25/06/2026
স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভীকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ২৪ জুন, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শুনানিতে আদালতের অনুমতি নিয়ে জাহের আলভী বলেন, “আমি কাজে (অভিনয়ে) ফেরার জন্য জামিন চাই না। আমার সন্তানটা তার মা হারাইছে, তাকে এখন সাপোর্ট দেওয়া দরকার।”
তিনি আরও বলেন, “মাননীয় আদালত, আমি এমন একটা পরিস্থিতিতে পড়েছি, যখন শোক পালন করব নাকি মামলার প্রসিডিউর মেইনটেইন করব, জানি না। আমার এবং ইকরার রিলেশন খুব স্মুথ ছিল। সুইসাইড করার মতো কিছু ঘটেনি। সংসারে ছোটোখাটো মনোমালিন্য হয়।”
নেপালে অভিনেত্রী তিথিকে নিয়ে গুঞ্জনের বিষয়ে আলভী বলেন, “আমি নাকি নায়িকা নিয়ে নেপালে গেছি। অথচ আমি ছয়টা নাটকের শুটিংয়ে প্রডাকশনের সঙ্গে গেছি। সেখানে প্রডাকশনের সবাই ছিল, শুধু তিথি না।”