09/05/2026
স্কুলের সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও হাসি পায়! বিশেষ করে আমার হাতের লেখা নিয়ে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাটা।
পরীক্ষার খাতায় প্রথম পৃষ্ঠায় খুব সুন্দর করে স্টাইলিশ ভাবে (ইটালিক বা একটু বাঁকা করে) লিখা শুরু করলাম। দ্বিতীয়-তৃতীয় পৃষ্ঠায় গিয়ে সেই স্টাইল বদলে হয়ে গেল গোল গোল অক্ষরের লেখা। আর একদম শেষের দিকে গিয়ে শুরু করলাম আমার সেই চেনা পরিচিত টানা হাতের লেখা।
বিপত্তিটা ঘটলো যখন খাতাগুলো টিচারদের অফিস রুমে জমা হলো। একই খাতায় তিন ধরনের হাতের লেখা দেখে ম্যাডাম তো নিশ্চিত যে এই খাতা আমি নিজে লিখিনি! আমাকে ডেকে রীতিমতো জেরা শুরু হলো— "এই খাতা তোমাকে কে লিখে দিয়েছে সত্যি করে বলো?"
আমি বারবার বলছি যে ম্যাডাম এটা আমিই লিখেছি, কিন্তু কার কথা কে শোনে! শেষে প্রমাণ দিতে ম্যাডাম আমাকে সামনে বসিয়ে লিখতে দিলেন। ম্যাডাম তো পুরো অবাক! সেদিন উনার চেহারার সেই বিস্ময় দেখার মতো ছিল।
আজ যখন কেকের ওপর লিখছিলাম, তখন হুট করে এই পুরনো স্মৃতিটা মনে পড়ে গেল। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি!