদের ভবিষ্যৎ আছে কিনা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। এই নিয়ে বারবার ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কোন খবর পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমাদের আবেদন যে ডাইরেক্ট ডিপার্টমেন্টের সাথে যুক্ত করা হোক।🙏ধন্যবাদ।

Suvendu Adhikari Dr Ajay Poddar
Bhaskar Bhattacharya Dr Shankar Ghosh
Dilip Ghosh Anandamay Barman
Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR

📜 জল জীবন মিশনে ISA কর্মীদের দেওয়া স্মারকলিপি 📜🚨 জল জীবন মিশনের (JJM Jal Jeevan Mission, India ) রূপকারদের হাহাকার! 🚨গ্র...
20/08/2026

📜 জল জীবন মিশনে ISA কর্মীদের দেওয়া স্মারকলিপি 📜

🚨 জল জীবন মিশনের (JJM Jal Jeevan Mission, India ) রূপকারদের হাহাকার! 🚨

গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যাদের প্রধান কাজ, পশ্চিমবঙ্গের সেই ISA (BPM, BCM ও ফিল্ড) কর্মীরা আজ দীর্ঘ ১০ থেকে ১৮ মাস ধরে সম্পূর্ণ বিনাবেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন!

মাসের পর মাস বেতন না পাওয়ায় আজ পরিবার নিয়ে অনাহার, ঋণের বোঝা এবং ওষুধ ও সন্তানদের পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে।

এই চরম বঞ্চনা ও মানবিক সংকট থেকে মুক্তির লক্ষ্যে PHED Head Office, Sub-Division Office এবং প্রতিটি জেলার নির্বাহী প্রকৌশলীদের (Executive Engineers) নিকট ISA কর্মীদের পক্ষ থেকে স্মারকলিপি (Memorandum) পেশ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী ও রাজ্য প্রশাসনের কাছে ব্যাকুল আবেদন—যে কর্মীদের শ্রমে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, তাদের বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দিয়ে পরিবারগুলোকে বাঁচান! 🙏

Suvendu Adhikari Dr Ajay Poddar
Bhaskar Bhattacharya Dr Shankar Ghosh
Dilip Ghosh Anandamay Barman
Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR

11/08/2026

15 August Independence day 2026 ❤️🇮🇳
✨

PHE দপ্তরের ISA কর্মীদের শোষণ রুখতে এজেন্ট রাজ বন্ধ করতে হবে.. তবেই কাজের সুবিচার মিলবে!এজেন্সিগুলোর এই কাটমানি ও দুর্নী...
09/08/2026

PHE দপ্তরের ISA কর্মীদের শোষণ রুখতে এজেন্ট রাজ বন্ধ করতে হবে.. তবেই কাজের সুবিচার মিলবে!
এজেন্সিগুলোর এই কাটমানি ও দুর্নীতি অবিলম্বে বন্ধ করতে হবে।

মাননীয় Suvendu Adhikari মহাশয়ের কাছে আমাদের সকলের অনুরোধ খুবই তাড়াতাড়ি এজেন্সির চুক্তি বাতিল করে। সরাসরি PHED-এর ট্রেজারির মাধ্যমে বেতনের স্থায়ী ব্যবস্থা করুন।
Suvendu Adhikari
Dr Ajay Poddar Jal Jeevan Mission, India Dilip Ghosh Dr Shankar Ghosh Anandamay Barman Ministry of Jal Shakti, Department of Water Resources, RD & GR

Address

WEST BENGAL
Silguri

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal PHED ISA Jal Jeevan Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share