Bangaliana Studio

Bangaliana Studio Stories of art, identity & everyday culture
By Hemi · Sydney, Australia

✉️ [email protected]

কাজের ব্যস্ততা থেকে একটু দুরে, সমুদ্রের পাশে কিছু সময়।এক কাপ কফি, পথে দেখা ফুল আর নোনা বাতাসে এলোমেলো চুল।খালি পায়ে বালি...
02/10/2026

কাজের ব্যস্ততা থেকে একটু দুরে, সমুদ্রের পাশে কিছু সময়।
এক কাপ কফি, পথে দেখা ফুল আর নোনা বাতাসে এলোমেলো চুল।
খালি পায়ে বালিতে দাঁড়িয়ে, ঢেউ দেখেই কেটে গেল অনেকটা সময় 🤍

01/10/2026

চেনা স্বাদে, আপন মানুষের পাশে দূরদেশেও শেকড়ের কাছে ফিরে আসা 🌿

Quietly becoming more confident in who i am 🤍
22/09/2026

Quietly becoming more confident in who i am 🤍

বসন্তে ফুল আগেও ফুটত, এখনো ফোটে শুধু ফুলগুলোর নাম আর চারপাশের দৃশ্য বদলে গেছে।আগের বসন্তে পথের পাশে ফুটে থাকত শিমুল আর প...
14/09/2026

বসন্তে ফুল আগেও ফুটত, এখনো ফোটে শুধু ফুলগুলোর নাম আর চারপাশের দৃশ্য বদলে গেছে।

আগের বসন্তে পথের পাশে ফুটে থাকত শিমুল আর পলাশ। দূরে কৃষ্ণচূড়ার রং, বাতাসে বকুলের পরিচিত গন্ধ এসবের মাঝেই বুঝতাম, ঋতু বদলেছে। বসন্ত তখন শুধু ক্যালেন্ডারের একটি সময় ছিল না; চারপাশের রং, আলো আর পরিচিত গন্ধে তাকে অনুভব করা যেত।

এখন বসন্ত আসে অন্য এক দেশে। এখানে পথে পথে ফুটে ওঠে গোল্ডেন ওয়াটল, লাল বোতলব্রাশ আর গ্রেভিলিয়া, কিছুদিন পর জ্যাকারান্ডার বেগুনি রঙে বদলে যায় শহরের পরিচিত রাস্তা।

ফুল এখনো ফোটে, বাতাস এখনো নরম হয় তবু কোনো কোনো রঙের ভেতর হঠাৎ পুরোনো বসন্তকে খুঁজে পাই। নতুন ফুলগুলোর নাম শিখতে শিখতে মনে পড়ে যায় শিমুল-পলাশে রাঙানো ফেলে আসা পথ।

হয়তো প্রবাসের বসন্ত এমনই, এক দেশের ফুল চোখের সামনে ফোটে, আর অন্য দেশের ফুল ফুটে থাকে স্মৃতির ভেতর। 🌿

মাঝে মাঝে ভালো কিছু করার জন্য, ভাবার জন্য নিজেকে একটু আড়াল করে নিতে হয়, মানুষের ভিড়, অসংখ্য কথা আর চারপাশের নিরন্তর ব্যস...
10/09/2026

মাঝে মাঝে ভালো কিছু করার জন্য, ভাবার জন্য নিজেকে একটু আড়াল করে নিতে হয়, মানুষের ভিড়, অসংখ্য কথা আর চারপাশের নিরন্তর ব্যস্ততা থেকে।

এই দূরে সরে যাওয়া একাকিত্ব নয়; বরং নিজের কাছে ফিরে আসার একটি নীরব পথ। কারণ সবসময় দৃশ্যমান থাকতে থাকতে আমরা কখনো কখনো নিজের আসল কণ্ঠটাই শুনতে ভুলে যাই।

কিছু বিরতি থেমে যাওয়া নয়; নিজেকে আরও পরিশুদ্ধ করে ফিরে আসার প্রস্তুতি।

চারপাশে এখন অনেক অস্থিরতা।সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই অসংখ্য মত, অতিরঞ্জিত মন্তব্য, তর্ক আর নেতিবাচকতার ভিড়। প্রতিটি বি...
08/09/2026

চারপাশে এখন অনেক অস্থিরতা।
সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই অসংখ্য মত, অতিরঞ্জিত মন্তব্য, তর্ক আর নেতিবাচকতার ভিড়। প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে জানাতে আমরা কখন যে নিজের মনের শান্তিটুকু হারিয়ে ফেলি, তা হয়তো টেরও পাই না।

তাই এখন একটু সচেতনভাবেই বেছে নিচ্ছি সবকিছুর উত্তর না দেওয়া, সব কথাকে নিজের ভেতরে জায়গা না দেওয়া। যা আমার নিয়ন্ত্রণে নেই, তা ছেড়ে দিয়ে মনোযোগ দিতে চাই ছোট ছোট ভালো মুহূর্তে এক কাপ উষ্ণ কফি, জানালার ওপাশের বৃষ্টি, প্রিয় মানুষ কিংবা কিছুক্ষণ নীরবতা।

ইতিবাচক থাকা মানে বাস্তবতাকে অস্বীকার করা নয়; বরং অস্থিরতার মধ্যেও নিজের আলোটুকু যত্ন করে বাঁচিয়ে রাখা...🌿

রোদঝলমলে সকালে আজ বসন্ত ধরা দিল ফুল, ফল আর রঙের ছোট্ট এক আয়োজনে, 💛🌺বসন্তের মিষ্টি সকাল, এক কাপ কফি
06/09/2026

রোদঝলমলে সকালে আজ বসন্ত ধরা দিল ফুল, ফল আর রঙের ছোট্ট এক আয়োজনে, 💛🌺

বসন্তের মিষ্টি সকাল, এক কাপ কফি

Address

Sydney, NSW
2192

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangaliana Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangaliana Studio:

Shortcuts

Featured

Share