Doli's Kitchen

  • Home
  • Doli's Kitchen

Doli's Kitchen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doli's Kitchen, Kitchen/Cooking, .
(1)

As much as I love to cook, I also love to feed everyone

Follow me on Instagram:- https://www.instagram.com/invites/contact/?igsh=15synr80twbs3&utm_content=eukzohg

12/10/2025

একবার বানালে এই রেসিপিটা সবাই হাত চেটে পুটে খেতে চাইবে🤤😋👌

শুভ লক্ষী পূজা 🙏🙏সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ❤️
06/10/2025

শুভ লক্ষী পূজা 🙏🙏
সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ❤️

🍀 অসাধারণ স্বাদে বানিয়ে নিন নিরামিষ মুগ ডাল দিয়ে লাউয়ের রেসিপি👇👇প্রস্তুতি প্রণালী:-১ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ রান্না...
04/10/2025

🍀 অসাধারণ স্বাদে বানিয়ে নিন নিরামিষ মুগ ডাল দিয়ে লাউয়ের রেসিপি👇👇

প্রস্তুতি প্রণালী:-

১ নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ রান্না করার জন্য প্রথমেই মুগডাল গুলোকে হালকা শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে ৭০%।

২) এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার ভেতরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে বেটে রাখা আদা দিয়ে একটু ভেজে নিয়ে ছোট ছোট করে কেটে রাখা লাউ গুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে।

৩) লাউ গুলো যখন একটু কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, চেরা কাঁচা লঙ্কা,হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আগের থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল গুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিতে হবে ।

৪)ডালটা কিন্তু একেবারে গলে যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু আস্ত আস্ত থাকবে ডালটা তবে ভালো লাগবে খেতে।

৫) নামানোর সময় সামান্য একটু চিনি আর কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।

একবারে এইভাবে বাড়িতে নিরামিষ লাউ দিয়ে ডাল রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে। ধন্যবাদ 🙏🙏

সকল বন্ধুদেরকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা 🙏🙏🙏🙏
02/10/2025

সকল বন্ধুদেরকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা 🙏🙏🙏🙏

27/09/2025

সেনাবাহিনীকে নিয়ে নোংরা ভাষা প্রয়োগের কারণে আমিও ভিডিওটা শেয়ার না করে পারলাম না , আর তোমরাও ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও।😡😡

🍀 ভোগের খিচুড়ি বা লুচির সাথে পরিবেশন করার জন্য বানিয়ে নিন স্টফট আলুর দম একদম মুখে লেগে থাকার মত টেস্টি হবে /Stuffed Al...
26/09/2025

🍀 ভোগের খিচুড়ি বা লুচির সাথে পরিবেশন করার জন্য বানিয়ে নিন স্টফট আলুর দম একদম মুখে লেগে থাকার মত টেস্টি হবে /Stuffed Aloo Dum Recipe 👇👇

১) প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে নিয়ে, আলুগুলোকে গোটা গোটা রেখে, আলুর ভেতর থেকে সাজ বের করে পুর ভরার জন্য, আলুর মাঝখানে গর্ত তৈরি করে, সামান্য একটু লবণ দিয়ে আলু গুলোকে সেদ্ধ করে নিতে হবে।

২) এবার সিদ্ধ করে রাখা আলু গুলোকে ভালো করে শাকা তেলে ৮০% ভেজে তুলে রাখতে হবে।

৩) তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন দিয়ে, আলুর ভেতর থেকে বের করে রাখা আলুর টুকরো গুলোকে তেলের উপর দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে আলু গুলো সিদ্ধ হয়ে গেলে ওর ভেতরে পরিমাণ মতো ছানা বা পনির হাত দিয়ে গুড়ো করে দিয়ে, গরম মসলা, কিসমিস, দিয়ে ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।

৪) এবার ভেজে রাখা সব আলু গুলোর ভেতরে পুরটা ভরে নিতে হবে।

৫) এবার আলুর গ্রেভি তৈরি করার জন্য কড়ায় তেলের ওপর গোটা গরম মসলা, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে এবার বেটে রাখা আদা, ধনে ,জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ , দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে, একটা টমেটো বাটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে,দুই চামচ টক দই, আর ১০ টা কাজুবাদাম বাটা দিয়ে, পরিমাণ মতো লবণ ,চিনি দিয়ে মসলা টাকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট জলটা ফুটে গেলে পুর ভরা আলু গুলোকে দিয়ে আরো ৪-৫ মিনিট রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে।

৬) নামানোর সময় চেরা কাঁচা লঙ্কা, হাত দিয়ে গুঁড়ো করা কাছুরি মেথি, গরম মসলা আর ঘি দিয়ে নামিয়ে নামিয়ে নিতে হবে।

ব্যাস রেডি আমাদের স্টাফট আলুর দম। গরম গরম লুচি বা খিচুড়ির সাথে এই দুর্গাপুজোর সময় বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করুন। ধন্যবাদ 🙏🙏

21/09/2025

মহালয়ার স্পেশাল বাঙালির সবথেকে প্রিয় রসগোল্লা /Mahalaya Special Rasgulla Recipe

20/09/2025

দুর্গাপূজা স্পেশাল চিকেনের মন পাগল করার মতো রেসিপি বানিয়ে নিন চিকেন ডাকবাংলো /chicken Dak Bungalow Recipe

20/09/2025

১৫ মিনিটেই বানিয়ে নিন দারুন টেস্টি সকালের জলখাবার 🤩

01/08/2025

পনির চানা মশলা 🤩একবার এইভাবে বানিয়ে দেখুন🤤👌

Address


Alerts

Be the first to know and let us send you an email when Doli's Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Food & Beverage Service?

Share